ঋতব্রতর নেতৃত্বে মোহভঙ্গ ২৪ ঘন্টাতেই, মমতার নেতৃত্বে কাজ করতে চেয়ে ঋতব্রতর বিরুদ্ধে বেসুরো তিন জেলার তৃণমূল বিধায়করা

সুমন তরফদার। কলকাতা সারাদিন।   মাত্র ২৪ ঘন্টার মধ্যেই মোহভঙ্গ। ‌ বুধবার বিকেলে তৃণমূলের যে ৫৮ বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অনাস্থা প্রকাশ করে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কে নিজেদের নেতা বলে মেনে নিয়ে স্বাক্ষর করেছিলেন চিঠিতে। তাদের মধ্যেই একটা বড় অংশ এবার ঋতব্রত নেতৃত্ব মানতে অস্বীকার করছেন। বৃহস্পতিবার রাজ্য বিধানসভায় ঋতব্রত নিজের অনুগামী ৫৮ বিধায়ককে ডেকেছিলেন বিভিন্ন […]

তৃণমূলে মহাভাঙন! শোভনদেবকে সরিয়ে বিরোধী দলনেতা ঋতব্রত, ৫৮ বিধায়কের সমর্থনে বড় ধাক্কা অভিষেককে

স্পিকারের স্বীকৃতি মিলতেই বিরোধী দলনেতার ঘরে প্রবেশ ঋতব্রতের, মমতাকে ‘প্রধান পরামর্শদাতা’ করার প্রস্তাব; নতুন করে চড়ল তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের পারদ সুষমা পাল মন্ডল। কলকাতা সারাদিন। কলকাতা: পশ্চিমবঙ্গের রাজনীতিতে এক অভূতপূর্ব নাটকীয় মোড়। যে তৃণমূল কংগ্রেসকে তিন দশকের রাজনৈতিক লড়াইয়ের মধ্য দিয়ে প্রতিষ্ঠা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই দলেই এবার প্রকাশ্যে দেখা গেল বড়সড় বিভাজনের ছবি। আর সেই […]

Samik Bhattacharya : ‘বিজেপির তৃণমূলীকরণ হবে না!’ শমীকের বিস্ফোরক হুঙ্কার, দলবদলুদের জন্য দরজা চিরতরে বন্ধ?

সরকার গঠনের পর তৃণমূল নেতাদের বিজেপিতে যোগদানের জল্পনায় জল ঢাললেন শমীক ভট্টাচার্য। বিমানবন্দরে দাঁড়িয়ে একের পর এক কড়া বার্তায় বাড়ালেন রাজনৈতিক উত্তাপ। সুমন তরফদার। কলকাতা সারাদিন। কলকাতা: বাংলার রাজনৈতিক অন্দরে যখন দলবদলের জল্পনা তুঙ্গে, ঠিক তখনই বিস্ফোরক বার্তা দিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য। তাঁর স্পষ্ট ঘোষণা— “তৃণমূলের জন্য বিজেপির দরজা সম্পূর্ণ […]

Ritabrata Banerjee : ‘বিজেপিতে যাচ্ছি না, এবার হুইসেলব্লোয়ার!’ বহিষ্কারের পরই বিস্ফোরক ঋতব্রত, তৃণমূলে নতুন অস্বস্তি?

সই জালিয়াতি বিতর্কে দলছুট দুই MLA, অভিষেক থেকে Ipac — কাউকেই রেয়াত করলেন না ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সুষমা পাল মন্ডল। কলকাতা সারাদিন। কলকাতা: বহিষ্কারের কয়েক ঘণ্টার মধ্যেই যেন রাজনৈতিক বিস্ফোরণ! তৃণমূল থেকে বেরিয়ে যাওয়ার পর বিজেপিতে যোগ দেবেন কি না, সেই প্রশ্ন উঠতেই স্পষ্ট জবাব দিলেন উলুবেড়িয়া পূর্বের বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। আর সেই উত্তরেই নতুন করে […]

TMC vs CPM: প্রতীক উর রহমানকে বহিষ্কারের বিবৃতিতে বানান ভুল! আলিমুদ্দিনকে কটাক্ষ করে সিপিএমকে ‘বানান ও মেধা’ শেখাল তৃণমূল

সুমন তরফদার। কলকাতা সারাদিন। শেষ হয়েও হল না শেষ! সিপিএম নেতা প্রতীক উর রহমানের দল ছাড়া ও তৃনমূলে যোগ দেওয়ার জল্পনা নিয়ে চাপানউতোরের মাঝেই শনিবার অভিষেকের হাত ধরে তৃণমূলে যোগ দেন তিনি। তৃণমূলে যোগ দেওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই তাঁকে বহিষ্কারের কথা ঘোষণা করে সিপিএম রাজ্য কমিটি। প্রতীক উরকে নিয়ে অস্বস্তিতে পড়ার পর এবার তাঁকে শাস্তি […]

Rajyasabha election Notification : বাংলা সহদেশের ১০ রাজ্যের ৩৭ রাজ্যসভা আসনে নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা নির্বাচন কমিশনের, বাংলায় রাজ্যসভার ৫ আসনে প্রার্থী তালিকা নিয়ে জল্পনা তুঙ্গে

সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন। বাংলায় আসন্ন বিধানসভা নির্বাচনের আগেই রাজ্য সভায় ভোটের বাদ্যি বেজে গেল। গোটা দেশের দশ রাজ্যের ৩৭ রাজ্যসভা আসনে ভোটগ্রহণের জন্য নির্বাচনী প্রক্রিয়ার কথা ঘোষণা করলো জাতীয় নির্বাচন কমিশন। এই ৩৭ রাজ্যসভা আসনের মধ্যে বাংলা থেকে রয়েছে পাঁচ রাজ্যসভা আসন। যার মতে এই মুহূর্তে তৃণমূলের তিন সাংসদ এবং কংগ্রেসের সমর্থনে সিপিএমের একজন […]

TMC Parliament Dharna : ১০০ দিনের কাজের প্রকল্পে মহাত্মা গান্ধীর নাম ফেরানোর দাবিতে সংসদের সিঁড়িতে কম্বল পেতে রাতভর অবস্থান তৃণমূল সাংসদদের

সুমন তরফদার। কলকাতা সারাদিন। একশ দিনের কাজের প্রকল্প থেকে জাতির জনক মহাত্মা গান্ধীর নাম বাদ দিয়ে দেওয়ার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার সরব হয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেশের সমস্ত বিরোধী রাজনৈতিক দলের সাংসদদের তীব্র আপত্তি উপেক্ষা করে কাল যেভাবে সংসদে ধনী ভোটে বিল পাস করিয়ে নিয়েছে কেন্দ্রীয় সরকার তার প্রতিবাদ জানাতে এবার অভিনব উপায় বেছে নিলেন […]

Ritabrata TMC protest : বাংলাভাষীদের উপর অত‍্যাচারের বিরুদ্ধে ডোরিনা ক্রসিংয়ে প্রতিবাদী ধর্না তৃণমূলের, বিজেপিকে তীব্র আক্রমণ ঋতব্রতর

সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন। ভারতের মধ্যেই তিনি একের পর এক বিজেপি শাসিত রাজ্যে বাংলায় কথা বললেই বাংলাদেশী তকমা লাগিয়ে দেওয়া অথবা বাংলাদেশের সন্দেহে গ্রেফতার করে নির্যাতন করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার ঘটনার প্রতিবাদে আজ থেকে ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ে নতুন করে ভাষা আন্দোলন শুরু করল তৃণমূল। মুখ্যমন্ত্রী গতকাল সোমবারেই নির্দেশ দিয়েছিলেন জেলায় জেলায় ভাষা আন্দোলন গড়ে তোলার। […]

Ritabrata TMC Agitation : রাজ্যসভার চা চক্র বয়কট করে সংসদের সামনে রবীন্দ্র নজরুল জীবনানন্দর কবিতায় ঋতব্রতর নেতৃত্বে বিক্ষোভ তৃণমূল MP-দের

সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন।   চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা… আমারে দুদন্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। কোন কবিতার আসর অথবা রবীন্দ্র সদনের মঞ্চ নয়, জীবনানন্দ দাশ কবি নজরুল এবং রবীন্দ্রনাথ ঠাকুরের একের পর এক কবিতা উদাত্ত কণ্ঠে আবৃত্তি করতে করতে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করলেন তৃণমূলের রাজ্য সভা সাংসদ ঋতব্রত বন্দোপাধ্যায়। […]

Ritabrata Info bhutan river : “কেন্দ্রীয় সরকার কি ইন্দো ভুটান রিভার কমিশন গঠনে রাজি?” রাজ্য সভায় প্রশ্ন ঋতব্রতর

সুমনা মিশ্র। কলকাতা সারাদিন। উত্তরবঙ্গের বন্যা সমস্যা নিয়ে দীর্ঘদিন ধরেই রাজ্য এবং কেন্দ্রের মধ্যে মতবিরোধ চলছে। ভুটানে অতিবৃষ্টির ফলে প্রতি বছর উত্তরবঙ্গের বিভিন্ন নদীতে জলস্রোত বেড়ে যায়, যার জেরে জলমগ্ন হয়ে পড়ে কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার সহ একাধিক জেলা। এই সমস্যার স্থায়ী সমাধানের জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বহুবার ইন্দো ভুটান রিভার কমিশন গঠনের দাবি তুলেছেন। এই কমিশনের […]