Suvendu Police Reforms : নারী সুরক্ষায় জিরো টলারেন্স শুভেন্দুর! বাংলা জুড়ে চালু হচ্ছে ১১২ জরুরি পরিষেবা, দুর্গা সুরক্ষা বাহিনী ও সাইবার সহায়তা কেন্দ্রের ঘোষণা

বাংলায় পুলিশি ব্যবস্থায় বড় পরিবর্তন! ১১২ জরুরি পরিষেবা, দুর্গা সুরক্ষা বাহিনী ও নতুন সাইবার সাপোর্ট সেন্টারের ঘোষণা সুষমা পাল মন্ডল। কলকাতা সারাদিন। মার্কিন যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট বা এলএপিডি স্টাইলে প্রত্যেকটি নাগরিকের কাছে জরুরি পুলিশি পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য বাংলা জুড়ে চালু হচ্ছে ১১২ ডায়াল পরিষেবা। আসন্ন দুর্গাপুজোর আগেই রাজ্যজুড়ে এই পরিষেবা চালু হয়ে […]
CP Kolkata Cybersecurity : সাইবার ক্রাইম রুখতে আন্তর্জাতিক নারী দিবসে মহিলাদের সুরক্ষায় বাড়তি নিরাপত্তার ঘোষণা কলকাতার পুলিশ কমিশনারের
সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন। প্রযুক্তির অপব্যবহারের ফলে শহরে মাথাচাড়া দিয়ে বাড়ছে সাইবার অপরাধ। তার ফাঁদে পড়ে নারীরা বেশি প্রতারিত হন। যা কলকাতা পুলিশের মাথাব্যাথার কারণ। আন্তর্জাতিক নারী দিবসে শহরের মহিলাদের জন্য সাইবার সুরক্ষায় বড় পদক্ষেপ নিল কলকাতা পুলিশ। শনিবার সাংবাদিক সম্মেলনে পুলিশ কমিশনার মনোজ ভার্মা জানান, সাইবার অপরাধকে রুখতে ও মহিলাদের নিরাপত্তায় নয়া পদক্ষেপ […]
Women Safety App : মহিলাদের আত্মরক্ষা ও ঘরে বাইরে নারী সুরক্ষা নিশ্চিত করতে মোবাইলে রাখুন এই অ্যাপগুলো
প্রিয়াঙ্কা মান্না। কলকাতা সারাদিন। আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় শহরের রাস্তা নারীদের জন্য আদৌ নিরাপদ কিনা সেই প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ কাজের জন্য বাইরে বেরতে হবে ৷ এমতাবস্থায় সরকারের পক্ষ থেকে মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে বেশ কয়েকটি অ্যাপ চালু হয়েছে ৷ পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে জানানো হয় ‘রাত্তিরের সাথী’ নামে একটি […]
Pink Mobile Police : মহিলা সুরক্ষায় হাওড়া সিটি পুলিশ চালু করলো ‘পিঙ্ক মোবাইল’
মহিলা সুরক্ষায় এবার বিশেষ উদ্যোগ হাওড়া সিটি পুলিশের। আরজি করের সাম্প্রতিক ঘটনার পর এবার নারী সুরক্ষায় বিশেষ জোর দেওয়া হলো। নারী সুরক্ষা প্রকল্প হিসেবে হাওড়া সিটি পুলিশ চালু করল ‘পিঙ্ক মোবাইল’। বৃহস্পতিবার হাওড়ার শিবপুর পুলিশ লাইনসে এই কর্মসূচির সূচনা হয়। মহিলাদের প্রতি অপরাধের সংখ্যা কমানোর জন্যই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে। পুলিশের […]
Purba Medinipur Women Safety : মহিলাদের জন্য বিশেষ ‘মহিলা সুরক্ষা নম্বর’ চালু করল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ
কনিষ্ক সামন্ত। কলকাতা সারাদিন। বিপদে পড়া মহিলাদের জন্য বিশেষ ‘মহিলা সুরক্ষা নম্বর’ চালু করল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। ২৪ ঘন্টা এই ফোন নম্বরের মাধ্যমে সরাসরি পুলিশের সাহায্য পেতে পারবেন বিপদে পড়া মহিলারা। এরই পাশাপাশি দিঘা সহ জনপ্রিয় পর্যটনকেন্দ্রগুলিতে বিপদে পড়া পর্যটকরা সহ সাধারণ মানুষও এই ফোন নম্বরের মাধ্যমে পুলিশের সাহায্য পাবেন। শনিবার পূর্ব মেদিনীপুরের পুলিশ […]