ব্রেকিং
  • Home /
  • ফিল্মি গসিপ /
  • Bamakhyapa birthday : বামাক্ষ্যাপার জন্মদিনে দূর্গাপুরে বিশেষ পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির চত্বর

Bamakhyapa birthday : বামাক্ষ্যাপার জন্মদিনে দূর্গাপুরে বিশেষ পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির চত্বর

কনিষ্ক সামন্ত। কলকাতা সারাদিন। তারাপীঠের ভৈরব নামে পরিচিত মহাসাধক বামাক্ষ্যাপা-র জন্মদিন ঘিরে পূর্ব মেদিনীপুরের কাঁথি ১ নম্বর ব্লকের দূর্গাপুরে ছিল ভক্তিমুখর পরিবেশ।   তারা মা ও শনি বাবার মন্দির প্রাঙ্গণে এদিন বিশেষ পূজার আয়োজন করা হয়। সকাল থেকেই ভক্তদের আনাগোনায়....

Bamakhyapa birthday : বামাক্ষ্যাপার জন্মদিনে দূর্গাপুরে বিশেষ পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির চত্বর

  • Home /
  • ফিল্মি গসিপ /
  • Bamakhyapa birthday : বামাক্ষ্যাপার জন্মদিনে দূর্গাপুরে বিশেষ পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির চত্বর

কনিষ্ক সামন্ত। কলকাতা সারাদিন। তারাপীঠের ভৈরব নামে পরিচিত মহাসাধক বামাক্ষ্যাপা-র জন্মদিন ঘিরে পূর্ব মেদিনীপুরের কাঁথি ১....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

কনিষ্ক সামন্ত। কলকাতা সারাদিন।

তারাপীঠের ভৈরব নামে পরিচিত মহাসাধক বামাক্ষ্যাপা-র জন্মদিন ঘিরে পূর্ব মেদিনীপুরের কাঁথি ১ নম্বর ব্লকের দূর্গাপুরে ছিল ভক্তিমুখর পরিবেশ।

 

তারা মা ও শনি বাবার মন্দির প্রাঙ্গণে এদিন বিশেষ পূজার আয়োজন করা হয়। সকাল থেকেই ভক্তদের আনাগোনায় জমে ওঠে মন্দির চত্বর, আর সন্ধ্যা নামতেই সেই আবহ আরও গাঢ় হয় ভক্তিগীত ও মন্ত্রোচ্চারণে।

 

স্থানীয় উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে গ্রামের বাসিন্দা থেকে শুরু করে পথচলতি মানুষ ও ব্যবসায়ীরাও অংশ নেন। পূজা শেষে সকলের হাতে প্রসাদ তুলে দেওয়া হয়। আয়োজকদের দাবি, শতাধিক ভক্তের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়েছে।

Durgapur Tara Maa Temple : শীতের কনকনে ঠান্ডায় দুস্থদের পাশে দুর্গাপুর তারা মা ও শনিবাবা মন্দির কমিটি

উল্লেখ্য, গত বছরের ১৪ জুন এই মন্দিরেই বামাক্ষ্যাপার মূর্তি প্রতিষ্ঠা করা হয়। সেই সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাঁর পৌত্র সিদ্ধার্থ বাবু।

তারপর থেকেই প্রতি বছর জন্মদিন উপলক্ষে বিশেষ পূজার আয়োজনের রীতি চালু হয়েছে।

Satyen Mishra Memorial : কাঁথি লিও ক্লাবের স্বাধীনতা দিবসের শোভাযাত্রা প্রতিযোগিতা ২০২৫, সত্যেন মিশ্র স্মৃতি ট্রফি জয় করল কাঁথি হাইস্কুল

রবিবার সন্ধ্যায় অনুষ্ঠিত পূজায় ভক্তদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কেউ ধূপ-প্রদীপ হাতে প্রার্থনায় মগ্ন, কেউ আবার পরিবারের মঙ্গল কামনায় অঞ্জলি দিচ্ছেন। ভক্তদের মতে, বামাক্ষ্যাপা শুধু সাধক নন, তিনি এক আধ্যাত্মিক শক্তির প্রতীক, যাঁর আশীর্বাদে জীবনের বাধা-বিপত্তি দূর হয়।

সব মিলিয়ে দূর্গাপুরে বামাক্ষ্যাপার জন্মদিন পালন শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, এক সামাজিক মিলনমেলায় পরিণত হয়েছিল। ভক্তি, বিশ্বাস আর ভ্রাতৃত্ববোধ—এই তিনের মেলবন্ধনেই দিনটি হয়ে উঠেছিল বিশেষ।

আজকের খবর