Abhishek Banerjee Boycott BJP : “নো ভোট টু বিজেপি” নয়, এবার “বয়কট বিজেপি”র ডাক অভিষেকের, ধর্মতলার মঞ্চ থেকে তীব্র আক্রমণ নির্বাচন কমিশন ও কেন্দ্রের বিরুদ্ধে

সুমন তরফদার। কলকাতা সারাদিন। ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে বাংলার রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়াল ধর্মতলার মঞ্চ। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় শুক্রবার সেখান থেকেই সরাসরি বিজেপিকে “সামাজিক ভাবে বয়কট” করার ডাক দিলেন। তাঁর বক্তব্য, “নো ভোট টু বিজেপি” স্লোগান আর যথেষ্ট নয়— এবার বিজেপিকে সামাজিক ভাবে বিচ্ছিন্ন করার সময় এসেছে।   ধর্মতলায় মুখ্যমন্ত্রী […]

Humayun Kabir party name change: দলের নাম বদলালেন হুমায়ুন কবীর, অমিত শাহের নির্দেশে তাঁর নিরাপত্তায় মোতায়েন কেন্দ্রীয় বাহিনী

সুমন তরফদার। কলকাতা সারাদিন। বাংলায় বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই বদলে গেল হুমায়ুন কবীরের রাজনৈতিক দলের নাম। ‘আম জনতা উন্নয়ন পার্টি’ হিসাবে ভরতপুরের বিক্ষুব্ধ তৃণমূল বিধায়কের দলের রেজিস্ট্রেশন মঞ্জুর করল নির্বাচন কমিশন। বুধবার রেজিস্ট্রেশন হয়েছে বলে জানা গিয়েছে। অন্যদিকে, হুমায়ুন কবীরের আবেদনে সাড়া দিয়ে তাঁর নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত […]

WB Governor Resignation : বিধানসভা ভোটের আগে আচমকা পদত্যাগ রাজ্যপাল সি ভি আনন্দ বোসের, কেন্দ্রকে নিশানা মমতার

সুষমা পাল মন্ডল। কলকাতা সারাদিন। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গের রাজনীতিতে হঠাৎই এক বড় নাটকীয় মোড়। আচমকা রাজ্যপালের পদ থেকে ইস্তফা দিলেন সি ভি আনন্দ বোস। বৃহস্পতিবার বিকেলে দিল্লিতে পৌঁছে রাষ্ট্রপতির কাছে নিজের পদত্যাগপত্র পাঠান তিনি। সূত্রের খবর, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সেই ইস্তফাপত্র গ্রহণও করেছেন। এই ঘটনার পরই রাজ্য রাজনীতিতে নতুন করে শুরু হয়েছে […]

Amit Shah against Mamata : ‘তৃণমূলকে ক্ষমতায় আনলে ভাইপো শাসক হবে, আপনারা কি ভাইপোর শাসক চান?’ বাংলায় এসে তৃণমূলের বিরুদ্ধে পরিবারতন্ত্রের অভিযোগ অমিত শাহের

শোভন গায়েন। কলকাতা সারাদিন। ‘তৃণমূলকে ক্ষমতায় আনলে ভাইপো শাসক হবে। আপনারা কি ভাইপোর শাসক চান? ভাইপোর নেতৃত্বে পশ্চিমবঙ্গে দুর্নীতি চলছে।’ বাংলায় বিজেপির পরিবর্তন সঙ্কল্প যাত্রায় যোগ দিয়ে এভাবেই তৃণমূলের বিরুদ্ধে পরিবারতন্ত্রের অভিযোগ তুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।   মথুরাপুরের সভা থেকে অমিত শাহ সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে বলেন, ‘তৃণমূলকে ভোট দেওয়ার ভুল করলেই এখানে […]

BJP Parivartan Yatra: শর্তসাপেক্ষে বাংলায় বিজেপির পরিবর্তন যাত্রার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট

শোভন গায়েন। কলকাতা সারাদিন। নির্দিষ্ট শর্তসাপেক্ষে বাংলায় বিজেপির পরিবর্তন যাত্রার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ আজ স্পষ্ট নির্দেশ দিয়ে জানিয়ে দেন, যে সমস্ত শর্ত নির্দিষ্ট করা হয়েছে কোনভাবেই তা ভঙ্গ করা যাবে না পরিবর্তন যাত্রা চলাকালীন। তবে কোথাও যাতে কোনও আইনশৃঙ্খলা জনিত সমস্যা না হয়, সেটা নিশ্চিত করতে হবে পুলিশকে। এই […]

Mukul Roy Passes Away : প্রয়াত হলেন বাংলার রাজনীতির চাণক্য মুকুল রায়, শেষ হলো মমতার রাজনৈতিক সঙ্গী থেকে বাংলায় বিজেপির উত্থানের প্রধান কারিগরের পথ চলা

সুমন তরফদার। কলকাতা সারাদিন। প্রয়াত হলেন বাংলার রাজনীতির চাণক্য মুকুল রায়। রবিবার গভীর রাতে কলকাতার এপোলো হাসপাতালে দীর্ঘ রোগের পরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রাক্তন কেন্দ্রীয় রেলমন্ত্রী তথা প্রাক্তন কেন্দ্রীয় জাহাজ মন্ত্রী মুকুল রায়। মাত্র ৭২ বছর বয়স হলেও দীর্ঘদিন ধরেই বার্ধক্য জনিত একাধিক উপসর্গ সহ জটিল অসুখে ভুগছিলেন বঙ্গ রাজনীতির চাণক্য মুকুল রায়।   […]

Amit Shah Suvendu Meeting : আজ বাংলায় আসছেন অমিত শাহ, তার আগেই দিল্লিতে অমিত শাহের সঙ্গে একান্ত বৈঠক শুভেন্দুর

শোভন গায়েন। কলকাতা সারাদিন।   বাংলায় এখনো বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা হয়নি। তার আগেই একাধিকবার বাংলা থেকে ভোরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবারে আরও একবার বাংলায় আসছেন অমিত শাহ। বুধবার বিজেপির নেতা কর্মীদের নিয়ে কর্মী সম্মেলন করবেন নদীয়ার মায়াপুরে। তার আগেই দিল্লিতে ঝটিকা সফরে গিয়ে অমিত শাহের সঙ্গে বাংলার রাজনৈতিক […]

MHA Vande Mataram guidelines : বন্দেমাতরম গাওয়ার সময় উঠে দাঁড়ানো বাধ্যতামূলক, সরকারি অনুষ্ঠানে নতুন নির্দেশিকা জারি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের

সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন। ভারতের রাষ্ট্রীয় সংগীতের মর্যাদা পেল ঋষি বঙ্কিমচন্দ্রের লেখা বন্দে মাতরম গানটি। দেশজুড়ে ঋষি বঙ্কিমচন্দ্রের রচিত বন্দেমাতরম গানের ১৫০ বছর পূর্তি উপলক্ষে বন্দেমাতরম গাওয়া এবং বাজানো নিয়ে এক গুচ্ছ নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এবার থেকে বিশেষ সরকারি অনুষ্ঠানে ‘বন্দে মাতরম’ গাওয়া বা বাজানো হবে। নির্দেশিকায় বলা হয়েছে, ‘বন্দে মাতরম’-এর ৬টি […]

BJP Targets Sonarpur : সোনারপুরে জলা জমি ভরাট রুখতে কড়া নজরদারি বিজেপির, অমিত শাহের নির্দেশে বিশেষ তদন্ত কমিটি

রাহুল সিংহ মজুমদার। কলকাতা সারাদিন। কয়েক হাজার একর জলা জমি রাতারাতি বুজিয়ে ফেলে বেআইনি বহুতল নির্মাণ করার অভিযোগ উঠেছে খাস কলকাতা শহরে। দীর্ঘদিন ধরেই বিচ্ছিন্নভাবে এমন অভিযোগ উঠতে থাকলেও আনন্দপুরে ওয়াও মোমো কারখানার আগুনে অন্তত ২৫ জন মানুষের নারকীয় ভাবে জীবন্ত দগ্ধ হওয়ার ঘটনার পরে সামনে চলে এসেছে পূর্ব কলকাতা জলাভূমি নিয়ে অসাধু চক্রের কারসাজি। […]

Abhishek against Amit Shah : ‘আনন্দপুরে ২৫ মৃত্যুর দায় মুখ্যমন্ত্রীর হলে এসআইআর-এ ১৪০ মৃত্যুর দায় কার?’ অমিত শাহের উদ্দেশ্যে খোলা চ্যালেঞ্জ অভিষেকের

সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন। ‘আনন্দপুরে ২৫ মৃত্যুর দায় মুখ্যমন্ত্রীর হলে এসআইআর-এ ১৪০ মৃত্যুর দায় কার?’ আজ শনিবার ব্যারাকপুরের কর্মী সভা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আনন্দপুরের অগ্নিকাণ্ডে নিহতদের মৃত্যুর জন্য মমতাকে দায়ী করার কিছুক্ষণের মধ্যেই পাল্টা প্রশ্ন ছুঁড়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।   কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে অভিষেক অমিত শাহের উদ্দেশ্যে বলেন, ‘যদি […]