Amit Shah attacks Mamata: ‘মমতাদির যাওয়ার সময় এসে গিয়েছে, আপনার থেকে কমিউনিস্টরাই ভাল ছিল’ বাংলায় এসে ছাব্বিশে ভোটের দামামা বাজিয়ে সিপিএমকে পাশে টানার চেষ্টা অমিত শাহের

শোভন গায়েন। কলকাতা সারাদিন। ‘মমতাদির যাওয়ার সময় এসে গিয়েছে। আপনার থেকে কমিউনিস্টরাই ভাল ছিল। মমতাদি, আপনার সময় শেষ।’ এভাবেই শনিবার বাংলায় এসে তৃণমূল সুপ্রিমো মমতাকে চরম হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি বাংলায় বামেদের কাছে টানার চেষ্টা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।   শুক্রবার রাতে কলকাতায় পদার্পণ করার পরে শনিবার বাংলার দুই প্রান্তে ব্যারাকপুর এবং শিলিগুড়িতে পরপর দুটি […]

Abhishek Banerjee attacks BJP : ‘২০১১ সালের আগে পুরুলিয়ার মাটিতে মোদিবাবু, অমিত শাহের টিকিটা খুঁজে পাওয়া যেত না’ পুরুলিয়ায় দাঁড়িয়ে বিষ্ফোরক অভিষেক

সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন।   ‘মোদীবাবু, অমিত শাহ, জ্যোর্তিময় সিং মাহাতো – যাঁরা আজ বড় বড় ভাষণ দেন, ২০১১ সালের আগে পুরুলিয়ার মাটিতে তাঁদের টিকিটা খুঁজে পাওয়া যেত না। আজ এসে শান্তি-শৃঙ্খলার কথা বলছেন!’ এভাবেই আজ পুরুলিয়ার রণসংকল্প সভায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিজেপি নেতাদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক […]

ED in SC against TMC Mamata : আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাসভবন ও কার্যালয়ে ইডি তল্লাশি অভিযানে বাধার ঘটনায় সুপ্রিম কোর্টে জোড়া মামলা কেন্দ্রীয় এজেন্সির, ইডি-র বিরুদ্ধে জোর তদন্তে কলকাতা পুলিশ

শৌভিক তালুকদার। কলকাতা সারাদিন।   পশ্চিমবঙ্গ সরকারের তরফে ক্যাভিয়েট দাখিলের পরে শীর্ষ আদালতে দ্রুত তৎপরতা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি-র। সুপ্রিম কোর্টের দ্বারস্থ ইডি। সেখানে দ্রুত শুনানির আবেদন করে দুটি মামলা দায়ের করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সোমবার দ্রুত শুনানির আবেদন জানিয়ে একদিকে যেমন ইডি একটি মামলা দায়ের করে, অন্যদিকে ইডি-র তিন আধিকারিক একটি মামলা দায়ের করেন। […]

Kunal against Amit Shah : আইপ্যাকে তল্লাশিতে নেপথ্যে শাহের মন্ত্রক? ‘দাদা’র মেসেজ ফাঁস করে বিস্ফোরক কুণাল

সুমন তরফদার। কলকাতা সারাদিন। তৃণমূলের রাজনৈতিক উপদেষ্টা সংস্থা আইপ্যাক-এ ইডি-র হানা কি নিছকই তদন্ত, নাকি এর পিছনে রয়েছে গভীর রাজনৈতিক ষড়যন্ত্র? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশেই কি বিরোধীদের প্রচারের তথ্য হাতিয়ে নিতে চাইছে তদন্তকারী সংস্থা? এমনই বিস্ফোরক অভিযোগ তুললেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। একটি হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট (যার সত্যতা যাচাই করেনি কলকাতা সারাদিন) সোশ্যাল […]

Suvendu reports Amit Shah : চন্দ্রকোনায় কনভয় হামলা নিয়ে দিল্লিতে ফোন শুভেন্দুর, অমিত শাহকে বিস্তারিত রিপোর্ট, চাওয়া হল ভিডিও ফুটেজ, পাল্টা অভিযোগ দায়ের তৃণমূলের

কনিষ্ক সামন্ত। কলকাতা সারাদিন। শনিবার রাতে মেদিনীপুরের চন্দ্রকোনা রোডে শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার অভিযোগ ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। ঘটনার জেরে প্রায় ছয় ঘণ্টা থানায় ধর্নায় বসেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা। রাত গড়িয়ে সকাল হতেই এই ঘটনা নিয়ে তৎপর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। সূত্রের খবর, অমিত শাহের মন্ত্রক ইতিমধ্যেই এই ঘটনার রিপোর্ট তলব করেছে। অন্যদিকে, গোটা ঘটনাকে ‘সাজানো নাটক’ […]

Mamata Protest Rally : ‘আমি কোনও অন্যায় করিনি, গতকাল যা করেছি তৃণমূলের চেয়ারপার্সন হিসেবে করেছি’ ইডি তল্লাশিতে বাধা দেওয়ার কারণ ব্যাখ্যা মমতার

সুমন তরফদার। কলকাতা সারাদিন। ‘আমি কোনও অন্যায় করিনি। গতকাল যা করেছি তৃণমূলের চেয়ারপার্সন হিসেবে করেছি। তুমি আমাকে খুন করতে এসেছো। আমারও আত্মরক্ষার অধিকার আছে।’ এভাবেই শুক্রবার যাদবপুরের এইটবি বাসস্ট্যান্ড থেকে হায়দ্রা মর পর্যন্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এর বিরুদ্ধে মহা মিছিলের পরে গতকাল তল্লাশি অভিযানে বাধা দেওয়ার কারণ ব্যাখ্যা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।   […]

TMC MPs protest at Amit Shah : আইপ্যাক বিতর্কে দিল্লিতে নাটকীয় মোড়, অমিত শাহর বাড়ির সামনে আটক তৃণমূল সাংসদরা

শৌভিক তালুকদার। কলকাতা সারাদিন।   আই-প্যাক অফিসে ইডি-র তল্লাশির প্রতিবাদে এবার সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাসভবনের সামনে বিক্ষোভ দেখাতে পৌঁছালেন তৃণমূলের সাংসদরা। শুক্রবার সকালে দিল্লির রাজপথে ধর্নায় বসেন ডেরেক ও’ব্রায়েন, মহুয়া মৈত্র, শতাব্দী রায়, কীর্তি আজাদ ও সাকেত গোখলের মতো আট জন হেভিওয়েট সাংসদ। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে দিল্লি পুলিস তাঁদের আটক করে। তাঁদের […]

Mamata Banerjee vs ED IPAC raid : ‘উনি দেশকে নিয়ন্ত্রণ করতে পারেন না! আমার দলের নথিপত্র বাজেয়াপ্ত করাচ্ছেন!’ আইপ্যাক কর্তা প্রতীক জৈনের বাড়িতে নিয়ে অমিত শাহের বিরুদ্ধে বিস্ফোরক মমতা

সুমন তরফদার। কলকাতা সারাদিন।   ‘উনি দেশকে নিয়ন্ত্রণ করতে পারেন না! আমার দলের নথিপত্র বাজেয়াপ্ত করাচ্ছেন! আমি প্রতীককে ফোন করেছিলাম। ও আমার দলের ইনচার্জ। ওরা হার্ড ডিস্ক, ফোন সব নিয়ে নিচ্ছিল।’ তৃণমূলের রাজনৈতিক উপদেষ্টা সংস্থা আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ও অফিসে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তল্লাশি অভিযান নিয়ে এভাবেই বিস্ফোরক অভিযোগ করলেন বাংলার […]

Dilip Ghosh on 2026 : ‘বরাবরই খড়গপুর অঞ্চলের মানুষের পাশেই থেকেছি’ অমিত শাহের নির্দেশে বিজেপিতে গুরুত্ব বাড়তেই ফের খড়্গপুর নিয়ে সওয়াল দিলীপের

সুমনা মিশ্র। কলকাতা সারাদিন।   ‘আমি বিধায়ক হওয়ার পর থেকে সপ্তাহে অন্তত তিন দিন খড়গপুরে থাকি। মাঝে বর্ধমান জেলার একটি কেন্দ্রে প্রার্থী করা হয়েছিল। সেটুকু বাদ দিলে বরাবরই খড়গপুর অঞ্চলের মানুষের পাশেই থেকেছি।’ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অনিক সাহেবের নির্দেশে বিজেপিতে ফের দিলীপ ঘোষের গুরুত্ব বাড়ার পরেই ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে খড়্গপুর বিধানসভা থেকে লড়াই করার সম্ভাবনা […]

Dilip Ghosh on BJP : ‘দল যে ভাবে বলবে সে ভাবে কাজ করব, পার্টির যখন প্রয়োজন আছে, তখন আমি আছি’ অমিত শাহের সঙ্গে বৈঠকে পরের দিনেই স্বমেজাজে দিলীপ ঘোষ

শোভন গায়েন। কলকাতা সারাদিন।   ‘আমায় গতকাল ডাকা হয়েছিল। নির্বাচনী প্রস্তুতি নিয়ে বৈঠক ছিল। উনি বললে কাজে নামতে হবে। দলের সংগঠন নিয়ে আলোচনা হলো।’ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকের পরের দিনেই পুরনো মেজাজি ফিরে এলেন বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, ‘ওঁর কী ইচ্ছা আছে আমায় নিয়ে, সেটাও জানতে চাইলাম। নির্দিষ্ট […]