Mamata against Odisha lynching: “বাংলা ভাষা কোনো অপরাধ নয়”, ওড়িশায় পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে ঘিরে বিজেপি শাসিত রাজ্যগুলির বিরুদ্ধে তীব্র অভিযোগ মমতার

সুমন তরফদার। কলকাতা সারাদিন। বাংলায় কথা বলার অপরাধে বিজেপি শাসিত ওড়িশার সম্বলপুরে বাংলাদেশি সন্দেহে গণপিটুনি দিয়ে হত্যার অভিযোগ উঠেছিল মুর্শিদাবাদের পরিচয় শ্রমিক জুয়েল রানাকে। গতকাল নিহত শ্রমিক জুয়েল রানার মৃতদেহ এসে পৌঁছেছে মুর্শিদাবাদ এর বাড়িতে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রথম থেকেই নিহত শ্রমিকের পরিবারের পাশে দাঁড়িয়েছে তৃণমূল এবং […]

Odisha Bengali migrant detention : ওড়িশায় বাংলায় কথা বলায় আটক ১০ বাঙালি হকার! মমতার সাহায্য প্রার্থনা—বিতর্কে ডাবল ইঞ্জিন সরকার

সুমন তরফদার। কলকাতা সারাদিন। বাংলায় কথা বলার অপরাধে বাংলাদেশী সন্দেহে বাংলার বাসিন্দাদের পুলিশের হাতে হেনস্থার শিকার হতে হল BJP শাসিত ডাবল ইঞ্জিন ওড়িশায়। আধার কার্ড রেশন কার্ড এবং ভোটার কার্ড সহ অন্যান্য নথিপত্র দেখানো সত্বেও। পূর্ব মেদিনীপুর এবং মুর্শিদাবাদের বাসিন্দা এই বাংলাভাষী বাঙালিদের চরম হেনস্থা করার অভিযোগ উঠল ওড়িশার BJP সরকারের বিরুদ্ধে। বাধ্য হয়ে স্থানীয় […]

HC against Bengali Deportation : প্রেগন্যান্ট সোনালি বিবি সহ ৬ জনকে ফেরান- ‘পুশ ব্যাক’ বিতর্কে নির্দেশ হাইকোর্টের

সুমন তরফদার। কলকাতা সারাদিন। শুধুমাত্র বাংলায় কথা বলার অপরাধে বাংলাদেশি সন্দেহে অবৈধভাবে সীমান্ত পার করে বাংলাদেশে ‘পুশ ব্যাক’ করা ৬ ভারতীয় নাগরিককে আগামী চার সপ্তাহের মধ্যে দেশে ফিরিয়ে আনার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। শুক্রবার বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত মিত্রের ডিভিশন বেঞ্চ এই কড়া নির্দেশ দিয়েছে। আদালত সাফ জানিয়ে দিয়েছে, অন্তঃসত্ত্বা সোনালি বিবি-সহ মোট […]

Highcourt on Bengali Migrant : বাঙালি পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশে পাঠাতে কেন্দ্রের এত কীসের তাড়া? একজন অন্তঃসত্ত্বা মহিলাকে দেশের বাইরে পাঠানোর আগে সব নিয়ম মেনেছিলেন তো? তীব্র ভর্ৎসনা করে কেন্দ্রীয় সরকারের জবাবদিহি তলব কলকাতা হাইকোর্টের

সুমন তরফদার। কলকাতা সারাদিন। বাংলার বাইরে কাজ করতে যাওয়া বাঙালি পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশে পাঠাতে কেন্দ্রের এত কীসের তাড়া? একজন অন্তঃসত্ত্বা মহিলাকে দেশের বাইরে পাঠানোর আগে সব নিয়ম মেনে ছিলেন তো? এভাবেই আজ তীব্র ভর্ৎসনা করে কেন্দ্রের মোদি সরকারের লিখিত জবাবদিহি তলব করল কলকাতা হাইকোর্ট। প্রসঙ্গত, শুধুমাত্র বাংলায় কথা বলার অপরাধে বাংলাদেশি সন্দেহে বীরভূমের পাইকরের বাসিন্দা […]

Mamata Banerjee Jalpaiguri : “বাংলা বাংলার মতো চলবে, দিল্লী থেকে কেউ কন্ট্রোল করতে পারবে না” জলপাইগুড়ি থেকে হুঙ্কার মমতার

সুমন তরফদার। কলকাতা সারাদিন। বাংলা বাংলার মতো চলবে, দিল্লী থেকে কেউ কন্ট্রোল করতে পারবে না। সম্প্রতি দেশের এক বিজেপি শাসিত রাজ্যের বাংলায় কথা বলার অপরাধে বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপরে অত্যাচারের অভিযোগের প্রেক্ষিতে এভাবেই কেন্দ্রের বিজেপি সরকারের উদ্দেশ্যে হুংকার দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জলপাইগুড়ির এবিপিসি ময়দানে সরকারি পরিষেবা বিলি, প্রকল্প উদ্বোধন ও শিলান্যাসের পাশাপাশি বুধবারের […]

Bengali migrant worker ransom Malda : ভিনরাজ্যে আটক বাঙালি শ্রমিক, মুক্তিপণের ফোনে আতঙ্কে মালদহের পরিবার

মালদহ: ভিনরাজ্যে কাজে গিয়ে মুক্তিপণের জালে আটকালেন এক বাঙালি পরিযায়ী শ্রমিক। পরিবারের কাছে অচেনা নম্বর থেকে মুক্তিপণের টাকা দাবি করে প্রাণনাশের হুমকি দেওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে মালদহ জেলার চাঁচল থানার কলিগ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কলিগ্রামের ইমামবাড়ার যুবক নুর আলম দুই মাসের দাদন চুক্তিতে দিল্লিতে রাজমিস্ত্রির কাজে যান। পরিবারের আশা ছিল কাজ শেষ হলেই ঘরে ফিরবেন […]

Supreme Court on Bengali language arrest : বাংলায় কথা বললেই বাংলাদেশি সন্দেহে গ্রেফতার কেন? কেন্দ্রের জবাবদিহি তলব সুপ্রিম কোর্টের

প্রিয়াঙ্কা মান্না। কলকাতা সারাদিন। ভারতের সুপ্রিম কোর্ট সম্প্রতি এমন এক নির্দেশ দিয়েছে যা দেশের গণতান্ত্রিক এবং বহুভাষিক কাঠামোকে নতুন করে আলোচনায় এনেছে। অভিযোগ উঠেছে যে, শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার কারণে বহু মানুষকে “বাংলাদেশি” সন্দেহে আটক করে ডিটেনশন সেন্টারে পাঠানো হচ্ছে অথবা জোরপূর্বক সীমান্ত পার করে বাংলাদেশে পাঠানো হচ্ছে। এই প্রেক্ষাপটে Supreme Court observation on […]

Mamata on Bengali workers harassment : “বাংলার বাসিন্দাদের ডেকে নিয়ে যাওয়া হয়েছে জামাই আদর করে, তাহলে কেন ওড়িশা, হরিয়ানা, মহারাষ্ট্র, গুজরাটে বাঙালি শ্রমিকদের হেনস্থা করা হচ্ছে?” বর্ধমান থেকে তীব্র আক্রমণ মমতার

সুমন তরফদার। কলকাতা সারাদিন। “বাংলাকে সহ্যই করতে পারে না। বাংলা দেখলেই গা জ্বলে, আর লুচির মতো ফোলে।” এভাবেই আরো একবার বাংলা ভাষা ইসুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম না করে বর্তমানে সভা মঞ্চ থেকে তীব্র আক্রমণ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভিনরাজ্যে ‘জামাই আদর’ করে নিয়ে গিয়ে বাংলার পরিযায়ী শ্রমিকদের হেনস্থা করা হচ্ছে। মঙ্গলবার, বর্ধমান শহরের […]

Suvendu vs Mamata on migrant worker funds : “পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষণা করা ৫ হাজার টাকাও তৃণমূল নেতাদের পকেটে ঢুকবে” বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর

শোভন গায়েন। কলকাতা সারাদিন। “এই সরকারই নাকি পরিযায়ী শ্রমিকদের জন্য পাঁচ হাজার টাকা মাসিক ভাতার ব্যবস্থা করছে, যা আদতে তৃণমূল নেতাদের পকেটেই ঢুকবে। ভাতার সরকার, আর নেই দরকার!” ভিন রাজ্য থেকে বাংলায় ফিরে আসা বাঙালি পরিযায়ী শ্রমিকদের মাসে ৫০০০ টাকা করে দেওয়ার যে ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন তার প্রেক্ষিতে এভাবেই তীব্র আক্রমণ করলেন বিরোধী […]

Shramsree Scheme Mamata : শ্রমশ্রী প্রকল্প – পরিযায়ী শ্রমিকদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন ঘোষণা

সুমন তরফদার। কলকাতা সারাদিন । বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন এক উদ্যোগ ঘোষণা করলেন, যার নাম দেওয়া হয়েছে ‘শ্রমশ্রী’ প্রকল্প। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হচ্ছে, ভিনরাজ্যে গিয়ে অত্যাচারিত হওয়া ও কাজ হারিয়ে ফেরা বাঙালি পরিযায়ী শ্রমিকদের আর্থিক সহায়তা ও পুনর্বাসন করা। গত কয়েক মাস ধরে বারবার শোনা যাচ্ছে যে, বিভিন্ন রাজ্যে বাঙালি […]