Supreme Court Rejects Bengal Plea : ‘পুরো প্রক্রিয়া আটকে দেওয়ার জন্য ছোটখাটো অজুহাত দেখাবেন না’ বাংলার এসআইআর নিয়ে কমিশনের বিরুদ্ধে রাজ্যের অভিযোগ খারিজ সুপ্রিম কোর্টের

শৌনক মন্ডল। কলকাতা সারাদিন। ‘পুরো প্রক্রিয়া আটকে দেওয়ার জন্য ছোটখাটো অজুহাত দেখাবেন না।’ এভাবেই বাংলার ভোটার তালিকায় স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর প্রক্রিয়ায় জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ সরকারের দায়ের করা অভিযোগ খারিজ করে তীব্র ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট।   শুক্রবার প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চে রাজ্যের তরফে অভিযোগ করা হয়, নির্দেশ অমান্য করে […]

Mamata banerjee meets Gyanesh kumar : ‘নির্বাচন কমিশন বিজেপির আইটি সেল হয়ে কাজ করছে’ দিল্লিতে নির্বাচন কমিশন থেকে বেরিয়ে বিস্ফোরক অভিযোগ মমতার

সুমন তরফদার। কলকাতা সারাদিন। ‘নির্বাচন কমিশন বিজেপির আইটি সেল হয়ে কাজ করছে।’ দিল্লিতে জাতীয় নির্বাচন সদনে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠকের পরে বেরিয়ে এসে এভাবেই বিস্ফোরক অভিযোগ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।   বৈঠক শেষে তিনি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে অহংকার ও মিথ্যাচারের অভিযোগ তুলে বলেন, তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি […]

TMC MP delegation meet ECI : ‘তৃণমূল এসআইআর-এর বিরোধী নয়, আমরা এটাকে সঠিক ভাবে করাতে চাই’ মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকের পরেই বিষ্ফোরক তৃণমূল সাংসদ প্রতিনিধি দল

শৌভিক তালুকদার। কলকাতা সারাদিন। ‘তৃণমূল এসআইআর-এর বিরোধী নয়। আমরা এটাকে সঠিক ভাবে করাতে চাই। শতাব্দী যখন মৃতের তালিকাটা জ্ঞানেশ কুমারকে দিলেন, তখন তিনি অবাক। আমরা পাঁচটা প্রশ্ন করেছিলাম। জ্ঞানেশ কুমার নানান উত্তর দিয়েছেন। শুধু এই পাঁচটা বাদে।’ এভাবেই আজ দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের সদর দপ্তরে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠকের পর তীব্র অসন্তোষ […]

Mamata letter to CEC on SIR : ফের মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি মুখ্যমন্ত্রীর, এসআইআর নিয়োগ, বেসরকারি আবাসনে ভোটকেন্দ্র— নির্বাচন কমিশনের সিদ্ধান্তে প্রশ্ন মুখ্যমন্ত্রীর

সুমন তরফদার। কলকাতা সারাদিন। এসআইআর-এর কাজে বাংলা সহায়তা কেন্দ্রের কর্মীতে অনীহা কেন, প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী। সিইও দফতরে কর্মী থাকা সত্ত্বেও কেন বাইরে থেকে নিয়োগ করা হল? তাঁর দাবি বিশেষ রাজনৈতিক দলকে সুবিধা পাইয়ে দেওয়ার চেষ্টা চলছে। আসন্ন নির্বাচনের আগে রাজ্যে দুই ‘উদ্বেগজনক ও জরুরি’ পরিস্থিতি নিয়ে গভীর আশঙ্কা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তিনি […]

Mamata against ECI: ‘এসআইআর প্রক্রিয়ায় আর কত প্রাণ যাবে? আর কত মানুষ মরবে?’ নদিয়ার বিএলও আত্মহত্যায় ক্ষোভ মমতার

সুমন তরফদার। কলকাতা সারাদিন। ‘এই এসআইআর প্রক্রিয়ার জন্য আর কত প্রাণ হারাতে হবে? আর কত মানুষকে মরতে হবে? এই প্রক্রিয়ার জন্য আর কতগুলো মৃতদেহ দেখব আমরা?’ নদিয়ায় বিএলও রিঙ্কু তরফদারের আত্মহত্যার পরে জাতীয় নির্বাচন কমিশনের উদ্দেশ্যে এমন প্রশ্ন তুলে তীব্র আক্রমণ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় এসআইআর প্রক্রিয়া চলতে চলতেই খবর আসে নদিয়ার কৃষ্ণনগরে […]

TMC complaints ECI : ‘এসআইআরে প্রচুর ত্রুটির জেরে একের পর এক মৃত্যু বাংলায়, দায় নিতে হবে নির্বাচন কমিশনকে’ নির্বাচন কমিশনের কাছে ডেপুটেশন দিয়ে দাবি তৃণমূলের

সুমন তরফদার। কলকাতা সারাদিন। ‘জাতীয় নির্বাচন কমিশন একটি নির্দিষ্ট রাজনৈতিক দলকে খুশি করছে। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের কারণেই বুথ লেভেল অফিসার (বিএলও) এবং সাধারণ নাগরিকদের একাধিক মৃত্যুর ঘটনা ঘটছে। এসআইআরের কারণেই ৩৪ জন মারা গিয়েছেন এবং এই মৃত্যুর জন্য নির্বাচন কমিশনকে দায় নিতে হবে।’ শনিবার জাতীয় নির্বাচন কমিশনের কাছে রীতিমতো ডেপুটেশন দিয়ে বিভিন্ন প্রক্রিয়ার […]

Nadia BLO suicide : এসআইআরের চাপে মৃত্যু মিছিল বিএলও-দের, ‘কমিশনের চাপে আত্মহত্যা’ বলে সুইসাইড নোট লিখে আত্মহত্যা নদিয়ায়

সুমন তরফদার। কলকাতা সারাদিন।  জাতীয় নির্বাচন কমিশনের চালু করা ভোটার তালিকায় স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর প্রক্রিয়ার চাপ নিতে না পেরে আত্মহত্যা করতে বাধ্য হলেন নদীয়ার আরো এক বুথ লেভেল অফিসার বা বিএলও। গত কয়েকদিনে রাজস্থান কেরালা তামিলনাড়ু এবং গুজরাটে একের পর এক বুথ লেভেল অফিসার এসআইআরের চাপ নিতে না পেরে আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন। […]

Suvendu Adhikari ECI voter list double entry allegation:ভোটার তালিকায় ডবল এন্ট্রির বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর, নির্বাচন কমিশনে জমা ১৩ লক্ষাধিক নামের নথি

শোভন গায়েন। কলকাতা সারাদিন। ‘যারা জল মিশিয়ে ভোটার তালিকায় থাকার চেষ্টা করছেন, তাদের কপালে দুর্ভোগ আছে।’ জাতীয় নির্বাচন কমিশনের কাছে কয়েক বস্তা নথিপত্র জমা দিয়ে এমন বিস্ফোরক হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপি প্রথম থেকেই দাবি করেছে, বহু ভুয়ো ভোটার তৃণমূলের ভোটব্যাঙ্ক। তাই এসআইআরের বিরোধী তাঁরা। এই অভিযোগ কতটা সত্যি তার ‘প্রমাণ’ দিতেই বুধবার […]

Supreme Court on Bengal SIR : ‘আপনারা এত শঙ্কিত কেন?’ বাংলা ও তামিলনাড়ুতে এসআইআর স্থগিতের আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট

শৌভিক তালুকদার। কলকাতা সারাদিন। ‘আপনারা এত শঙ্কিত কেন? জাতীয় নির্বাচন কমিশন ভোটার তালিকার সংশোধনের যে কাজ শুরু করেছে সেই কাজ ওদের সম্পূর্ণ করতে দিন।’ এমন পর্যবেক্ষণ জানিয়ে বাংলা এবং তামিলনাড়ুতে ভোটার তালিকায় স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর প্রক্রিয়ায় স্থগিতাদেশের আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। আগামী বছর যেখানে পশ্চিমবঙ্গের পাশাপাশি তামিলনাড়ুতেও বিধানসভা নির্বাচন রয়েছে তার […]

SIR in Bengal : ২ নভেম্বর থেকেই বাংলায় শুরু হতে পারে এসআইআর – কোলাঘাটে গুরুত্বপূর্ণ বৈঠকে ইঙ্গিত কমিশনের

সুমন তরফদার। কলকাতা সারাদিন। উৎসবের মরশুম শেষ হতে না হতেই বাংলায় ভোটার তালিকায় স্পেশাল ইনটেনসিভ রিভিশন প্রক্রিয়া শুরুর কাজ শুরু করে দিল জাতীয় নির্বাচন কমিশন। পূর্ব মেদিনীপুর জেলা সফরে জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধি দল। কমিশনের নজরে তিন জেলা-পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া। কোলাঘাট অডিটোরিয়ামে তিন জেলার আধিকারিক ও ৫০০ বিএলও-কে নিয়ে বৈঠক করেন ডেপুটি ইলেকশন কমিশনার […]