Newtown Durga Puja : নিউটাউন মেলা প্রাঙ্গনেই হবে সনাতনী দুর্গাপুজো, যাবতীয় চক্রান্ত ব্যর্থ করে এলো অনুমতি

সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন।  যাবতীয় চক্রান্ত ব্যর্থ করে সনাতনী দূর্গা পূজা করার অনুমতি মিলল অবশেষে। বিরোধী দল নেতা থাকা কালীন শুভেন্দু অধিকারী নিউটাউনে যে সনাতনী দুর্গাপুজোর উদ্যোগ নিয়েছিলেন এবারে ধুমধাম সহকারে সেই সনাতনী দূর্গা পূজা হবে নিউ টাউন মেলা প্রাঙ্গণেই।   ২০২২ সালে তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উদ্যোগে নিউটাউনে বাসস্ট্যান্ডের পাশে ছোট একটি মূর্তি […]

Chandrima Bhattacharya HIDCO chairperson : হিডকোর নতুন চেয়ারপার্সন চন্দ্রিমা ভট্টাচার্য, ববি হাকিমকে পাকাপাকি সরালেন মমতা

সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন। প্রথমে দেবাশীষ সেন এবং তারপরে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমকে অপসারণের পরে হিডকোর নতুন চেয়ারপার্সন পদে দায়িত্ব পেলেন চন্দ্রিমা ভট্টাচার্য। রাজ্যের আবাসন পরিকাঠামো উন্নয়ন পর্ষদ হিডকো-র নতুন চেয়ারপারসন হলেন অর্থ ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য । মঙ্গলবার নবান্ন থেকে বিজ্ঞপ্তি জারি করে এই সিদ্ধান্ত জানানো হয়েছে। কয়েক দিনের মধ্যেই তিনি হিডকো ভবনে […]

NKDA Garbage Display Boards: নিউটাউনে খালি জমিতে আবর্জনা ফেললেই সর্বোচ্চ ১ লক্ষ টাকা জরিমানা

প্রিয়াঙ্কা মান্না। কলকাতা সারাদিন। নিউটাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি (NKDA) এবার আবর্জনা সমস্যার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল। খালি জমিতে আবর্জনা ফেললে এখন থেকে দিতে হবে ন্যূনতম ১,০০০ টাকা থেকে সর্বোচ্চ ১ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা। আগস্ট ২০২৫-এর শুরুতেই এই সিদ্ধান্ত ঘোষণা করা হয় এবং ইতিমধ্যেই নিউটাউনের বিভিন্ন এলাকায় বসানো হয়েছে Garbage Display Boards। এখন পর্যন্ত প্রায় […]

Durga Angan in Newtown : নিউটাউনে তৈরি হচ্ছে ‘দুর্গা অঙ্গন’, বাংলার দুর্গা পুজোকে আন্তর্জাতিক পর্যটকদের কাছে আকর্ষণীয় করতে অভিনব উদ্যোগ মমতার

সুষমা পাল মন্ডল। কলকাতা সারাদিন।   দুর্গাপুজো এখন আর কেবলমাত্র বাঙালির উৎসব নয়, UNESCO-র স্বীকৃতি পাওয়ার পর এটি বিশ্ব ঐতিহ্যের অংশ। এই গর্বকে আরও এক ধাপ এগিয়ে নিতে পশ্চিমবঙ্গ সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে নিউটাউনে তৈরি করতে চলেছে ‘দুর্গা অঙ্গন’ (Durga Angan)—একটি স্থায়ী মন্দির-সদৃশ কমপ্লেক্স, দেবী দুর্গাকে উৎসর্গিত। প্রকল্পটির আনুমানিক ব্যয় প্রায় ২৬২ কোটি টাকা, […]

IT boom in Kolkata : বাংলা এখন পূর্ব ভারতের সিলিকন ভ্যালি, বিপুল বিনিয়োগের সঙ্গে বাড়ছে তথ্য প্রযুক্তি ক্ষেত্রে বিপুল কর্মসংস্থান

সুষমা পাল মন্ডল। কলকাতা সারাদিন। এক সময় সল্টলেকের কথা বললেই চোখের সামনে ভেসে উঠত শান্ত জলাধার, ছায়া ঘেরা হাঁটার পথ আর সবুজ উদ্যান। সেই সৌন্দর্যের কিছুটা এখনও টিকে থাকলেও, আজকের সল্টলেক, বিশেষত সেক্টর ফাইভ ও কাছাকাছি নিউটাউন, হয়ে উঠেছে কাঁচ-লোহার বহুতল ভবনের শহর। এখানে গড়ে উঠেছে আধুনিক টেক পার্ক, কর্পোরেট অফিস ও আন্তর্জাতিক মানের তথ্যপ্রযুক্তি […]

Newtown Underpass : বদলে যাবে নিউটাউনের চেহারা, নিউটাউনে তৈরি হচ্ছে ৫ নয়া আন্ডারপাস, যানবাহন ও পথচারীদের জন্য আলাদা ব্যবস্থা

সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন। বদলে যাবে নিউটাউনের চেহারা। নিউটাউনে তৈরি হচ্ছে ৫ নয়া আন্ডারপাস। স্মার্টসিটি নিউটাউনের বুকে আরও আধুনিক পরিকাঠামোর ছোঁয়া। চওড়া রাস্তা থাকলেও দিন দিন গাড়ির সংখ্যা বাড়ায় বাড়ছে যানজট। সেই সঙ্গে পথচারীদের রাস্তা পারাপারও হয়ে উঠছে কঠিন। এই সমস্যার স্থায়ী সমাধানে এবার ৫ নতুন আন্ডারপাস তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে হিডকোর তরফে। সূত্রের খবর, […]

Mamata removed : “মুখ্যমন্ত্রী আমাকে হিডকোর দায়িত্ব দিয়েছিলেন, উনিই আমার থেকে দায়িত্ব নিয়ে নিয়েছেন” গুঞ্জনের সত্যতা স্বীকার করে জানালেন ফিরহাদ হাকিম

সুমন তরফদার। কলকাতা সারাদিন। “গুঞ্জনের তো কিছু নেই। এটা মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত। উনি আমাকে হিডকোর দায়িত্ব দিয়েছিলেন। উনিই আমার থেকে দায়িত্ব নিয়ে নিয়েছেন।” শুক্রবার নিজেই স্বীকার করে জানালেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। হিডকোর চেয়ারম্যান পদ থেকে ফিরহাদ হাকিমকে সরিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সন্ধেয় এই খবরের ‘সত্যতা’ স্বীকারও করে নিয়েছেন কলকাতার মেয়র তথা […]