u09acu09cdu09b0u09c7u0995u09bfu0982
Latest Posts
TMC Logo বিতর্ক: ‘সিপিএম থেকে এসে কীভাবে পার্টির জনক?’ ঋতব্রতকে নিশানা কল্যাণের, তৃণমূলের প্রতীক freeze কমিশনেরSuvendu Annapurna : ‘প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ির মালিক হবেন মহিলারাই, প্রত্যেক বছর ১৭ সেপ্টেম্বর অন্নপূর্ণা দিবস’ ঐতিহাসিক ঘোষণা শুভেন্দুরModi on Annapurna : ‘বিজেপির মূলমন্ত্র ছিল কথা কম, কাজ বেশি, অন্নপূর্ণা যোজনার সূচনা সেই ভাবনাচিন্তা থেকেই’ জন্মদিনে বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরনবান্নে ইতি? মহালয়ার আগেই মহাকরণে ফিরছেন শুভেন্দু, প্রথম দফায় সঙ্গে ৫ মন্ত্রী১৩৫ ঐতিহাসিক স্মৃতিসৌধের ভোলবদল, ASI-এর সঙ্গে পর্যটন দফতরের মৌ চুক্তি; লাইট-সাউন্ড শো থেকে নতুন ট্যুরিজম সার্কিট
  • Home /
  • কলকাতা /
  • Newtown Underpass : বদলে যাবে নিউটাউনের চেহারা, নিউটাউনে তৈরি হচ্ছে ৫ নয়া আন্ডারপাস, যানবাহন ও পথচারীদের জন্য আলাদা ব্যবস্থা

Newtown Underpass : বদলে যাবে নিউটাউনের চেহারা, নিউটাউনে তৈরি হচ্ছে ৫ নয়া আন্ডারপাস, যানবাহন ও পথচারীদের জন্য আলাদা ব্যবস্থা

সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন। বদলে যাবে নিউটাউনের চেহারা। নিউটাউনে তৈরি হচ্ছে ৫ নয়া আন্ডারপাস। স্মার্টসিটি নিউটাউনের বুকে আরও আধুনিক পরিকাঠামোর ছোঁয়া। চওড়া রাস্তা থাকলেও দিন দিন গাড়ির সংখ্যা বাড়ায় বাড়ছে যানজট। সেই সঙ্গে পথচারীদের রাস্তা পারাপারও হয়ে উঠছে কঠিন। এই....

Newtown Underpass : বদলে যাবে নিউটাউনের চেহারা, নিউটাউনে তৈরি হচ্ছে ৫ নয়া আন্ডারপাস, যানবাহন ও পথচারীদের জন্য আলাদা ব্যবস্থা

  • Home /
  • কলকাতা /
  • Newtown Underpass : বদলে যাবে নিউটাউনের চেহারা, নিউটাউনে তৈরি হচ্ছে ৫ নয়া আন্ডারপাস, যানবাহন ও পথচারীদের জন্য আলাদা ব্যবস্থা

সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন। বদলে যাবে নিউটাউনের চেহারা। নিউটাউনে তৈরি হচ্ছে ৫ নয়া আন্ডারপাস। স্মার্টসিটি নিউটাউনের....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন।

বদলে যাবে নিউটাউনের চেহারা। নিউটাউনে তৈরি হচ্ছে ৫ নয়া আন্ডারপাস।

স্মার্টসিটি নিউটাউনের বুকে আরও আধুনিক পরিকাঠামোর ছোঁয়া। চওড়া রাস্তা থাকলেও দিন দিন গাড়ির সংখ্যা বাড়ায় বাড়ছে যানজট। সেই সঙ্গে পথচারীদের রাস্তা পারাপারও হয়ে উঠছে কঠিন। এই সমস্যার স্থায়ী সমাধানে এবার ৫ নতুন আন্ডারপাস তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে হিডকোর তরফে।

সূত্রের খবর, এই ৫ আন্ডারপাসের মধ্যে থাকছে দুটি ভিন্ন ব্যবস্থাপনা— যানবাহনের জন্য 'ভেহিকুলার আন্ডারপাস' এবং পথচারীদের জন্য 'পেডেস্ট্রিয়ান সাবওয়ে'।

European Investment in Kolkata : বাংলায় বিপুল বিনিয়োগ, কলকাতায় ম্যানুফ্যাকচারিং প্লান্ট বানাচ্ছে ইউরোপিয়ান সংস্থা স্নাইডার ইলেকট্রিক

ইতিমধ্যে ৫ নির্দিষ্ট জায়গা চিহ্নিত করে ফেলা হয়েছে। প্রকল্পের জন্য নকশা তৈরি, মাটি পরীক্ষা, নিকাশির প্ল্যান সহ প্রাথমিক কাজ শুরু হয়ে গিয়েছে। আগামী দু'মাসের মধ্যে রিপোর্ট জমা পড়বে হিডকোর কাছে। সবুজ সঙ্কেত মিললেই শুরু হবে নির্মাণকাজ।

 

বিশ্ববাংলা সরণি, যা নিউটাউনের অন্যতম ব্যস্ত রাস্তা, সেখানে নিয়মিত গাড়ি, বাস, লরি ও বাইকের চাপ থাকে। চিনারপার্ক থেকে সেক্টর ফাইভ হয়ে নিউটাউনের গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে যান চলাচল অনেকটাই বেড়েছে।

TCS Investment in Kolkata : কলকাতায় টাটার বিপুল বিনিয়োগ, কলকাতায় নতুন দুই ক্যাম্পাস টিসিএসের, তথ্য প্রযুক্তিতে হবে প্রায় ২৯০০০ কর্মসংস্থান

পথচারীদের সংখ্যাও কম নয়। যদিও বর্তমানে কিছু সাবওয়ে থাকলেও তা শুধু পথচারীদের জন্যই, এবং যান চলাচলের জন্য আন্ডারপাসের সংখ্যা একেবারেই কম।

 

নতুন পরিকল্পনা অনুযায়ী, নিউটাউনের টাটা মেডিক্যাল সেন্টারের সামনে তৈরি হবে একটি যুগ্ম আন্ডারপাস— যেখানে থাকবে ভেহিকুলার ও পেডেস্ট্রিয়ান উভয় ব্যবস্থা। অপরদিকে, সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটির সামনে শুধুমাত্র পথচারীদের জন্য 'পেডেস্ট্রিয়ান সাবওয়ে' নির্মাণের ভাবনা রয়েছে।

বিশ্ববাংলা গেট থেকে ইকোপার্কের দিকে এগোলেই রয়েছে দ্য ওয়েস্টিন হোটেল। এখান থেকে চিনারপার্ক পর্যন্ত চারটি ভেহিকুলার আন্ডারপাস তৈরির প্রস্তাব এসেছে। এর মধ্যে দ্য ওয়েস্টিনের সামনে একটি, সেভেন রোটারি এলাকায় একটি, নোয়াপাড়া অঞ্চলে একটি এবং চিনারপার্কে একটি আন্ডারপাস তৈরি হবে। কলকাতাগামী এবং এয়ারপোর্টগামী উভয় লেনে থাকবে এই আন্ডারপাস সুবিধা।

পথচারি ও যানবাহন নির্বিঘ্নে চলাচল করতে পারবে— এমন পরিকাঠামো তৈরির লক্ষ্যে প্রশাসনের এই পদক্ষেপ যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

নিউটাউনের দ্রুত প্রসারমান জনবসতি ও বাণিজ্যিক চাহিদার পরিপ্রেক্ষিতে এই প্রকল্পকে ‘ভবিষ্যতের শহর গঠনের দিশা’ বলেই মনে করা হচ্ছে।

আজকের খবর