u09acu09cdu09b0u09c7u0995u09bfu0982
Latest Posts
TMC Logo freezed : তৃণমূলের জোড়া ফুল প্রতীক ফ্রিজ করল নির্বাচন কমিশন, তৃণমূল নাম ও জোড়া ফুল প্রতীক ব্যবহার করতে পারবেন না মমতা ও ঋতব্রত কেউTMC Logo বিতর্ক: ‘সিপিএম থেকে এসে কীভাবে পার্টির জনক?’ ঋতব্রতকে নিশানা কল্যাণের, তৃণমূলের প্রতীক freeze কমিশনেরSuvendu Annapurna : ‘প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ির মালিক হবেন মহিলারাই, প্রত্যেক বছর ১৭ সেপ্টেম্বর অন্নপূর্ণা দিবস’ ঐতিহাসিক ঘোষণা শুভেন্দুরModi on Annapurna : ‘বিজেপির মূলমন্ত্র ছিল কথা কম, কাজ বেশি, অন্নপূর্ণা যোজনার সূচনা সেই ভাবনাচিন্তা থেকেই’ জন্মদিনে বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরনবান্নে ইতি? মহালয়ার আগেই মহাকরণে ফিরছেন শুভেন্দু, প্রথম দফায় সঙ্গে ৫ মন্ত্রী
  • Home /
  • পশ্চিমবঙ্গ /
  • Modi on Annapurna : ‘বিজেপির মূলমন্ত্র ছিল কথা কম, কাজ বেশি, অন্নপূর্ণা যোজনার সূচনা সেই ভাবনাচিন্তা থেকেই’ জন্মদিনে বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

Modi on Annapurna : ‘বিজেপির মূলমন্ত্র ছিল কথা কম, কাজ বেশি, অন্নপূর্ণা যোজনার সূচনা সেই ভাবনাচিন্তা থেকেই’ জন্মদিনে বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

Modi on Annapurna: ‘কথা কম, কাজ বেশি’—জন্মদিনে পশ্চিমবঙ্গের অন্নপূর্ণা যোজনার উপভোক্তাদের বিশেষ বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শৌনক মন্ডল। কলকাতা সারাদিন। ‘৪ মে পশ্চিমবঙ্গে যে পালাবদল হয়েছে, তাতে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল মা-বোনদের। তাই এ রাজ্যে বিজেপি সরকারের ‘প্রথম পরীক্ষা’-ই ছিল মহিলাদের....

Modi on Annapurna : ‘বিজেপির মূলমন্ত্র ছিল কথা কম, কাজ বেশি, অন্নপূর্ণা যোজনার সূচনা সেই ভাবনাচিন্তা থেকেই’ জন্মদিনে বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

  • Home /
  • পশ্চিমবঙ্গ /
  • Modi on Annapurna : ‘বিজেপির মূলমন্ত্র ছিল কথা কম, কাজ বেশি, অন্নপূর্ণা যোজনার সূচনা সেই ভাবনাচিন্তা থেকেই’ জন্মদিনে বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

Modi on Annapurna: ‘কথা কম, কাজ বেশি’—জন্মদিনে পশ্চিমবঙ্গের অন্নপূর্ণা যোজনার উপভোক্তাদের বিশেষ বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

Modi on Annapurna: ‘কথা কম, কাজ বেশি’—জন্মদিনে পশ্চিমবঙ্গের অন্নপূর্ণা যোজনার উপভোক্তাদের বিশেষ বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

শৌনক মন্ডল। কলকাতা সারাদিন।

‘৪ মে পশ্চিমবঙ্গে যে পালাবদল হয়েছে, তাতে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল মা-বোনদের। তাই এ রাজ্যে বিজেপি সরকারের ‘প্রথম পরীক্ষা’-ই ছিল মহিলাদের উন্নয়ন। এই পরীক্ষায় বিজেপির মূলমন্ত্র ছিল কথা কম, কাজ বেশি। অন্নপূর্ণা যোজনার সূচনা সেই ভাবনাচিন্তা থেকেই।’ এভাবেই আজ নিজের জন্মদিনে পশ্চিমবঙ্গের অন্নপূর্ণা যোজনা উপভোক্তা মহিলাদের উদ্দেশ্যে প্রতিশ্রুতি রক্ষার বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

 

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার নিজের বিধানসভা কেন্দ্র ভবানীপুরে ‘অন্নপূর্ণা দিবস’ পালনের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দিনটিকে স্মরণীয় করে রাখতে ভবানীপুরে প্রধানমন্ত্রীর জন্মদিন উদ্‌যাপনের পাশাপাশি, মহিলাদের নিয়ে ‘অন্নপূর্ণা দিবস’ পালন করেন তিনি।

 

ভার্চুয়াল মাধ্যমে ভাষণ দেন মোদী। তিনি জানান, মহিলাদের আত্মবিশ্বাস মজবুত করার জন্যই এই অন্নপূর্ণা যোজনা। মহিলাদের যখন সংসারের খরচের চিন্তা কমে, তখনই তাঁদের আত্মবিশ্বাস বাড়ে। প্রতি মাসে এই যোজনার ৩০০০ টাকা তাঁদের বড় সম্বল। তাঁর কথায়, ‘বৃহস্পতিবার দেড় কোটি বোনের খাতায় অন্নপূর্ণা যোজনার চতুর্থ কিস্তি পৌঁছোচ্ছে। আমরা চাই, বাংলার মহিলারা সিদ্ধান্ত নিন, এগিয়ে যাওয়ার সাহস হোক তাঁদের।’

পশ্চিমবঙ্গ সহ গোটা দেশের মহিলাদের জন্য কী কী করেছে তাঁর সরকার, তা-ও তুলে ধরেছেন প্রধানমন্ত্রী। তিনি জানান, অন্তঃসত্ত্বা এবং স্তন্যদায়ী মহিলাদের জন্য মাতৃবন্দনা যোজনা চালু করা হয়েছে। কন্যাভ্রূণ হত্যা বন্ধ করতে এবং মেয়েদের শিক্ষা ও সুরক্ষার জন্য ‘বেটি বঁচাও বেটি পঢ়াও’ শুরু হয়েছে। মেয়েরা বড় হলে যাতে স্কুলছুট না হয়, তাই স্কুলে শৌচালয় তৈরি করানো হয়েছে। মেয়েদের ভবিষ্যৎ ও শিক্ষার জন্য ‘সুকন্যা সমৃদ্ধি যোজনা’ চালু করা হয়েছে। উজ্জ্বলা যোজনায় মহিলাদের গ্যাস সংযোগ, সৌভাগ্য যোজনায় বিদ্যুৎহীন পরিবারগুলিকে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে, আয়ুষ্মান ভারত যোজনায় স্বাস্থ্যবিমার সুবিধা দেওয়া হয়েছে। মহিলারা যাতে বাড়ির মালিকানা থেকে বঞ্চিত না হন, তাই পিএম আবাস যোজনায় তাঁদের নামে বা যৌথ মালিকানায় বাড়ি দেওয়ার উপর জোর দেওয়া হয়েছে।

এর পরেই পূর্বতন তৃণমূল সরকারের দিকে আঙুল তুলে মোদী বলেন, ‘বাংলার লোকজনের বড় সমস্যা হল, কেন্দ্রের অনেক যোজনার সুবিধা থেকে তাঁরা দীর্ঘদিন বঞ্চিত হয়েছেন। বিজেপি ক্ষমতায় এসে সব থেমে থাকা যোজনার কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে।’ ৫০ লক্ষেরও বেশি পরিবারকে চিহ্নিত করে তাঁদের পাকা বাড়ি দেওয়ার কথা জানিয়েছেন মোদী। তাঁর কথায়, ‘সবাই মিলে গড়ব নতুন বাংলা।’

আজকের খবর