u09acu09cdu09b0u09c7u0995u09bfu0982
Latest Posts
Suvendu Nandigram : “চন্দ্রনাথ খুনের নেপথ্যে রয়েছে ভাইপো গ্যাং, শার্প শুটারদের ২ কোটি টাকার সুপারি দেওয়া হয়েছিল” বিস্ফোরক শুভেন্দুSamik against NCPI : “ওঁরা যে বিজেপিতে যোগদান করতে চাইছেন, সেটা হয়তো মঙ্গল গ্রহের বিজেপি” জগদীশ বসুনিয়ার ১৭ সাংসদ সহ বিজেপিতে যোগদানের দাবিতে তীব্র ব্যঙ্গ শমীক ভট্টাচার্যেরSuvendu Bengal Industry : বাংলায় বিপুল বিনিয়োগ, আম্বানি আদানি থেকে শুরু করে Style Baazar-এর বিনিয়োগ শুভেন্দুর বাংলায়কলকাতায় বেআইনি বহুতল নির্মাণে কোটি কোটি কালো টাকার অভিযোগ, সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের৩৫০০ বছরের রহস্য ফাঁস! সিনাই মরুভূমির বালির নিচে মিলল মিশরের হারানো সামরিক দুর্গ, চাঞ্চল্য প্রত্নতত্ত্ব মহলে
  • Home /
  • কলকাতা /
  • Suvendu Bengal Industry : বাংলায় বিপুল বিনিয়োগ, আম্বানি আদানি থেকে শুরু করে Style Baazar-এর বিনিয়োগ শুভেন্দুর বাংলায়

Suvendu Bengal Industry : বাংলায় বিপুল বিনিয়োগ, আম্বানি আদানি থেকে শুরু করে Style Baazar-এর বিনিয়োগ শুভেন্দুর বাংলায়

বাংলায় বড় বিনিয়োগের বার্তা, আম্বানি-আদানি থেকে Style Baazar—শিল্পক্ষেত্রে একাধিক সংস্থার বিনিয়োগে জোর সুষমা পাল মন্ডল। কলকাতা সারাদিন। “গোটা দেশের বিনিয়োগকারীরা বাংলায় বিনিয়োগ করতে ইচ্ছুক। অনন্ত আম্বানির সঙ্গে কথাও হয়েছে। ওঁরাও বাংলায় বিনিয়োগ করতে ইচ্ছুক। মুকেশ আম্বানি এবং অনন্ত আম্বানির সঙ্গে....

Suvendu Bengal Industry : বাংলায় বিপুল বিনিয়োগ, আম্বানি আদানি থেকে শুরু করে Style Baazar-এর বিনিয়োগ শুভেন্দুর বাংলায়

  • Home /
  • কলকাতা /
  • Suvendu Bengal Industry : বাংলায় বিপুল বিনিয়োগ, আম্বানি আদানি থেকে শুরু করে Style Baazar-এর বিনিয়োগ শুভেন্দুর বাংলায়

বাংলায় বড় বিনিয়োগের বার্তা, আম্বানি-আদানি থেকে Style Baazar—শিল্পক্ষেত্রে একাধিক সংস্থার বিনিয়োগে জোর সুষমা পাল মন্ডল। কলকাতা....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

বাংলায় বড় বিনিয়োগের বার্তা, আম্বানি-আদানি থেকে Style Baazar—শিল্পক্ষেত্রে একাধিক সংস্থার বিনিয়োগে জোর

সুষমা পাল মন্ডল। কলকাতা সারাদিন।

“গোটা দেশের বিনিয়োগকারীরা বাংলায় বিনিয়োগ করতে ইচ্ছুক। অনন্ত আম্বানির সঙ্গে কথাও হয়েছে। ওঁরাও বাংলায় বিনিয়োগ করতে ইচ্ছুক। মুকেশ আম্বানি এবং অনন্ত আম্বানির সঙ্গে দেখা করব।” এভাবেই সল্টলেকে বিশ্বের বৃহত্তম ফ্যাশন ওয়ার্ডরোব সংস্থার বিপণির আনুষ্ঠানিক উদ্বোধন করে দাবি করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

 

সেই সঙ্গে মুখ্যমন্ত্রী দাবি করেন এই সংস্থাটি ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে 1900 কোটি টাকা বিনিয়োগ করেছে এবং আগামী দিনে আরো অন্তত ৫ হাজার কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে পশ্চিমবঙ্গে। এর ফলে পশ্চিমবঙ্গ জুড়ে বিপুল কর্মসংস্থানের সৃষ্টি হবে বলে দাবি করে তিনি বলেন, বিগত সরকারের আমলে শিল্পবান্ধব পরিবেশ নষ্ট হয়েছে। নানা কারণ ছিল। গত ৪ মাসে শিল্পবান্ধব তৈরি করতে নানা অনুষ্ঠান করেছি। এই সংস্থাটিকে গিনেস বুক অ্যাওয়ার্ডও দিয়েছে। ওরা তিন বছরের মধ্যে ১১০ থেকে ২৫০ স্টোর করার কথা বলেছিল। আমরা বলেছি যদি দেড় বছরের মধ্যে করা যায়।

 

সল্টলেক সিটি সেন্টারে ‘বিশ্বের বৃহত্তম ফ্যাশন ওয়ার্ডরোব’-এর উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) । তিনি বললেন, ”পশ্চিমবঙ্গে ২৫০ টি সেন্টার তৈরির প্রতিশ্রুতি দিয়েছে এই সংস্থা । এর ফলে রাজ্যে পরোক্ষ কর্মসংস্থান হবে । মোট ১৯০০ কোটি টাকার বিনিয়োগ করছে এই সংস্থা ।”

 

শুভেন্দু আরও বলেন, ”আগামী দিনে ৫ হাজার কোটি টাকার বিনিয়োগের পরিকল্পনা । পশ্চিমবঙ্গে এই সংস্থা সৌরবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র গড়ার প্রতিশ্রুতি দিয়েছে ।”

 

মুখ্যমন্ত্রী জানালেন, পুরুলিয়াতে ১০০ একর জমি কিনেছে ওই সংস্থা । মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ”পুরুলিয়াতে ১০০ একর জমি কিনেছে এই সংস্থা । ওই জমিতে সৌরবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র তৈরি করবেন তাঁরা । দুর্গাপুজোর আগে হলদিয়া পেট্রোকেমিক্যালের নতুন প্ল্যান্টের উদ্বোধন হবে ।”

 

পূর্ব মেদিনীপুরের জুনপুটে প্রতিরক্ষা প্রকল্প

 

মুখ্যমন্ত্রী জানান, পূর্ব মেদিনীপুরের জুনপুটে বিপুল টাকা বিনিয়োগে তৈরি হতে চলেছে প্রতিরক্ষা সামগ্রী তৈরীর কারখানা। তিনি উল্লেখ করেন, প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও) পূর্ববর্তী তৃণমূল কংগ্রেস সরকারের কাছে এই প্রকল্প সংক্রান্ত একটি চিঠি পাঠিয়েছিল, কিন্তু তারা আগের সরকারের তরফে কোনও সাড়া পায়নি। তিনি বলেন, “আমরা সেই চিঠির জবাব দিয়েছি ৷” তবে শুভেন্দু অধিকারী প্রস্তাবিত প্রকল্পটির বিষয়ে এদিন বিস্তারিত কিছু জানাননি। তথ্য অনুযায়ী, দেশের অস্ত্র ব্যবস্থা পরীক্ষার জন্য ডিআরডিও জুনপুটে একটি কেন্দ্র স্থাপনের পরিকল্পনা করছে।

 

শুভেন্দু জানান, হলদিয়া পেট্রোকেমিকলস লিমিটেডের 6000 কোটি টাকার সম্প্রসারণ প্রকল্পের কাজ শেষ হয়ে গিয়েছে ৷ তা উদ্বোধনের জন্য প্রস্তুত বলেও জানান তিনি। মুখ্যমন্ত্রী জানান, দুর্গাপুজোর আগেই তিনি এই কেন্দ্রটির উদ্বোধন করবেন। তিনি জানান, সরকার শীঘ্রই 33টি কোম্পানিকে তাদের প্রকল্প স্থাপনের জন্য জমি হস্তান্তর করবে। আদানি গ্রুপের প্রস্তাবিত হাসপাতালটি সরকারের তুলে ধরা অন্যতম প্রধান প্রকল্পগুলির মধ্যে একটি। তিনি আগেই ঘোষণা করেছিলেন, নিউটাউনের এই কেন্দ্রটিতে 2000 শয্যা থাকবে এবং এর অর্ধেকই বরাদ্দ থাকবে আর্থিকভাবে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য।

তিনি জানান, বড় বড় জাতীয় ও আন্তর্জাতিক সংস্থাগুলিকে পশ্চিমবঙ্গে আকৃষ্ট করা হলে রাজ্যের অর্থনৈতিক কর্মকাণ্ড ও রাজস্বের ভিত্তি প্রসারিত হবে, যার ফলে শিক্ষা, স্বাস্থ্যসেবা ও পরিকাঠামো খাতে আরও বেশি অর্থ ব্যয় করা সম্ভব হবে। তিনি আরও বলেন, “পশ্চিমবঙ্গের অর্থনীতির পুনরুজ্জীবনে জাতীয় ও আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা রয়েছে। যৌথভাবে ব্যবসা পরিচালনা করা সম্ভব এবং এর মাধ্যমে অর্জিত রাজস্ব শিক্ষা, স্বাস্থ্য ও পরিকাঠামো খাতে কাজে লাগানো যেতে পারে।”

 

আজকের খবর