ব্রেকিং
  • Home /
  • কলকাতা /
  • Mamata Shyambazar Protest: হালিশহরের পর শ্যামবাজারেও প্রতিবাদের মুখে মমতা, উঠল ‘চোর চোর’ স্লোগান

Mamata Shyambazar Protest: হালিশহরের পর শ্যামবাজারেও প্রতিবাদের মুখে মমতা, উঠল ‘চোর চোর’ স্লোগান

Mamata Hackled : হালিশহরের পরে এবারে শ্যামবাজারে প্রতিবাদ জানাতে গিয়ে ফের চোর চোর স্লোগানের মুখে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা সুমন তরফদার। কলকাতা সারাদিন। মাত্র ৪৮ ঘন্টাও হয়নি উত্তর চব্বিশ পরগনার হালিশহরের নিহত তৃণমূল কর্মীর বাড়িতে যাওয়ার পথে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়....

Mamata Shyambazar Protest: হালিশহরের পর শ্যামবাজারেও প্রতিবাদের মুখে মমতা, উঠল ‘চোর চোর’ স্লোগান

  • Home /
  • কলকাতা /
  • Mamata Shyambazar Protest: হালিশহরের পর শ্যামবাজারেও প্রতিবাদের মুখে মমতা, উঠল ‘চোর চোর’ স্লোগান

Mamata Hackled : হালিশহরের পরে এবারে শ্যামবাজারে প্রতিবাদ জানাতে গিয়ে ফের চোর চোর স্লোগানের মুখে প্রাক্তন....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

Mamata Hackled : হালিশহরের পরে এবারে শ্যামবাজারে প্রতিবাদ জানাতে গিয়ে ফের চোর চোর স্লোগানের মুখে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা

সুমন তরফদার। কলকাতা সারাদিন।

মাত্র ৪৮ ঘন্টাও হয়নি উত্তর চব্বিশ পরগনার হালিশহরের নিহত তৃণমূল কর্মীর বাড়িতে যাওয়ার পথে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে চোর চোর স্লোগান দিয়ে কাঁদা গোবর এবং ইট ছুঁড়েছিল কিছু দুষ্কৃতী। এবারে খাস কলকাতা শহরে শ্যামবাজারে কালীঘাট তৃণমূল আয়োজিত একটি প্রতিবাদ সভায় হঠাৎ করেই যোগ দিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, বিপ্লবী ক্ষুদিরাম বসুর মৃত্যুদিন। সরকারের তরফে তাঁকে শ্রদ্ধা জানাতে একাধিক কর্মসূচির আয়োজন করা হয়েছিল।

 

একইভাবে ক্ষুদিরাম বসুকে শ্রদ্ধা ও নেতাজিকে অপমানের জবাব দিতে ‘কালীঘাট তৃণমূলে’র তরফে কর্মসূচির আয়োজন করা হয়। সেই কারণেই মঙ্গলবার বিকেলে শ্যামবাজারে নেতাজি মূর্তির পাদদেশে জমায়েত করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের কর্মীরা। নেতাজি মূর্তিতে মাল্যদান করেন মমতা। এরপর নিশানা করেন বিজেপিকে। স্বাধীনতা সংগ্রামীদের অপমান করা হচ্ছে বলেও তোপ দাগেন তিনি।

 

তাঁর পাশাপাশি উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, দোলা সেনসহ একাধিক প্রথম সারির নেতৃত্ব। কর্মসূচি চলাকালীন মুখ্যমন্ত্রী হাতে স্বাধীনতা সংগ্রামী ক্ষুদিরাম বসুর ছবি নিয়ে তাঁকে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। কর্মসূচি যখন পুরোদমে চলছে, ঠিক তখনই ঘটে বিপত্তি। আচমকা একদল মানুষ জমায়েত হয়ে তৃণমূলের প্রতিবাদ সভাস্থলের একেবারে কাছে চলে আসে। কিছু বুঝে ওঠার আগেই তারা সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে ‘চোর চোর’ স্লোগান দিতে শুরু করে। অতর্কিত এই বিক্ষোভে সমাবেশস্থলে চরম বিশৃঙ্খলা দেখা দেয়। স্লোগান-প্রতি স্লোগানে পুরো শ্যামবাজার এলাকা থমথমে ও উত্তপ্ত হয়ে ওঠে।

 

সেখান থেকে ফেরার সময় আচমকাই হাজির হন বিজেপির কর্মী-সমর্থকরা। মমতাকে লক্ষ্য করে চোর স্লোগান তোলেন তাঁরা। রাস্তায় বসে পড়ে কেউ কেউ স্লোগান তোলেন, ‘চোর হ্যায়, চোর হ্যায়, মমতা ব্যানার্জী চোর হ্য়ায়।’ স্বাভাবিকভাবেই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ পরিস্থিতি আয়ত্তে আনার চেষ্টা করে। এদিকে বিজেপি কর্মীদের সাফ কথা, ‘বিপ্লবীদের শ্রদ্ধাজ্ঞাপনে আমরা বাধা দিইনি। ফেরার সময় চোরকে চোর বলেছি, এতে অসুবিধার তো কিছু নেই।’

এই ঘটনার পরেই তীব্র ক্ষোভ প্রকাশ করে তৃণমূল। তাঁদের অভিযোগ, বিজেপির মদতপুষ্ট একদল লোক পরিকল্পিতভাবে কর্মসূচি বানচাল করতে এবং প্রাক্তন মুখ্যমন্ত্রীকে অপমান করতেই এই বিক্ষোভ সাজিয়েছিল।

আজকের খবর