u09acu09cdu09b0u09c7u0995u09bfu0982
Latest Posts
Sonarpur : ৮টি চেম্বার, ৮০০ টাকা ফি! সোনারপুরে ‘ভুয়ো চিকিৎসক’ গ্রেফতার, প্রেসক্রিপশনে একাধিক বড় ডিগ্রির উল্লেখSuvendu Nandigram : “চন্দ্রনাথ খুনের নেপথ্যে রয়েছে ভাইপো গ্যাং, শার্প শুটারদের ২ কোটি টাকার সুপারি দেওয়া হয়েছিল” বিস্ফোরক শুভেন্দুSamik against NCPI : “ওঁরা যে বিজেপিতে যোগদান করতে চাইছেন, সেটা হয়তো মঙ্গল গ্রহের বিজেপি” জগদীশ বসুনিয়ার ১৭ সাংসদ সহ বিজেপিতে যোগদানের দাবিতে তীব্র ব্যঙ্গ শমীক ভট্টাচার্যেরSuvendu Bengal Industry : বাংলায় বিপুল বিনিয়োগ, আম্বানি আদানি থেকে শুরু করে Style Baazar-এর বিনিয়োগ শুভেন্দুর বাংলায়কলকাতায় বেআইনি বহুতল নির্মাণে কোটি কোটি কালো টাকার অভিযোগ, সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের
  • Home /
  • পশ্চিমবঙ্গ /
  • Chicken Shammi Kebab Recipe : সপ্তমীর সন্ধ্যায় বন্ধুদের আড্ডায় হোক শামি কাবাব, কীভাবে বাড়িতে তৈরি করবেন চিকেন শামি কাবাব?

Chicken Shammi Kebab Recipe : সপ্তমীর সন্ধ্যায় বন্ধুদের আড্ডায় হোক শামি কাবাব, কীভাবে বাড়িতে তৈরি করবেন চিকেন শামি কাবাব?

সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন। সপ্তমীর সন্ধ্যার আড্ডায় বেরনোর আগে একবার কাবাব (food) ট্রাই করা যেতেই পারে। দোকান থেকে কিনে কাবাব হয়তো আপনি অনেকবার খেয়েছেন। কিন্তু খুব সহজে কম সময়ে বাড়িতেই তৈরি করে ফেলতে পারেন চিকেন শামি কাবাব। কীভাবে? তার হদিশই....

Chicken Shammi Kebab Recipe : সপ্তমীর সন্ধ্যায় বন্ধুদের আড্ডায় হোক শামি কাবাব, কীভাবে বাড়িতে তৈরি করবেন চিকেন শামি কাবাব?

  • Home /
  • পশ্চিমবঙ্গ /
  • Chicken Shammi Kebab Recipe : সপ্তমীর সন্ধ্যায় বন্ধুদের আড্ডায় হোক শামি কাবাব, কীভাবে বাড়িতে তৈরি করবেন চিকেন শামি কাবাব?

সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন। সপ্তমীর সন্ধ্যার আড্ডায় বেরনোর আগে একবার কাবাব (food) ট্রাই করা যেতেই পারে।....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন।

সপ্তমীর সন্ধ্যার আড্ডায় বেরনোর আগে একবার কাবাব (food) ট্রাই করা যেতেই পারে। দোকান থেকে কিনে কাবাব হয়তো আপনি অনেকবার খেয়েছেন। কিন্তু খুব সহজে কম সময়ে বাড়িতেই তৈরি করে ফেলতে পারেন চিকেন শামি কাবাব। কীভাবে? তার হদিশই দেওয়ার চেষ্টা করলাম আমরা।

উপকরণ- মুরগির মাংস, শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা-রসুন বাটা, গরম মশলার গুঁড়ো, নুন, তেজপাতা, ছোলার ডাল, পরিমাণ মতো তেল এবং জল।

প্রণালী- একটি পাত্রে ভাল করে ধুয়ে নিন এক কিলোগ্রাম মুরগির মাংস। অবশ্যই বোনলেস চিকেন নিতে হবে। সাতটা শুকনো লঙ্কা, আধ কাপ পেঁয়াজ কুচি, এক টেবিলচামচ শুকনো লঙ্কার গুঁড়ো, এক টেবিল চামচ হলুদ গুঁড়ো, এক টেবিল চামচ জিরে গুঁড়ো, দুই টেবিল চামচ আদা-রসুন বাটা, এক টেবিল চামচ গরম মশলার গুঁড়ো, স্বাদ মতো নুন এবং একটি তেজপাতা দিয়ে ভাল করে ম্যারিনেট করুন।

এর পর প্রেসার কুকারে ডাল সেদ্ধ করে নিন। অল্প সেদ্ধ হওয়া ডালের মধ্যেই ম্যারিনেট করা মাংস দিয়ে দিন। সঙ্গে আধ কাপ জল। ডাল এবং মাংস ভাল করে মিশিয়ে সেদ্ধ করতে দিন। শুকনো হওয়া পর্যন্ত সেদ্ধ করে নিন। এবার ওই সেদ্ধ মিক্সিতে বেটে নিন। ওই বাটার মধ্যে দুটো ডিম ভেঙে দিয়ে ভাল করে মিশিয়ে নিন। এরপর এই মিশ্রণ কাবাবের শেপে তৈরি করুন। হাত দিয়ে কাবাবের গঠন দেওয়ার সময় হাতে লেগে যেতে পারে। সে কারণেই হাতে একটু তেল লাগিয়ে নিতে পারেন। সম্পূর্ণ মিশ্রণ কাবাবের শেপে তৈরি হয়ে গেলে আধ ঘণ্টা ফ্রিজে রেখে দিন।

অন্যদিকে কড়াইতে তেল গরম করে ফ্রিজ থেকে বের করুন ওই মিশ্রণ। এবার বাদামি করে ভেজে ফেলুন চিকেন শামি কাবাব। গরম গরম পরিবেশন করুন। খুশি হবেন প্রিয়জনেরা।

আজকের খবর