Governor visits Maldah : মুখ্যমন্ত্রীর অনুরোধে সাড়া না দিয়ে মালদহে পৌঁছালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, শুনলেন আক্রান্তদের কথা

শোভন গায়েন। কলকাতা সারাদিন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধ পাত্তা না দিয়েই মালদহ এবং মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা দিলেন বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোস। সকাল সাড়ে নটা নাগাদ শিয়ালদহ থেকে ট্রেন ধরে বিকেলে পৌঁছে যান মালদহে। গতকাল বাংলায় ফিরেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তারপরেই তিনি জানিয়েছিলেন শুক্রবার তিনি মুর্শিদাবাদ ও মালদার উদ্দেশ্যে রওনা দেবেন। যদিও এর মাঝে […]

Mamata Waqf Meeting : “অশান্তিতে বাংলাদেশের হাত থাকলে, তার জন্য কে দায়ী? এর জন্য পুরোপুরি কেন্দ্রীয় সরকার দায়ী” মুর্শিদাবাদের অশান্তিতে কেন্দ্রকে দায়ী করে সুর চড়ালেন মমতা

সুমন তরফদার। কলকাতা সারাদিন। “আমি উস্কানি মূলক কথা বলতে আসিনি। সব ধর্মকে আমরা সমান মর্যাদা দিই। আমি শান্তি চাই।” নেতাজি ইনডোর স্টেডিয়ামে ইমামদের বৈঠকে এভাবেই রাজ্যে শান্তি স্থাপনের জন্য সকলের প্রতি আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন তুললেন, “তাড়াহুড়ো করে ওয়াকফ আইন পাস করানো হল কেন?” ওয়াকফ সংশোধনী আইন নিয়ে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্যের সংখ্যালঘু […]

Sukanta Suvendu Dilip on Waqf Agitation : বাংলায় মমতার সরকারের পতন চেয়ে কাঁধে কাঁধ মিলিয়ে মিছিলে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার এবং দিলীপ ঘোষ

শোভন গায়েন। কলকাতা সারাদিন। বাংলায় মমতার সরকারের পতন চেয়ে দলীয় দফতর থেকে কলেজ স্কোয়ার পর্যন্ত পাশাপাশি হাঁটলেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার এবং দিলীপ ঘোষ। ওয়াকফ আইন নিয়ে উত্তেজনার আগুন! ওয়াকফ আইনের প্রতিবাদে যে আন্দোলন মুর্শিদাবাদে চলছিল তা বিগত কয়েকদিনের মধ্যে সাম্প্রদায়িক অশান্তিতে পরিণত হয়। যার জেরে হতাহত হয়েছেন অনেকে। আক্রান্ত হয়েছে পুলিশও। এই অবস্থায় মান অভিমানের […]

BJP MP demands AFSPA in Bengal : “বাংলার ৪ জেলাকে উপদ্রুত ঘোষণা করে আফস্পা জারি করুন” ওয়াকফ বিক্ষোভের প্রসঙ্গ তুলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি বিজেপি সাংসদ জ্যোতির্ময়ের

শোভন গায়েন। কলকাতা সারাদিন। উত্তরপূর্ব ভারতের বিভিন্ন উপদ্রুত রাজ্যের জন্য যে আইন কেন্দ্রীয় সরকার চালু করেছিল সেই আফস্পা এবার বাংলাতেও সীমান্তবর্তী চার জেলাকে উপদ্রিত ঘোষণা করে জারি করার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে চিঠি পাঠালেন পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিংহ মাহাতো। মুর্শিদাবাদ কাণ্ডের জেরে কেন্দ্রীয় স্বারাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিলেন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং […]

Suvendu on Waqf Unrest : ওয়াকফ বিক্ষোভে জ্বলছে মুর্শিদাবাদ, শুভেন্দুরা আবেদনে ছুটির দিনেও হাইকোর্টে শুনানির পরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ

শোভন গায়েন। কলকাতা সারাদিন। ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে বিক্ষোভ আন্দোলনের জেরে মুর্শিদাবাদের অশান্ত এলাকাগুলিতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। ‌ আজ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আবেদনে সাড়া দিয়ে শনিবার ছুটির দিনেও নজিরবিহীন ভাবে জরুরী ভিত্তিতে শুনানির পরে এই নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। এর আগে জরুরী ভিত্তিতে শুনানির আর্জি জানিয়ে সরাসরি প্রধান বিচারপতির কাছে […]

DG Rajiv Kumar on Waqf Unrest : “গুজব ছড়াবেন না, গুজবে কানও দেবেন না, কোনও ধরনের হিংসা বরদাস্ত করা হবে না” মুর্শিদাবাদ সহ রাজ্যের বিভিন্ন জায়গায় ওয়াকফ সংক্রান্ত অশান্তির প্রেক্ষিতে বার্তা রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের

সুমন তরফদার। কলকাতা সারাদিন। “আমি সকলের কাছে অনুরোধ করছি, শান্তি বজায় রাখুন। আমরা সব ধরনের চেষ্টা করছি। গুজব ছড়াবেন না, গুজবে কানও দেবেন না। কেউ আইন হাতে তুলে নেবেন না। কোনও ধরনের হিংসা বরদাস্ত করা হবে না। আমাদের সব কর্মীরা রাস্তায় আছেন। প্ররোচনায় পা দেবেন না, মানুষকে এটা বুঝতে হবে। গুণ্ডাদের বিরুদ্ধে সব ব্যবস্থা নেব […]

Mamata on Waqf Agitation : “কেন্দ্রীয় সরকার সংসদে ওয়াকফ বিল পাস করেছে, আমরা করিনি, বাংলায় ওয়াকফ সংশোধনী আইন চালু হবে না” সাফ জানালেন মমতা

সুমন তরফদার। কলকাতা সারাদিন। “মনে রাখবেন, যে আইনের বিরুদ্ধে অনেকে উত্তেজিত, সেই আইনটি কিন্তু আমরা করিনি। আইনটি কেন্দ্রীয় সরকার করেছে। তাই উত্তর যা চাওয়ার কেন্দ্রীয় সরকারের কাছে চাইতে হবে। আমরা এ বিষয়ে আমাদের বক্তব্য সুস্পষ্টভাবে বলেছি – আমরা এই আইনকে সমর্থন করিনা। এই আইন আমাদের রাজ্যে লাগুও হবে না। তাহলে দাঙ্গা কিসের?” গোটা দেশের পাশাপাশি […]

Firhad Hakim on Waqf Protest : ১৬ এপ্রিল মুখ্যমন্ত্রীর বৈঠকে ইমামদের সঙ্গে থাকবেন মোয়াজ্জেম সহ বুদ্ধিজীবীরা

সুমন তরফদার। কলকাতা সারাদিন। পার্লামেন্টে ওয়াকফ বিল নিয়ে চূড়ান্ত বিরোধিতা করেছিল তৃণমূলের রাজ্যসভা এবং লোকসভার সাংসদরা। তারপরেও বিজেপি সংখ্যাগরিষ্ঠতার সুযোগ নিয়ে সংসদের উভয় কক্ষে বিল পাস করিয়ে নেয়। তবে মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়ে দিয়েছিলেন বাংলায় ওয়াকফ আইনের বিরোধিতা চলবে। এবার আগামী 16 এপ্রিল এই বিষয়ে আলোচনার জন্য বিশেষ বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী। আগামী ১৬ এপ্রিল নেতাজি […]

Assembly Waqf Bill : সংখ্যালঘুদের আন্দোলনের জেরে ওয়াকফ বোর্ড নিয়ে কেন্দ্রের পাল্টা দিতে বিধানসভায় পাল্টা বিল আনার পরিকল্পনা তৃণমূলের

সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন। ওয়াকফ বিল নিয়েও কেন্দ্রীয় সরকারের সঙ্গে সরাসরি সংঘাতে জড়াচ্ছে রাজ্য সরকার। মঙ্গলবার ওয়াকফ (সংশোধনী) বিল, ২০২৪-এর বিরোধিতা করে কলকাতার রাস্তায় নামে মুসলিমদের বিভিন্ন সংগঠন। এরপরেই বুধবার জানা গেল, বিধানসভার শীতকালীন অধিবেশনে ওয়াকফ সংক্রান্ত বিল আনতে চলেছে রাজ্য সরকার। সংসদে কেন্দ্রীয় সরকার যে বিল পাশ করানোর চেষ্টা করছে, সেই বিলের বিরোধিতা করে […]