ব্রেকিং
  • Home /
  • পশ্চিমবঙ্গ /
  • Yoga Day : রবিবার রেড রোডে যোগ দিবসের অনুষ্ঠানে যাওয়া সরকারি কর্মীদের জন্য বাধ্যতামূলক নয়, হাইকোর্টে জানিয়ে দিল রাজ্য সরকার

Yoga Day : রবিবার রেড রোডে যোগ দিবসের অনুষ্ঠানে যাওয়া সরকারি কর্মীদের জন্য বাধ্যতামূলক নয়, হাইকোর্টে জানিয়ে দিল রাজ্য সরকার

শোভন গায়েন। কলকাতা সারাদিন।   আগামী রবিবার ২১ জুন কলকাতায় রেড রোডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে সরকারি কর্মচারীদের যোগ দেওয়া বাধ্যতামূলক নয়। কোন সরকারি কর্মচারী যদি এই অনুষ্ঠানে যোগ দিতে না চান তাহলেও তার বিরুদ্ধে কোন....

Yoga Day : রবিবার রেড রোডে যোগ দিবসের অনুষ্ঠানে যাওয়া সরকারি কর্মীদের জন্য বাধ্যতামূলক নয়, হাইকোর্টে জানিয়ে দিল রাজ্য সরকার

  • Home /
  • পশ্চিমবঙ্গ /
  • Yoga Day : রবিবার রেড রোডে যোগ দিবসের অনুষ্ঠানে যাওয়া সরকারি কর্মীদের জন্য বাধ্যতামূলক নয়, হাইকোর্টে জানিয়ে দিল রাজ্য সরকার

শোভন গায়েন। কলকাতা সারাদিন।   আগামী রবিবার ২১ জুন কলকাতায় রেড রোডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

শোভন গায়েন। কলকাতা সারাদিন।

 

আগামী রবিবার ২১ জুন কলকাতায় রেড রোডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে সরকারি কর্মচারীদের যোগ দেওয়া বাধ্যতামূলক নয়। কোন সরকারি কর্মচারী যদি এই অনুষ্ঠানে যোগ দিতে না চান তাহলেও তার বিরুদ্ধে কোন আইনি ব্যবস্থা গ্রহণ করবে না রাজ্য সরকার। শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে স্পষ্টভাবে জানিয়ে দিল রাজ্য সরকার। গত ১৪ জুন রাজ্য সরকারের পক্ষ থেকে এই আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে সরকারি কর্মচারীদের যোগ দেওয়ার বিষয় নিয়ে একটি বিজ্ঞপ্তি জারি হয়েছিল। নবান্নর তরফে জারি করা এই বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে হাই কোর্টে দায়ের হয়েছিল মামলা। বিচারপতির নির্দেশ মেনে এই ইস্যুতে অবস্থান স্পষ্ট করল রাজ্য।

কেন সরকারি কর্মচারীদের জন্য বাধ্যতামূলক, প্রশ্ন তুলে হাই কোর্টে মামলা দায়ের করে কো-অর্ডিনেশন কমিটি। সংগঠনের আবেদন ছিল, বাধ্যতামূলক নয়, সরকারি কর্মচারীদের যোগদান স্বেচ্ছায় করা হোক। কেন সরকারি কর্মচারীদের জন্য বাধ্যতামূলক, প্রশ্ন তুলে হাই কোর্টে মামলা দায়ের করে কো-অর্ডিনেশন কমিটি। সংগঠনের আবেদন ছিল, বাধ্যতামূলক নয়, সরকারি কর্মচারীদের যোগদান স্বেচ্ছায় করা হোক। বৃহস্পতিবার সেই মামলায় আদালত বলে, যোগ দিবসে সরকারি কর্মচারীদের যাওয়া কেন বাধ্যতামূলক তা লিখিতভাবে জানাতে হবে রাজ্যকে। এদিন রাজ্য জানিয়ে দিল, কর্মসূচিতে যোগদান কারও জন্য বাধ্যতামূলক নয়। উপস্থিত না থাকলে শাস্তিমূলক পদক্ষেপের কোনও বিষয়ও নেই।

শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার একক বেঞ্চে এই সংক্রান্ত মামলার শুনানি ছিল। শুনানির শুরুতে রাজ্য সরকারের মনোভাব স্পষ্ট করে বিচারপতি অমৃতা সিনহা মন্তব্য করেন, যোগ দিবসে সরকারি কর্মচারীদের উপস্থিতি বাধ্যতামূলক করার মতো কোনও মনোভাবই আসলে রাজ্য সরকারের ছিল না। ফলে এই মামলাটি করার কোনও যৌক্তিকতা নেই।

 

আজকের খবর