CPM against TMC BJP : ‘পশ্চিমবঙ্গকে বাঁচাতে হলে আসুন আমরা একসঙ্গে হই’ তৃনমূল ও বিজেপিকে হারাতে বিরোধী জোট গঠনের ডাক সেলিমের

সুষমা পাল মন্ডল। কলকাতা সারাদিন। ‘পশ্চিমবঙ্গকে বাঁচাতে হলে আসুন আমরা একসঙ্গে হই।’ আসন্ন ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে এভাবেই তৃণমূল এবং বিজেপিকে হারানোর জন্য তৃণমূল এবং বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলিকে নিয়ে বৃহত্তর জোট গঠনের প্রস্তাব করেন সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। বাংলায় একুশের বিধানসভা ভোটে জোট বেঁধে লড়াই করেছিল সিপিএম ও কংগ্রেস। ব্রিগেডের […]
Mausam Noor Returns Congress : ‘তৃণমূল আমায় MP করে কাজ করার সুযোগ দিয়েছিল’ বলে কংগ্রেসে ফিরলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ মৌসম বেনজির নূর

সুমন তরফদার। কলকাতা সারাদিন। বাংলায় ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে বাকি মাত্র মাস তিনেক। তার আগেই শুরু হয়ে গেল দলবদলের খেলা। সাত বছর বাদে ফের নিজের পুরনো দল কংগ্রেসে ফিরে গেলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ মৌসম বেনজির নূর। শনিবার তিনি দিল্লির ২৪ নম্বর আকবর রোডে কংগ্রেস দফতরে গিয়ে আনুষ্ঠানিক ভাবে পুরনো দলে যোগ দিলেন। মৌসমের […]
Rakesh Singh arrested : কংগ্রেস দপ্তরে হামলা মামলায় গ্রেফতার বিজেপি নেতা রাকেশ সিং, গ্রেফতারের পরেও হুঁশিয়ারি কলকাতা পুলিশকে
সুমন তরফদার। কলকাতা সারাদিন। পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস দফতর বিধান ভবনে তাণ্ডব চালিয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন। পাঁচ দিন পর সেই তাণ্ডবকারী বিজেপি নেতা রাকেশ সিংকে গ্রেফতার করল পুলিস। ট্যাংরা এলাকায় এক অভিজাত আবাসনে এক আত্মীয়ের বাড়িতে লুকিয়ে ছিলেন রাকেশ। টানা পাঁচ দিন লুকিয়ে থাকলেও পুলিসের গাড়িতে ওঠার সময়ে রাকেশের হুংকার, ‘কলকাতা পুলিস হুঁশিয়ার। রাকেশ সিং কখনও ভয় […]
Congress against BJP TMC : “তৃণমূলকে হারানোর ডাক, কিন্তু বিজেপিকেই বা কেন ভোট দেবেন বাংলার মানুষ?” প্রশ্ন তুলেছেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি শুভঙ্কর সরকার
পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি শুভঙ্কর সরকার এক প্রেস বিবৃতিতে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, “বিজেপি-র নতুন রাজ্য সভাপতি সম্প্রতি তৃণমূলকে হারানোর ডাক দিয়েছেন এবং সবাইকে বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। প্রশ্ন হল—বাংলার মানুষ কেন বিজেপিকে ভোট দেবেন?” তিনি আরও বলেন, “আমরা মানি, রাজ্যকে রক্ষা করতে হলে তৃণমূল কংগ্রেসকে রাজনৈতিকভাবে পরাস্ত […]
Abhijit mukherjee returns Congress : “স্বাধীনতা সংগ্রামীর নাতি হিসেবে অরাজনৈতিক ভুল করেছিলাম কংগ্রেস ছেড়ে, আমি ক্ষমা চাইছি” তৃণমূল ছেড়ে কংগ্রেসে ফিরে জানালেন প্রণব পুত্র অভিজিৎ
সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন। “স্বাধীনতা সংগ্রামীর নাতি হিসেবে অরাজনৈতিক ভুল করেছিলাম কংগ্রেস ছেড়ে। আমি ক্ষমা চাইছি। কংগ্রেস ছেড়ে যাওয়া উচিত হয়নি আমার।” তৃণমূল ছেড়ে কংগ্রেসে ফিরে জানালেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়। বুধবার কংগ্রেসে ফিরলেন, দেশের প্রাক্তন রাষ্ট্রপতি তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রণব মুখোপাধ্যায়ের ছেলে অভিজিৎ মুখোপাধ্যায়। বুধবার সকালে কলকাতায় কংগ্রেসের দফতরে আবারও […]
Jharkhand Oath : রাজ্যপালের সঙ্গে দেখা করে মুখ্যমন্ত্রিত্ব ছাড়লেন হেমন্ত, ঝাড়খণ্ডের নতুন মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণে আমন্ত্রণ করা হবে মমতাকেও
সুমন তরফদার। কলকাতা সারাদিন। ঝাড়খণ্ডে ফের ক্ষমতা দখল করেছে জেএমএম, কংগ্রেস এবং আরজেডির জোট। এবার সরকার গঠনের তোড়জোড় শুরু করল তারা। রবিবার রাজ্যপালের সঙ্গে দেখা করে সরকার গঠনের দাবি জানালেন বিদায়ী মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। নিজের পদত্যাগপত্রও জমা দেন তিনি। রাজ্যপাল সন্তোষ গাঙ্গওয়ারের সঙ্গে দেখা করার পর নতুন সরকারের শপথ গ্রহণের দিন জানিয়ে দিলেন হেমন্ত সোরেন। […]
Kalyan Banerjee on India alliance : “মমতাকে ছাড়া চলবে না, ইগো সরিয়ে ভাবুন” মমতাকে ইন্ডিয়া জোটের মুখ করতে শরিকদের বার্তা কল্যাণের
সুমন তরফদার। কলকাতা সারাদিন। বিধানসভা উপনির্বাচনেও তৃণমূলের জয়জয়কার পশ্চিমবঙ্গে। বিধানসভা আসনের ছয়টিতেই বিপুল ভোটে জয়ী হয়েছে তারা। বিজেপি, সিপিএম, কংগ্রেস, কেউ কোথাও দাঁত ফোটাতে পারেনি। এমন পরিস্থিতিতে সর্বভারতীয় রাজীনীতিতেও সমীকরণ বদলের ডাক দিলেন তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটের নেত্রী হিসেবে ধরার দাবি তুললেন তিনি। শনিবার পশ্চিমবঙ্গ বিধানসভা […]
Ripun Bora Resigns TMC : “তৃণমূল এখন জাতীয় দল নয়, অসমের মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ তৃণমূল” অভিযোগ করে দল ছাড়লেন তৃণমূলের অসম রাজ্য সভাপতি
সুমন তরফদার। কলকাতা সারাদিন। তৃণমূল আগেই হারিয়েছে সর্বভারতীয় দলের তকমা। এবারে সেই বিষয়টি তুলে ধরে প্রকাশ্যে চিঠি লিখে মমতাকে খোঁচা দিলেন অসমে তৃণমূলের রাজ্য সভাপতি। অসম তৃণমূলের সভাপতি রিপুন বোরা দল ছাড়লেন। রবিবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে ইস্তফার পাশাপাশি দলের প্রাথমিক সদস্যপদ ছাড়ার কথাও জানিয়েছেন তিনি। চিঠিতে তিনি সভাপতি হিসাবে অসমের […]