TMC Candidates 2026 : ২৬-শের বিধানসভায় তৃণমূলের প্রার্থী তালিকায় দ্বিতীয় প্রজন্মের উত্থান, টিকিট পেতে পারেন একাধিক প্রবীণ নেতার ছেলে-মেয়ে

সুষমা পাল মন্ডল। কলকাতা সারাদিন।  আলিমুদ্দিন স্ট্রিটে সিপিএম এখনো বৃদ্ধতন্ত্র কায়েম রাখলেও প্রথম থেকেই নির্বাচনী রাজনীতিতে তরুণ প্রজন্মকে উত্তরাধিকার হস্তান্তর করার পক্ষপাতী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কারণেই ২০১৪ সালে তরতাজা যুবক অভিষেক বন্দ্যোপাধ্যায় যেমন ডায়মন্ড হারবারের মতো কঠিন লোকসভা কেন্দ্রে লড়াই করেছিলেন, থেকে যেমন ভাবে প্রবল বিজেপি ঝড়ের মধ্যেও মতুয়া ঠাকুরবাড়ির প্রতিনিধি মমতাবালা ঠাকুরের সদ্য কলেজ […]

Abhishek Banerjee against corruption : এলাকার কোন তৃণমূল নেতার বিরুদ্ধে তোলাবাজি বা দুর্নীতির অভিযোগ করতে চাইলে ফোন করুন, বাংলার মানুষের কাছে অনুরোধ অভিষেকের

সুষমা পাল মন্ডল। কলকাতা সারাদিন।   আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজনীতির ময়দানে স্পষ্ট বার্তা দিতে পুরুলিয়ার মাটিতে রণ সংকল্প যাত্রায় নামলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবারের সভা থেকে একদিকে যেমন বিরোধীদের কড়া ভাষায় আক্রমণ করলেন, তেমনই নিজের দলের নেতা-কর্মীদের জন্যও ছাড়লেন কঠোর সতর্কবার্তা। মূল সুর একটাই—দুর্নীতির বিরুদ্ধে কোনও আপস নয়। সভামঞ্চ থেকেই […]

Mukul Roy MLA : মুখ পুড়লো শুভেন্দুর, সুপ্রিম কোর্টে বহাল মুকুল রায়ের বিধায়ক পদ, কলকাতা হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ

সুমন তরফদার ‌ কলকাতা সারাদিন।   খারিজ হচ্ছে না মুকুল রায়ের বিধায়ক পদ।‌ কলকাতা হাইকোর্টের নির্দেশের উপরের স্থগিতাদেশ জারি করে জানিয়ে দিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত। ভারতীয় জনতা পার্টির নেতা শুভেন্দু অধিকারীর দায়ের করা মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের যে নির্দেশ দিয়েছিলেন তার উপরে স্থগিতাদেশ দিল […]

Mamata Protest Rally : ‘আমি কোনও অন্যায় করিনি, গতকাল যা করেছি তৃণমূলের চেয়ারপার্সন হিসেবে করেছি’ ইডি তল্লাশিতে বাধা দেওয়ার কারণ ব্যাখ্যা মমতার

সুমন তরফদার। কলকাতা সারাদিন। ‘আমি কোনও অন্যায় করিনি। গতকাল যা করেছি তৃণমূলের চেয়ারপার্সন হিসেবে করেছি। তুমি আমাকে খুন করতে এসেছো। আমারও আত্মরক্ষার অধিকার আছে।’ এভাবেই শুক্রবার যাদবপুরের এইটবি বাসস্ট্যান্ড থেকে হায়দ্রা মর পর্যন্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এর বিরুদ্ধে মহা মিছিলের পরে গতকাল তল্লাশি অভিযানে বাধা দেওয়ার কারণ ব্যাখ্যা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।   […]

TMC against Modi : মোদীর সভায় যাওয়ার পথে ট্রেনে কাটা পড়ে মৃত্যু ৪ বিজেপি সমর্থকের, প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি তৃণমূলের

সুমন তরফদার। কলকাতা সারাদিন। বাংলায় এবং অসমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের আগেই একের পর এক দুর্ঘটনা। গতকাল রাতে অসমে ট্রেনের ধাক্কায় নজিরবিহীন ভাবে আট হাতির মৃত্যুর ঘটনা বেশ কাটতে না কাটতেই আজ সকালে মুর্শিদাবাদ থেকে নদীয়ার তাহেরপুরের নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে আসা ৪ বিজেপি সমর্থককে পিষে দিল ট্রেনের চাকা। প্রধানমন্ত্রীর সভায় যোগ দিতে আসছিলেন […]

Suvendu attacks TMC SIR : ‘ছেলের থেকে ১১ বছরের ছোট মা, আর কত রঙ্গ দেখবে বঙ্গ’ বনগাঁর ভোটার লিস্টের ছবি পোস্ট করে তীব্র ব্যঙ্গ শুভেন্দুর

শোভন গায়েন। কলকাতা সারাদিন।   ‘ছেলের থেকে ১১ বছরের ছোট মা। এসআইআর এর দৌলতে আর কত রঙ্গ দেখবে বঙ্গ !!! ছেলের বয়স ৭৬, মায়ের বয়স ৬৫ !’ উত্তর ২৪ পরগনার বনগাঁর রামনগর গ্রাম পঞ্চায়েতের একটি ভোটার লিস্টের ছবি পোস্ট করে এমন তীব্র ব্যঙ্গ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এইভাবে বাংলায় ভোটার তালিকায় স্পেশাল ইনটেনসিভ রিভিশন […]

BJP insults Rabindranath Bankim : কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের পায়ের কাছে রবীন্দ্রনাথ-বঙ্কিমের ছবি, তৃণমূলের পাল্টা আক্রমণ বিজেপিকে ঘিরে

সুমন তরফদার। কলকাতা সারাদিন। বাংলা রাজনীতিতে ফের নতুন বিতর্ক। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের একটি কর্মসূচির ছবি ঘিরে এবার সরব হল তৃণমূল কংগ্রেস। দলের সরকারি এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, সুকান্ত মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা করছেন। তাঁর একেবারে সামনের মেঝেতে রাখা রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছবি। তৃণমূলের অভিযোগ— বিজেপি ইচ্ছাকৃতভাবে বাঙালি […]

Dilip Ghosh May join TMC : দিলীপ ঘোষ তৃণমূলে? জল্পনা বাড়িয়ে নয়া দাবি দিলীপ ঘোষের

সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন। পশ্চিমবঙ্গের রাজনীতিতে ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সাম্প্রতিক সময়ে বিজেপির অন্দরমহলে তাঁর ভূমিকা কমে যাওয়া, কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে দূরত্ব এবং রাজ্য রাজনীতিতে সক্রিয়তা কমে আসার ফলে রাজনৈতিক মহলে জোর চর্চা— তবে কি তিনি দলবদলের পথে হাঁটতে চলেছেন? গুঞ্জন, এবার কি তৃণমূলে যোগ দেবেন দিলীপ ঘোষ? দিলীপ ঘোষ […]

Captain Abhishek : মমতার অনুপস্থিতিতে তৃনমূলের নেতৃত্বে অভিষেক ঘোষণার পরেই দক্ষিণ কলকাতায় ছেয়ে গেল ‘অধিনায়ক অভিষেক’ পতাকা

সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন। বছর ঘুরলেই বাংলায় ২৬ এর বিধানসভা নির্বাচন। আর সেই ভোটযুদ্ধের আগে তৃণমূলের দ্বিতীয় শীর্ষ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় নতুন রূপে রাজনৈতিক ময়দানে নেমেছেন। ভোটের কৌশল চূড়ান্ত করতে ২৩ মার্চ বৈঠকে বসতে চলেছে তৃণমূলের সোশ্যাল মিডিয়া টিম। তার আগেই দক্ষিণ কলকাতার একাধিক এলাকায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ‘অধিনায়ক’ হিসাবে তুলে ধরা পোস্টার ও পতাকায় ছেয়ে […]