বিহারের মত বাংলাতেও চালু হতে পারে SIR! তার মানে কি বাংলার ভোটার তালিকা থেকেও বাদ যেতে পারে অসংখ্য নাম? কমিশন সূত্রে খবর, সামনের অগাস্ট মাস থেকেই SIR শুরু হবে বাংলায়। আর তার পরিণতি কী হবে তা সময় বলবে।
জানা যাচ্ছে অগাস্ট মাসের শুরু থেকেই অর্থাৎ প্রথম সপ্তাহ থেকেই শুরু হবে SIR-এর কার্যপ্রণালী।
তাই আগে থাকতেই সমস্ত প্রস্তুতি নিয়ে মাঠে নামছে কমিশন। চলতি বছরেই বিহারে ভোট। আর এই বছর ঘুরলেই বাংলাতেও দরজায় টোকা দেবে মেগা বিধানসভা ভোট। তাই আর দেরি করে সময় নষ্ট করতে চায় না কমিশন।
ইতিমধ্যেই এই SIR-এর কাজে যেসমস্ত সরকারি আধিকারিকদের নিযুক্ত করা হবে তাঁদের ভাতা বাড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছে সরকার।
তবে জানেন কি এই SIR-এর পরীক্ষায় উত্তীর্ন হওয়ার জন্য বা আপনি যে ভারতীয় তা প্রমাণ করার জন্য আপনার কাছে কী কী নথি থাকা আবশ্যক?
এই প্রক্রিয়ায় কমিশনকে আপনার ১১ টি নথি সঠিকভাবে দেখতে হবে। নথিগুলি হল –
১. আপনি কেন্দ্রীয় বা রাজ্য সরকারের কর্মীচারী হলে বা অবসরপ্রাপ্ত কর্মী হলে তার পরিচয় পত্র
২. ১৯৮৭ সালের ১ জুলাইয়ের আগে আপনার নামের কোন ব্যাঙ্ক,পোস্ট অফিস অথবা এলাইসির নথি
৩.আপনার জন্মের শংসাপত্র
৪. আপনার পাসপোর্ট
৫.যেকোন বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত শিক্ষা সংক্রান্ত শংসাপত্র যেখানে অবশ্যই সাল তারিখ উল্লেখ করা থাকবে
৬. এলাকায় আপনার স্থায়ী বসবাস করার শংসাপত্র
৭.তফসিলি জনজাতি, উপজাতি অথবা অন্যন্য শ্রেণীর অন্তর্ভুক্ত হলে তার সঠিক শংসাপত্র
৮.এনআরসি তালিকায় আপনার নাম
৯.বনাঞ্চলের অধিকারের সঠিক শংসাপত্র
১০.রাজ্য সরকার বা স্থানীয় প্রশাসন প্রদত্ত পারিবারিক রেজিস্টার
১১. আপনার জমির দলিল, পর্চা
এই নথি গুলো সঠিকভাবে দেখতে পারলেই আপনি জন্মসূত্রে ভারতীয় বলে গণ্য হবেন। উল্লেখ্য, বিহারে SIR সমীক্ষায় বাদ পড়েছে ৫৬ লক্ষ ভোটারের নাম। ওই ৫৬ লক্ষের মধ্যে আবার ২০ লক্ষ ভোটারই ছিল মৃত। প্রায় ২৮ লক্ষ ভোটার অনেক আগেই বিহার ত্যাগ করে অনত্র বাস করেন। এমন কয়েক হাজার ভোটারের নাম উঠে এসেছে সমীক্ষায় যাদের কোন অস্তিত্বই নেই। এরইমধ্যে বাংলায় SIR-এর শঙ্কায় সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছে রাজ্যবাসী। ইতিমধ্যেই এই সমীক্ষার বিরোধিতা করে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। বাংলায় একজন ভোটারের নামও বাদ পড়লে কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
জানা যাচ্ছে অগাস্ট মাসের শুরু থেকেই অর্থাৎ প্রথম সপ্তাহ থেকেই শুরু হবে SIR-এর কার্যপ্রণালী। তাই আগে থাকতেই সমস্ত প্রস্তুতি নিয়ে মাঠে নামছে কমিশন। চলতি বছরেই বিহারে ভোট। আর এই বছর ঘুরলেই বাংলাতেও দরজায় টোকা দেবে মেগা বিধানসভা ভোট। তাই আর দেরি করে সময় নষ্ট করতে চায় না কমিশন। ইতিমধ্যেই এই SIR-এর কাজে যেসমস্ত সরকারি আধিকারিকদের নিযুক্ত করা হবে তাঁদের ভাতা বাড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছে সরকার। তবে জানেন কি এই SIR-এর পরীক্ষায় উত্তীর্ন হওয়ার জন্য বা আপনি যে ভারতীয় তা প্রমাণ করার জন্য আপনার কাছে কী কী নথি থাকা আবশ্যক?