কনিষ্ক সামন্ত। কলকাতা সারাদিন।
‘আমি আশা করেছিলাম মমতা ব্যানার্জি আবার নন্দীগ্রামে এসে আমার বিরুদ্ধে লড়বেন। গত পাঁচ বছর ধরে তিনি অনেক বড় বড় কথা বলে বেড়িয়েছেন। কিন্তু কাজের বেলায় দেখা গেল, তিনি আমার চ্যালেঞ্জ গ্রহণ করার সাহস পাননি।’ শনিবার সকালে এভাবেই নন্দীগ্রামের সুবদিতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
নন্দীগ্রামে বিজয় সংকল্প সভায় গর্জে উঠে শুভেন্দু অধিকারী বলেন, ‘তার নাম বলে, তার পাবলিসিটি করতে চাই না। আমি শুধু আপনাদের বলব, মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিতীয়বার নন্দীগ্রামে দাঁড়ানোর চ্যালেঞ্জ নেননি। আমি আপনাদের বন্ধু শুভেন্দু, আমি চ্যালেঞ্জ গ্রহণ করেছি। ভবানীপুরে ওনাকে হারানোর চ্যালেঞ্জ নিয়েছি। পশ্চিমবঙ্গকে বাঁচাতে পশ্চিমবঙ্গে যুবক-যুবতী-শিক্ষিত লোকেদের চাকরি নেই। পশ্চিমবঙ্গের প্রত্যেকটা গ্রামে গেলে, শয়ে শয়ে হাজার হাজার ছেলে পরিযায়ী শ্রমিক হয়ে অন্য রাজ্যে দিন কাটাচ্ছে। তার কারণ এই রাজ্যে কোথাও কর্ম নেই। শিল্প নেই। আপনাদের কাছে আমার আবেদন, ২০-২১ টা রাজ্যে, বিজেপির সরকার চলছে। সেই সরকারগুলি, কীভাবে সুশাসন দিচ্ছে , আপনারা দিচ্ছে, আপনারা দেখেছেন।
আমাদের নন্দীগ্রামে হাজার হাজার ছেলেমেয়ে, ওড়িশা, গুজরাত,মহারাষ্ট্র, উত্তরপ্রদেশে গিয়ে, রোজগার করে, বাড়িতে পাঠাচ্ছে। সংসার চালানোর জন্য, বাবা-মাকে ওষুধ কিনে দেওয়ার জন্য, ছেলেমেয়েকে শিক্ষা প্রদানের জন্য। আজকে আমাদের বাড়ির ছেলেমেয়েকে যদি বাড়িতে ফেরাতে হয়, তাহলে ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি করতে হবে।’
Abhishek against BJP: ‘সব হিসেব হবে, মমতা ব্যানার্জী উদার, আমি অত উদার নই’ হুঁশিয়ারি অভিষেকের
নন্দীগ্রামের মানুষের কাছে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে শুভেন্দু বলেন, ‘আপনাদের আশীর্বাদ আমি পেয়েছি, বিরোধী দলনেতার দায়িত্ব দল দিয়েছে। ৫ বছর ধরে যেখানেই অন্যায় অত্যাচার হয়েছে, জনমত বা অন্য ধর্ম নির্বিশেষে, সেখানেই বিরোধী দলনেতা, মানুষের কাছে পৌঁছনোর চেষ্টা করেছে। পাশে দাঁড়িয়েছে। যেখানেই মহিলাদের উপর অত্যাচার হয়েছে, খুন হয়েছে, ধর্ষণ হয়েছে, সেখানেই বিরোধী দলনেতা, আপনাদের আশীর্বাদ নিয়ে পৌঁছনোর চেষ্টা করেছে। যেখানেই হিন্দুদের উপরে, আক্রমণ হয়েছে, মুর্শিদাবাদ হোক, মালদা হোক, মহেশতলা হোক, যেখানেই মন্দির ভেঙেছে, ঠাকুর ভেঙেছে, হিন্দু খুন হয়েছে, সেখানেই আপনাদের বিরোধী দলনেতা পৌঁছনোর চেষ্টা করেছে। তাই এবারে বিজেপি সরকার তৈরি করবে।

আমি আপনাদের কাছে আবেদন করব, এই এলাকার সার্বিক উন্নয়ন, এই এলাকায় ধর্ম কর্ম পালনের স্বাধীনতা, এই এলাকায় শিক্ষিত যুবক যবতীদের মেধার ভিত্তিতে চাকরি, এই এলাকায় পরিযায়ী শ্রমিকদের বাড়িতে ফিরিয়ে আনতে গেলে…আগামীদিনে ভারতীয় জনতা পার্টির সরকারকে পশ্চিমবঙ্গে আনতে হবে।’