u09acu09cdu09b0u09c7u0995u09bfu0982
Latest Posts
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটের অফিস মামলায় হাইকোর্টে স্বস্তি অভিষেকের, দমকলের নোটিশ খারিজSonarpur : ৮টি চেম্বার, ৮০০ টাকা ফি! সোনারপুরে ‘ভুয়ো চিকিৎসক’ গ্রেফতার, প্রেসক্রিপশনে একাধিক বড় ডিগ্রির উল্লেখSuvendu Nandigram : “চন্দ্রনাথ খুনের নেপথ্যে রয়েছে ভাইপো গ্যাং, শার্প শুটারদের ২ কোটি টাকার সুপারি দেওয়া হয়েছিল” বিস্ফোরক শুভেন্দুSamik against NCPI : “ওঁরা যে বিজেপিতে যোগদান করতে চাইছেন, সেটা হয়তো মঙ্গল গ্রহের বিজেপি” জগদীশ বসুনিয়ার ১৭ সাংসদ সহ বিজেপিতে যোগদানের দাবিতে তীব্র ব্যঙ্গ শমীক ভট্টাচার্যেরSuvendu Bengal Industry : বাংলায় বিপুল বিনিয়োগ, আম্বানি আদানি থেকে শুরু করে Style Baazar-এর বিনিয়োগ শুভেন্দুর বাংলায়
  • Home /
  • ভারত /
  • Kolkata CP on Ramnavami : “স্পেশ্যালি ভাঙড় ডিভিশনে, অন্য সম্প্রদায়ের লোক এসে জল খাওয়াচ্ছে, মিষ্টি খাওয়াচ্ছে, এগুলোই দরকার” রামনবমীতে হিন্দু মুসলিম সম্প্রীতির ছবিতে উচ্ছ্বসিত কলকাতার পুলিশ কমিশনার

Kolkata CP on Ramnavami : “স্পেশ্যালি ভাঙড় ডিভিশনে, অন্য সম্প্রদায়ের লোক এসে জল খাওয়াচ্ছে, মিষ্টি খাওয়াচ্ছে, এগুলোই দরকার” রামনবমীতে হিন্দু মুসলিম সম্প্রীতির ছবিতে উচ্ছ্বসিত কলকাতার পুলিশ কমিশনার

সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন। রাম নবমী উপলক্ষে অস্ত্রের ঝনঝনানি নয়, এক সম্প্রদায়ের বিরুদ্ধে আরেক সম্প্রদায়ের ঘৃণা করা বিষোদ্গার নয়, হিন্দু ধর্মাবলম্বীদের রামনবমীর শোভাযাত্রায় স্বতঃস্ফূর্তভাবে হাঁটছেন মুসলিম সম্প্রদায়ের মানুষ। রামনবমীর শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের জন্য জলের বোতল ও মিষ্টি নিয়ে অপেক্ষা করছেন মুসলিম....

Kolkata CP on Ramnavami : “স্পেশ্যালি ভাঙড় ডিভিশনে, অন্য সম্প্রদায়ের লোক এসে জল খাওয়াচ্ছে, মিষ্টি খাওয়াচ্ছে, এগুলোই দরকার” রামনবমীতে হিন্দু মুসলিম সম্প্রীতির ছবিতে উচ্ছ্বসিত কলকাতার পুলিশ কমিশনার

  • Home /
  • ভারত /
  • Kolkata CP on Ramnavami : “স্পেশ্যালি ভাঙড় ডিভিশনে, অন্য সম্প্রদায়ের লোক এসে জল খাওয়াচ্ছে, মিষ্টি খাওয়াচ্ছে, এগুলোই দরকার” রামনবমীতে হিন্দু মুসলিম সম্প্রীতির ছবিতে উচ্ছ্বসিত কলকাতার পুলিশ কমিশনার

সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন। রাম নবমী উপলক্ষে অস্ত্রের ঝনঝনানি নয়, এক সম্প্রদায়ের বিরুদ্ধে আরেক সম্প্রদায়ের ঘৃণা....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন।

রাম নবমী উপলক্ষে অস্ত্রের ঝনঝনানি নয়, এক সম্প্রদায়ের বিরুদ্ধে আরেক সম্প্রদায়ের ঘৃণা করা বিষোদ্গার নয়, হিন্দু ধর্মাবলম্বীদের রামনবমীর শোভাযাত্রায় স্বতঃস্ফূর্তভাবে হাঁটছেন মুসলিম সম্প্রদায়ের মানুষ। রামনবমীর শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের জন্য জলের বোতল ও মিষ্টি নিয়ে অপেক্ষা করছেন মুসলিম ধর্মাবলম্বীরা। ভারতবর্ষের বুকে বাংলা ছাড়া এমন সম্প্রীতির ছবি আর কোথায়?
রামনবমীতে বাংলার একাধিক জায়গায় ধরা পড়েছে সম্প্রীতির ছবি। দেখা গিয়েছে, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষও রামনবমীতে অংশগ্রহণকারীদের মিষ্টি-লাড্ডু বিতরণ করছেন, জল খাওয়াচ্ছেন। মালদহ, মুর্শিদাবাদ, ভাঙড়ের বেশ কিছু জায়গায় ধরা পড়েছে এই ছবি। আর এই বিষয়টিও প্রশংসা করলেন কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা। বললেন, “এটাই তো চাই। সবাই ভালভাবে সেলিব্রেশন করুন।”

বিশেষ করে ভাঙড়ের কথা বলেন সিপি। ভাঙড়ে রামনবমীর মিছিলে হাঁটতে দেখা যায় শওকত মোল্লা! নিজের হাতে রাম পূজার ভোগও রান্না করেন তিনি। ভাঙড়ের বোদরাতে ঘটা করে রামনবমী পালন করলেন ক্যানিং পূর্বের বিধায়ক তথা ভাঙরের পর্যবেক্ষক শওকত মোল্লা। রামনবমীতে সম্প্রীতির ছবি তুলে ধরতে সিপি বলেন, “ভালভাবেই সিলেব্রেশন হচ্ছে। এটাই চাই। কোথাও কোথাও ভাল ছবি দেখলাম। স্পেশ্যালি ভাঙড় ডিভিশনে, সেখানে অন্য সম্প্রদায়ের লোক এসে জল খাওয়াচ্ছে, মিষ্টি খাওয়াচ্ছে। এগুলোই দরকার।”

রবিবার সকালে পরিস্থিতি খতিয়ে দেখছে কাশীপুরে রাস্তায় নামেন পুলিশ কমিশনার মনোজ ভর্মা। সঙ্গে ছিলেন পুলিশের উচ্চ পদস্থ কর্তারাও। কলকাতা পুলিশের তরফ থেকে রামনবমীর শুভেচ্ছা জানান সিপি।

সিপি বলেন, “সব জায়গায় পুলিশ মোতায়েন রয়েছে। অনেক জায়গাতেই মিছিল বেরিয়ে গিয়েছে। এখনও পর্যন্ত খবর পেয়েছি, ৬-৭ টা মিছিল শেষ হয়েছে। কোথাও কোনও অশান্তির খবর পাইনি। দুপুর তিনটে থেকে অনেক জায়গাতেই মিছিল বেরোবে। সব জায়গাই সিনিয়র অফিসারকে ঘুরে দেখেছেন।”

হাওড়ায় অস্ত্র নিয়ে মিছিলে নিষেধাজ্ঞা জারি করেছেন কলকাতা হাইকোর্ট। সে প্রসঙ্গে সিপি বলেন, “কোথাও অস্ত্র দেখলে, আইন অনুযায়ী পদক্ষেপ করতে ফোর্সকে বলা আছে। তবে মনে হয় না, হাইকোর্টের নির্দেশ অমান্য কোথাও হবে।”

আজকের খবর