u09acu09cdu09b0u09c7u0995u09bfu0982
Latest Posts
Sonarpur : ৮টি চেম্বার, ৮০০ টাকা ফি! সোনারপুরে ‘ভুয়ো চিকিৎসক’ গ্রেফতার, প্রেসক্রিপশনে একাধিক বড় ডিগ্রির উল্লেখSuvendu Nandigram : “চন্দ্রনাথ খুনের নেপথ্যে রয়েছে ভাইপো গ্যাং, শার্প শুটারদের ২ কোটি টাকার সুপারি দেওয়া হয়েছিল” বিস্ফোরক শুভেন্দুSamik against NCPI : “ওঁরা যে বিজেপিতে যোগদান করতে চাইছেন, সেটা হয়তো মঙ্গল গ্রহের বিজেপি” জগদীশ বসুনিয়ার ১৭ সাংসদ সহ বিজেপিতে যোগদানের দাবিতে তীব্র ব্যঙ্গ শমীক ভট্টাচার্যেরSuvendu Bengal Industry : বাংলায় বিপুল বিনিয়োগ, আম্বানি আদানি থেকে শুরু করে Style Baazar-এর বিনিয়োগ শুভেন্দুর বাংলায়কলকাতায় বেআইনি বহুতল নির্মাণে কোটি কোটি কালো টাকার অভিযোগ, সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের

Swaroop Biswas Arrested : অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস গ্রেফতার

রাহুল সিংহ মজুমদার। কলকাতা সারাদিন। গ্রেপ্তার হলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস। সূত্রের খবর, তোলাবাজি এবং শ্লীলতাহানির অভিযোগে নিউ আলিপুর থানার পুলিশ ‘বাহুবলী’ তৃণমূল কংগ্রেস নেতাকে গ্রেফতার করেছে। আর চাপে আছেন দাদা অরূপও। কারণ মেসি-কাণ্ডে তাঁকে তলব....

Swaroop Biswas Arrested : অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস গ্রেফতার

রাহুল সিংহ মজুমদার। কলকাতা সারাদিন। গ্রেপ্তার হলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস। সূত্রের....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

রাহুল সিংহ মজুমদার। কলকাতা সারাদিন।

গ্রেপ্তার হলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস।

সূত্রের খবর, তোলাবাজি এবং শ্লীলতাহানির অভিযোগে নিউ আলিপুর থানার পুলিশ ‘বাহুবলী’ তৃণমূল কংগ্রেস নেতাকে গ্রেফতার করেছে। আর চাপে আছেন দাদা অরূপও। কারণ মেসি-কাণ্ডে তাঁকে তলব করেছে পুলিশ।

 

নিউ আলিপুর থানার সামনে ভিড় করেছেন এলাকার সাধারণ মানুষের একাংশ। স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছেন তাঁরা। সাধারণ বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তোলাবাজি ও অত্যাচার করেছে স্বরূপ বিশ্বাস ও তাঁর সঙ্গীরা। সাধারণ বাসিন্দাদের দাবি, সকলের সামনে দিয়ে হাঁটিয়ে তাঁকে থানায় নিয়ে যেতে হবে। ওই ভিড় থেকে অরূপ বিশ্বাসের বিরুদ্ধে স্লোগান দিতে শোনা গিয়েছে উত্তেজিত বাসিন্দাদের একাংশের।

বুধবারই টলিপাড়ার ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ানস অ্যান্ড ওয়ার্কাস অফ ইস্টার্ন ইন্ডিয়া- সংগঠনটি ভেঙে দেওয়ার ঘোষণা করেছিলেন টালিগঞ্জের বিধায়ক পাপিয়া অধিকারী। এই সংগঠনের সভাপতি ছিলেন স্বরূপ বিশ্বাস। তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল আগে থেকেই। স্বরূপ বিশ্বাসের জমানায় একাধিক আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছিল।

 

আজকের খবর