ব্রেকিং
  • Home /
  • Featured News /
  • Uber Shuttle Closed in Kolkata: দিল্লির পরে কলকাতাতেও বন্ধ হয়ে গেল উবর শাটল, বিপুল চাপে তথ্যপ্রযুক্তি কর্মীরা

Uber Shuttle Closed in Kolkata: দিল্লির পরে কলকাতাতেও বন্ধ হয়ে গেল উবর শাটল, বিপুল চাপে তথ্যপ্রযুক্তি কর্মীরা

সুষমা পাল মন্ডল। কলকাতা সারাদিন। দিল্লির পরে কলকাতাতেও বন্ধ হয়ে গেল উবর শাটল (Uber Shuttle service in Kolkata) পরিষেবা। মাত্র দুই বছরের মাথায় পিছু হঠল অ্যাপ-নির্ভর বাস পরিষেবা ‘উবার শাটল’ (Uber Shuttle)। আগামী ২রা এপ্রিল, ২০২৬ থেকে শহর ও শহরতলির....

Uber Shuttle Closed in Kolkata: দিল্লির পরে কলকাতাতেও বন্ধ হয়ে গেল উবর শাটল, বিপুল চাপে তথ্যপ্রযুক্তি কর্মীরা

  • Home /
  • Featured News /
  • Uber Shuttle Closed in Kolkata: দিল্লির পরে কলকাতাতেও বন্ধ হয়ে গেল উবর শাটল, বিপুল চাপে তথ্যপ্রযুক্তি কর্মীরা

সুষমা পাল মন্ডল। কলকাতা সারাদিন। দিল্লির পরে কলকাতাতেও বন্ধ হয়ে গেল উবর শাটল (Uber Shuttle service....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

সুষমা পাল মন্ডল। কলকাতা সারাদিন। 

দিল্লির পরে কলকাতাতেও বন্ধ হয়ে গেল উবর শাটল (Uber Shuttle service in Kolkata) পরিষেবা। মাত্র দুই বছরের মাথায় পিছু হঠল অ্যাপ-নির্ভর বাস পরিষেবা ‘উবার শাটল’ (Uber Shuttle)। আগামী ২রা এপ্রিল, ২০২৬ থেকে শহর ও শহরতলির রাস্তায় আর দেখা যাবে না উবারের এই বাসগুলি। সংস্থার এই আকস্মিক সিদ্ধান্তে মাথায় আকাশ ভেঙে পড়েছে হাজার হাজার অফিসযাত্রীর, বিশেষ করে যাঁদের প্রতিদিনের গন্তব্য সল্টলেক সেক্টর ফাইভ, নিউ টাউন বা রাজারহাটের আইটি হাব।

 

ইতিমধ্যেই অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীদের এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। ফলে প্রতিদিন অফিস যাতায়াতের ক্ষেত্রে খরচ ও অসুবিধা—দুটোই বাড়বে বলে আশঙ্কা করছেন নিত্যযাত্রীরা।

 

বিশেষ করে সেক্টর ফাইভ, নিউ টাউন ও রাজারহাটের মতো আইটি হাবে যাতায়াতকারী কর্মীদের কাছে এই পরিষেবা ছিল সাশ্রয়ী ও নির্ভরযোগ্য বিকল্প। অনেকেই জানিয়েছেন, মেট্রোর অনিয়মিত পরিষেবার কারণে তাঁরা উবার শাটলের ওপরই নির্ভর করতেন।

Investment in Kolkata: বাংলায় বিপুল বিনিয়োগ, সাউথ সিটির পরে কলকাতা ও শিলিগুড়ির ২ শপিং মল কিনতে বিপুল বিনিয়োগ মার্কিন সংস্থা ব্ল্যাকস্টোনের

২০২৩ সালের ‘বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট’ (BGBS)-এ রাজ্য সরকারের সঙ্গে মউ (MoU) স্বাক্ষর করে একরাশ প্রতিশ্রুতি নিয়ে কলকাতায় পা রেখেছিল উবার শাটল। আনুষ্ঠানিকভাবে পরিষেবা শুরু হয়েছিল ২০২৪ সালের মার্চ মাসে। মাত্র ৬০টি বাস নিয়ে শুরু হওয়া এই পরিষেবা এক বছরের মধ্যেই জনপ্রিয়তার তুঙ্গে পৌঁছায়। যাত্রীদের চাহিদার কথা মাথায় রেখে বাসের সংখ্যা বাড়িয়ে করা হয়েছিল ১৬০টি।

 

 

সংস্থার নিজস্ব পরিসংখ্যান অনুযায়ী, কলকাতায় মাসে গড়ে প্রায় ১৭ লক্ষ বুকিং হত এই অ্যাপ-নির্ভর বাসে। তা সত্ত্বেও কেন এই আকস্মিক বিদায়? যদিও উবার ইন্ডিয়ার পক্ষ থেকে জনসমক্ষে কোনও নির্দিষ্ট কারণ স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়নি, তবে বিশেষজ্ঞ মহলের ধারণা—আশানুরূপ মুনাফার অভাব এবং অভ্যন্তরীণ ফাণ্ড সংক্রান্ত সমস্যাই এই কঠিন সিদ্ধান্তের নেপথ্যে কাজ করেছে।

 

নিউ টাউনে কর্মরত এক যাত্রী বলেন, তিনি সপ্তাহে ছ’দিন উবার শাটলে অফিস যান। হঠাৎ পরিষেবা বন্ধের খবর পেয়ে বিকল্প খুঁজতে শুরু করেছেন। তবে অন্য অ্যাপে যাতায়াত খরচ বেশি এবং পিকআপ পয়েন্টও বাড়ি থেকে অনেক দূরে—ফলে সমস্যায় পড়তে হচ্ছে।

 

শুধু যাত্রীরাই নন, এই পরিষেবার সঙ্গে যুক্ত চালকরাও অনিশ্চয়তায়। দক্ষিণ কলকাতা থেকে নিউ টাউন রুটে যাত্রী বহনকারী এক চালক জানান, তাঁদের অন্য অ্যাপে চলে যেতে বলা হয়েছে। ফলে কাজের ধরনেও বড় পরিবর্তন আসতে চলেছে।

 

বেহালা থেকে সেক্টর ফাইভ যাতায়াতকারী আর এক অফিসকর্মীর কথায়, “কলকাতা মেট্রোয় প্রায়ই পরিষেবা বিঘ্নিত হয়। সেই জায়গায় উবার শাটল ছিল সস্তা ও আরামদায়ক বিকল্প। এখন নতুন অ্যাপগুলো কতটা কার্যকর হবে, তা নিয়ে সন্দেহ রয়েছে।”

জানা গিয়েছে, এই সিদ্ধান্ত শুধু কলকাতাতেই নয়, গোটা দেশজুড়ে উবারের পরিষেবা পুনর্বিন্যাসের অংশ। ইতিমধ্যেই দিল্লি-এনসিআর-এ ২৭ মার্চ থেকে এই পরিষেবা বন্ধ করা হয়েছে। তার আগে মুম্বই ও হায়দরাবাদ থেকেও এই পরিষেবা তুলে নিয়েছিল সংস্থাটি।

আজকের খবর