ব্রেকিং
Latest Posts
দার্জিলিং নয়, এবার সিঙ্গালিলার গুপ্তধন ‘রাম্মাম’-এ হারিয়ে যান | শান্ত পাহাড়ি অফবিট ভ্রমণ ২০২৬ (Offbeat Travel North Bengal)Mamata Sonarpur : ‘লাভলি টিভিতে কাজ করেন, একটু ভুলভ্রান্তি হতেই পারে, সেটা শুধরে নেওয়ার সময় দিন, ও পার্টির খুব অনুগত’ সোনারপুর থেকে দ্বিতীয় সুযোগের আবেদন মমতারAbhishek Murshidabad : ‘যারা এসে ভোট ভাগ করতে চাইছে, সব বিজেপির এজেন্ট’ মুর্শিদাবাদ থেকে অধীর ও হুমায়ুনকে তীব্র আক্রমণ অভিষেকেরSuvendu Nandigram : ‘মমতা দ্বিতীয়বার নন্দীগ্রামে দাঁড়ানোর চ্যালেঞ্জ নেননি’ মমতাকে তীব্র কটাক্ষ শুভেন্দুরDilip Ghosh Bulldozer : ‘৪ তারিখের পর এখানে থাকতে পারবে? খুব খারাপ সময় আসছে, বুলডোজার চলবে’ তৃণমূল কর্মীদের হুঁশিয়ারি দিলীপ ঘোষের
  • Home /
  • West Bengal Assembly Election 2026 /
  • Suvendu Adhikari challenges Mamata: ‘নন্দীগ্রামে হারিয়েছি, ভবানীপুরে হারাব, প্রাক্তন করব মমতা বন্দ্যোপাধ্যায়কে’ খোলা চ্যালেঞ্জ শুভেন্দুর

Suvendu Adhikari challenges Mamata: ‘নন্দীগ্রামে হারিয়েছি, ভবানীপুরে হারাব, প্রাক্তন করব মমতা বন্দ্যোপাধ্যায়কে’ খোলা চ্যালেঞ্জ শুভেন্দুর

শোভন গায়েন। কলকাতা সারাদিন। ‘কিছুক্ষণ আগে ভবানীপুরে নমিনেশন দিয়েছে এক ঝুড়ি লোক নিয়ে। বলছে আবার আসব। আর আসা হবে না। নন্দীগ্রামে হারিয়েছি, ভবানীপুরে হারাব। প্রাক্তন করব মমতা বন্দ্যোপাধ্যায়কে।’ বিপুল সংখ্যক তৃণমূল নেতা কর্মীকে সঙ্গে নিয়ে কালীঘাটের বাসভবন থেকে আলিপুরের সার্ভে....

Suvendu Adhikari challenges Mamata: ‘নন্দীগ্রামে হারিয়েছি, ভবানীপুরে হারাব, প্রাক্তন করব মমতা বন্দ্যোপাধ্যায়কে’ খোলা চ্যালেঞ্জ শুভেন্দুর

  • Home /
  • West Bengal Assembly Election 2026 /
  • Suvendu Adhikari challenges Mamata: ‘নন্দীগ্রামে হারিয়েছি, ভবানীপুরে হারাব, প্রাক্তন করব মমতা বন্দ্যোপাধ্যায়কে’ খোলা চ্যালেঞ্জ শুভেন্দুর

শোভন গায়েন। কলকাতা সারাদিন। ‘কিছুক্ষণ আগে ভবানীপুরে নমিনেশন দিয়েছে এক ঝুড়ি লোক নিয়ে। বলছে আবার আসব।....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

শোভন গায়েন। কলকাতা সারাদিন।

‘কিছুক্ষণ আগে ভবানীপুরে নমিনেশন দিয়েছে এক ঝুড়ি লোক নিয়ে। বলছে আবার আসব। আর আসা হবে না। নন্দীগ্রামে হারিয়েছি, ভবানীপুরে হারাব। প্রাক্তন করব মমতা বন্দ্যোপাধ্যায়কে।’ বিপুল সংখ্যক তৃণমূল নেতা কর্মীকে সঙ্গে নিয়ে কালীঘাটের বাসভবন থেকে আলিপুরের সার্ভে বিল্ডিংয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মনোনয়নপত্র পেশ করার কিছুক্ষণের মধ্যেই তাঁর উদ্দেশ্যে খোলা চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

 

বুধবার সকালে কালীঘাটে যখন মমতার মনোনয়নপত্র পেশ করার জন্য বিশাল শোভাযাত্রার এগিয়ে যাচ্ছে আলিপুরের দিকে, ঠিক সেই সময়ে বেহালা পূর্ব বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শঙ্কর শিকদারের মনোনয়ন জমার মিছিলে উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী।

 

ঢাক-ঢোল-বাজনা বাজিয়ে পুরুলিয়ার ছৌ-নাচ নিয়ে বর্ণাঢ্য মিছিলে বিজেপি কর্মী সমর্থকরা যোগ দেন। বেহালা পূর্ব কেন্দ্রের বিজেপি প্রার্থী শঙ্কর শিকদারের হয়ে প্রচারে এদিন মঞ্চে বক্তব্য রাখেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু বলেন, ‘নেতা নয় আদর্শ সঙ্গীকে সেবককে কাজ করার সুযোগ মানুষ করে দিন এই এলাকায়। আশা করব শঙ্কর শিকদারকে জিতিয়ে চোরদের হাত থেকে এই এলাকাকে রক্ষা করবেন। ব্যক্তি কেন্দ্রিক পার্টি নয়, বিজেপি কোম্পানির মতো পার্টি চালায় না। রাষ্ট্র প্রথম দল তারপর ব্যক্তি আরও পরে। ভবানীপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো আমিত্বে বিশ্বাস করি না। জলপাইগুড়ি, কোচবিহার, নলহাটি সব জায়গায় মন্দির আমি বানিয়েছি বলেছেন মুখ্যমন্ত্রী।’

 

বেহালা পূর্ব বিধানসভার পাশাপাশি জিতলে বিজেপি ক্ষমতায় এসে কি কি করবে সেই প্রসঙ্গে শুভেন্দুর দাবি, ‘এই এলাকায় কাউন্সিলর শুধু নয় পুলিশের আইসি ওসি সকলে মিলে পুকুর বুঝিয়েছেন। কাউন্সিলর ভাগাভাগি করে খাওয়ার কথা বলেন। একটাও পুকুরের অস্তিত্ব নেই এই এলাকায়। বাংলা বাঙালির শেষ নির্বাচন বাঙালির হোম ল্যান্ড বাঁচানোর লড়াই। ভাল ভাল ফিনাইল ব্লিচিং রেডি রাখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ পরিষ্কার করতেই হবে। বাঙালি হিন্দুরা গ্রেটার বাংলাদেশ হতে দেব না। নারী সুরক্ষা চাই, চাকরি চাই, আয়ুষ্মান ভারত কার্ড চাই, টাটা চাই, সিন্ডিকেট মুক্ত বাংলা চাই বিজেপি তাই। কিছুদিন আগে ইন্দ্রনীল খানের অফিস ভেঙেছিল। যেভাবে বেহালার বিজেপি কর্মীরা প্রতিবাদ করেছে থানা ঘিরে রেখেছে। পুলিশ বাধ্য হয়েছে রত্ন চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর করতে। ঘরে ঘরে প্রচার আর বুথে এজেন্ট যদি দিতে পারেন জিত নিশ্চিত নির্বাচন কমিশন প্রস্তুত। কাশ্মীরের সেনা তৈরি, চলে আসছে তারা এরাজ্যে ভয় মুক্ত ভোট হবে।’

অন্যদিকে, নির্বাচনের জন্য দলের ষষ্ঠ প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। এই তালিকায় রয়েছে মাত্র একটি নাম। কলকাতা বন্দর বিধানসভা কেন্দ্র থেকে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে বিজেপির টিকিটের লড়াই করবেন রাকেশ সিংহ।

আজকের খবর