u09acu09cdu09b0u09c7u0995u09bfu0982
Latest Posts
TMC Logo freezed : তৃণমূলের জোড়া ফুল প্রতীক ফ্রিজ করল নির্বাচন কমিশন, তৃণমূল নাম ও জোড়া ফুল প্রতীক ব্যবহার করতে পারবেন না মমতা ও ঋতব্রত কেউTMC Logo বিতর্ক: ‘সিপিএম থেকে এসে কীভাবে পার্টির জনক?’ ঋতব্রতকে নিশানা কল্যাণের, তৃণমূলের প্রতীক freeze কমিশনেরSuvendu Annapurna : ‘প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ির মালিক হবেন মহিলারাই, প্রত্যেক বছর ১৭ সেপ্টেম্বর অন্নপূর্ণা দিবস’ ঐতিহাসিক ঘোষণা শুভেন্দুরModi on Annapurna : ‘বিজেপির মূলমন্ত্র ছিল কথা কম, কাজ বেশি, অন্নপূর্ণা যোজনার সূচনা সেই ভাবনাচিন্তা থেকেই’ জন্মদিনে বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরনবান্নে ইতি? মহালয়ার আগেই মহাকরণে ফিরছেন শুভেন্দু, প্রথম দফায় সঙ্গে ৫ মন্ত্রী
  • Home /
  • কলকাতা /
  • Mamata orders Counter Attack : “বদলা নয়, বদলের কথা বলেছিলাম, কিন্তু আজ বলছি, এবার যা করার দরকার, ভাল বুঝে করবেন” হুঙ্কার মমতার

Mamata orders Counter Attack : “বদলা নয়, বদলের কথা বলেছিলাম, কিন্তু আজ বলছি, এবার যা করার দরকার, ভাল বুঝে করবেন” হুঙ্কার মমতার

সুমন তরফদার। কলকাতা সারাদিন। “আমাকে অনেক গালিগালাজ করেছেন, অসম্মান করেছেন। কিন্তু এদের বিরুদ্ধে বদলা নিইনি। বদলা নয়, বদলের কথা বলেছি। কিন্তু আজ বলছি, এবার যা করার দরকার, ভাল বুঝে করবেন। আমি অশান্তি চাই না, কিন্তু আপনাকে যারা রোজ কামড়াচ্ছেন, তাদের....

Mamata orders Counter Attack : “বদলা নয়, বদলের কথা বলেছিলাম, কিন্তু আজ বলছি, এবার যা করার দরকার, ভাল বুঝে করবেন” হুঙ্কার মমতার

  • Home /
  • কলকাতা /
  • Mamata orders Counter Attack : “বদলা নয়, বদলের কথা বলেছিলাম, কিন্তু আজ বলছি, এবার যা করার দরকার, ভাল বুঝে করবেন” হুঙ্কার মমতার

সুমন তরফদার। কলকাতা সারাদিন। “আমাকে অনেক গালিগালাজ করেছেন, অসম্মান করেছেন। কিন্তু এদের বিরুদ্ধে বদলা নিইনি। বদলা....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

সুমন তরফদার। কলকাতা সারাদিন।

“আমাকে অনেক গালিগালাজ করেছেন, অসম্মান করেছেন। কিন্তু এদের বিরুদ্ধে বদলা নিইনি। বদলা নয়, বদলের কথা বলেছি। কিন্তু আজ বলছি, এবার যা করার দরকার, ভাল বুঝে করবেন। আমি অশান্তি চাই না, কিন্তু আপনাকে যারা রোজ কামড়াচ্ছেন, তাদের কামড়াতে বলছি না, কিন্তু ফোঁস তো করতে পারেন।” তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে এভাবেই সিপিএম এবং বিজেপিকে হুঁশিয়ারি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা বলেন, “আগামী দিন আপনাদের কাজ হল, চক্রান্তকারীদের ফোঁস করতে শিখুন। সহ্যের সীমা ছাড়ালে আমি কী করতে পারি, জানেন না। আমার জন্ম হয়েছে আন্দোলনের মধ্যে দিয়ে।”

আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের ঘটনায় সিবিআই-কে নিশানা করে মমতা বললেন, “আমি মা-বাবাকে বলেছিলাম, আমাকে শনিবার পর্যন্ত টাইম দিন। মঙ্গলবারের মধ্যে সিবিআই হয়ে গেল। তার মানে ওরা বিচার চায় না। কেসটা জলে ফেলে দিল। আজ কত দিন হয়ে গেল? আজ ১৬ দিন হয়ে গেল, কোথায় গেল বিচার? জবাব দাও সিবিআই।”
মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, সামনে পুজো, কত গরিব মানুষ সারা বছরের আয় করে পুজোর সময়। সেগুলো বন্ধ করার প্ল্যান করছে। আমি করতে দেব না। কেউ কেউ বলছে, এটা বাংলাদেশ করবে। মোদীবাবু আপনার দলকে দিয়ে আগুন লাগাচ্ছেন? মনে রাখবেন, বাংলায় আগুন লাগলে, অসম, উত্তর-পূর্ব, দিল্লি, অসমও থেমে থাকবে না। আপনার চেয়ারও থাকবে না। ক্ষমতা থাকলে ভোটে যান। গুলি, ডেডবডি, লাশ নয়। কেন ধর্ষণ বিরোধী কঠোর আইন আনছেন না মোদীবাবু? যতই ফান্ডিং করুন, মনে রাখবেন, ওই ফান্ডিংকে আমরা এন্ডিং করে দেব।
আপনারা আগামী শুক্রবার কলেজের গেটে গেটে ফাঁসির দাবিতে ছাত্র-ছাত্রীরা আন্দোলন করবেন। আমি তৃণমূল ছাত্র পরিষদ শুধু নয়, সব নেতা, সাংসদ, মন্ত্রীরাও থাকবেন। ব্লক প্রেসিডেন্টদের বলছি, শনিবার সব ব্লকে ব্লকে মিছিল হবে, ধর্না হবে, বেলা দুটো থেকে সন্ধে ৬টা পর্যন্ত ধর্না হবে। ১ সেপ্টেম্বর ফাঁসির দাবি ও কঠোর আইনের দাবিতে চন্দ্রিমার নেতৃত্বে সব জায়গায় ধর্না করবেন মহিলারা।

আজকের খবর