West Bengal Budget 2026 : বাজেট অধিবেশন শুরু আজ, ৫ ফেব্রুয়ারি রাজ্য বাজেট, বিধানসভায় এসআইআর নিয়ে বিশেষ নিন্দা প্রস্তাব

সুষমা পাল মন্ডল। কলকাতা সারাদিন। পশ্চিমবঙ্গ বিধানসভায় আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে চলতি বছরের বাজেট অধিবেশন। চার দিনের এই সংক্ষিপ্ত অধিবেশনেই আগামী ৫ ফেব্রুয়ারি রাজ্য বাজেট পেশ করবে রাজ্য সরকার। বিধানসভা নির্বাচনের আগে হওয়ায় এটি অন্তর্বর্তীকালীন বাজেট বা Vote on Account হিসেবেই পেশ করা হবে। বাজেটের পাশাপাশি এই অধিবেশনে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে এসআইআর (SIR) […]

Mukul Roy MLA : মুখ পুড়লো শুভেন্দুর, সুপ্রিম কোর্টে বহাল মুকুল রায়ের বিধায়ক পদ, কলকাতা হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ

সুমন তরফদার ‌ কলকাতা সারাদিন।   খারিজ হচ্ছে না মুকুল রায়ের বিধায়ক পদ।‌ কলকাতা হাইকোর্টের নির্দেশের উপরের স্থগিতাদেশ জারি করে জানিয়ে দিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত। ভারতীয় জনতা পার্টির নেতা শুভেন্দু অধিকারীর দায়ের করা মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের যে নির্দেশ দিয়েছিলেন তার উপরে স্থগিতাদেশ দিল […]

West Bengal Assembly security : শুভেন্দুর মামলায় বিপাকে রাজ্যের মন্ত্রী বিধায়করা, বিধানসভায় মুখ্যমন্ত্রী ছাড়া কোন মন্ত্রী বিধায়ক দেহরক্ষী নিয়ে ঢুকতে পারবেন না – জারি হল নোটিশ

হাইকোর্টের নির্দেশের পর এবার বিধানসভার অন্দরে ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে জারি হলো কড়া বিজ্ঞপ্তি। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এবার থেকে কোনো বিধায়ক বা মন্ত্রীর ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী বিধানসভার ভেতরে প্রবেশ করতে পারবেন না। এই কড়া নির্দেশিকা থেকে একমাত্র ব্যতিক্রম থাকবেন শুধু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ থেকে সব মন্ত্রীর নিরাপত্তারক্ষীরা বিধানসভার বাইরে থাকবেন, এমনই সিদ্ধান্তের […]

WB Assembly BJP Chaos : বিধানসভায় বিশৃঙ্খলা: সাসপেন্ড চার বিজেপি বিধায়ক, মার্শালের হস্তক্ষেপে উত্তপ্ত পরিস্থিতি

সপ্তাহের প্রথম দিনেই রাজ্য বিধানসভায় ফের উত্তেজনার পারদ চড়ল। সোমবার অধিবেশন শুরু হতেই বিজেপি বিধায়কদের প্রতিবাদে ছন্দপতন হয় সভার পরিবেশে। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে চার বিজেপি বিধায়ক – শংকর ঘোষ, মনোজ ওঁরাও, দীপক বর্মন ও অগ্নিমিত্রা পল – সাসপেন্ড হন গোটা অধিবেশনকালীন সময়ের জন্য। অভিযোগ, তাঁরা সভার কাজকর্মে বাধা দেন, কাগজ ছেঁড়েন এবং অসংসদীয় আচরণে […]

Bengal Assembly Expunged opposition speech : বিধানসভায় সেলস ট্যাক্স বিল বিতর্কে নজিরবিহীন সিদ্ধান্ত, বিজেপির বক্তব্য বিবরণী থেকে বাদ স্পিকারের

সুমন তরফদার। কলকাতা সারাদিন।   নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল রাজ্য বিধানসভা। নিজেদের বক্তব্য রেখে সভা কক্ষ থেকে বেরিয়ে যাওয়ায় বিজেপি বিধায়কদের বক্তব্য বাদ দেওয়ার নির্দেশ দিলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, “বিধানসভার কার্যপ্রণালীর নিয়ম মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” এর আগে বিজেপি বিধায়কদের আপত্তিকর কিছু শব্দ বা বাক্য মুছে দেওয়া হয়েছে বিধানসভার কার্যবিবরণী থেকে। […]

Suvendu vs Anubrata in Bengal Assembly : শুভেন্দু অনুব্রত ইস্যুতে রণক্ষেত্র রাজ্য বিধানসভা! শুভেন্দুর বিরুদ্ধে প্রিভিলেজ মোশনে তদন্তের নির্দেশের প্রতিবাদে ওয়াকআউট বিজেপির

শোভন গায়েন। কলকাতা সারাদিন। একদিকে বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের কুকথা বলার ঘটনায় বিজেপি বিধায়কদের নিন্দা প্রস্তাব এবং অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশে তদন্তের নির্দেশ – এই দুই ইস্যু নিয়ে বুধবার সকাল থেকে দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠল রাজ্য বিধানসভার অধিবেশন। এদিন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় প্রিভিলেজ কমিটিকে তদন্তের নির্দেশ দিয়েছেন। […]

Suvendu Security in assembly : কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে বিধানসভায় প্রবেশের অনুমতি চেয়ে হাইকোর্টে শুভেন্দু

শোভন গায়েন। কলকাতা সারাদিন। বিধানসভার মধ্যেই জীবনের ঝুঁকি রয়েছে বলে আগেই অভিযোগ করেছিলেন বিরোধী দলনেতা অধিকারী। তাই বিধানসভার অধ্যক্ষের নিষেধাজ্ঞা খারিজের আবেদন জানিয়ে দ্বারস্থ হয়েছিলেন কলকাতা হাইকোর্টে। তাঁর জন্য বরাদ্দ কেন্দ্রীয় নিরাপত্তা নিয়ে বিধানসভায় প্রবেশের অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারি। বিধানসভা চত্বরে কেন্দ্রীয় বা ব্যক্তিগত নিরাপত্তারক্ষীর প্রবেশের ওপর নিষেধাজ্ঞা […]

Bengal Assembly Security Heightened : যুদ্ধের আবহে বিধানসভার নিরাপত্তা বাড়ানো হল, কর্মীদের সব ছুটি বাতিল, জানালেন স্পিকার

সুমন তরফদার। কলকাতা সারাদিন। ভারত-পাক যুদ্ধের আবহে এবার রাজ্য বিধানসভার নিরাপত্তায় বিশেষ নজর। বাতিল করা হয়েছে কর্মীদের ছুটি, জানিয়েছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। মঙ্গলের রাত থেকেই সীমান্তে যুদ্ধ যুদ্ধ পরিস্থিতি। এমন আবহে পশ্চিমবঙ্গ বিধানসভার নিরাপত্তা বাড়ানো হল। একই সঙ্গে পরিবর্তিত পরিস্থিতিতে বিধানসভার সব কর্মীর ছুটি বাতিলের বিজ্ঞপ্তিও জারি করা হল। শুক্রবার একথা জানান বিধানসভার স্পিকার বিমান […]

WB Speaker against Governor : “রাজ্যপালের বোঝা উচিত, তাঁর এক্তিয়ার কতটা” রাজ্যপালের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুললেন বিধানসভার স্পিকার

সুমন তরফদার। কলকাতা সারাদিন।  “ওঁর পদত্যাগ চাইলে কার কাছে জবাব চাইবেন?” রাজ্যপালের সিভি আনন্দ বোসের এক্তিয়ার নিয়ে এবার প্রশ্ন তুললেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্য়োপাধ্যায়। বললেন, “আমার তো মনে হয়, রাজ্যপালের বোঝা উচিত, তাঁর এক্তিয়ার কতটা।” দেশের প্রথম প্রধানমন্ত্রীর জওহরলাল নেহেরু জন্মদিন উপলক্ষ্যে এক অনুষ্ঠানে যোগ দিতে বিধানসভা আসেন স্পিকার। তিনি বলেন, “এক্তিয়ারের বাইরে দিয়ে কাজ […]

WB Speaker against Agency Politics : “স্পিকাররা স্বাধীনভাবে কাজ করতে পারছেন না, ইডি, সিবিআই দিয়ে স্পিকারদের বাড়িতে রেড করিয়ে দেওয়া হচ্ছে” বিজেপির বিরুদ্ধে এজেন্সি রাজনীতির অভিযোগ স্পিকার বিমানের

সুমন তরফদার। কলকাতা সারাদিন। “স্পিকাররা স্বাধীনভাবে কাজ করতে পারছেন না। ইডি, সিবিআই দিয়ে স্পিকারদের বাড়িতে রেড করিয়ে দেওয়া হচ্ছে।” এভাবেই কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি সরকারের বিরুদ্ধে এজেন্সি রাজনীতির অভিযোগ করলেন পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। ফের ইডি-সিবিআইয়ের ‘অতি সক্রিয়তা’ নিয়ে সরব হয়েছেন বিমানবাবু। সম্প্রতি বিভিন্ন রাজ্যের স্পিকারদের নিয়ে আয়োজিত সম্মেলনেও এ ব্যাপারে তিনি সরব হয়েছিলেন। বিমান […]