Warning: Trying to access array offset on value of type bool in /home/kolkatas12857/public_html/wp-content/plugins/elementor-pro/modules/dynamic-tags/tags/post-featured-image.php on line 39

Bengal Assembly Expunged opposition speech : বিধানসভায় সেলস ট্যাক্স বিল বিতর্কে নজিরবিহীন সিদ্ধান্ত, বিজেপির বক্তব্য বিবরণী থেকে বাদ স্পিকারের - Kolkata Saradin : Bengali News, Latest Bengali News Headlines, Bangla Khabar, বাংলা খবর, Today Breaking News in Bengali
ব্রেকিং
Latest Posts
নবান্নে ফ্লিপকার্টের শীর্ষকর্তাদের সঙ্গে শুভেন্দুর বৈঠক, বাংলার ই-কমার্সে বড় বিনিয়োগের ইঙ্গিত, শিল্প ও কর্মসংস্থানে নতুন বার্তাUK India Free Trade : ঐতিহাসিক ভারত-ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তি কার্যকর! আজ থেকেই সস্তা হবে বহু পণ্য, খুলছে বিনিয়োগ ও ব্যবসার নতুন দিগন্তSuvendu Janatar Darbar : শুভেন্দুর জনতার দরবারে কামদুনি মামলার পুনর্তদন্তের দাবি, বরুণ বিশ্বাস কাণ্ডের পর ফের নড়াচড়া ‘কামদুনি ফাইল’?২১ জুলাইয়ে ধর্মতলায় ‘না’, শেষমেশ বিড়লা প্ল্যানেটরিয়ামের সামনে শর্তসাপেক্ষে অনুমতি! কালীঘাট তৃণমূলকে বড় স্বস্তি, কড়া নির্দেশ হাইকোর্টেররাজ্য পুলিশের শীর্ষস্তরে বড় রদবদল! বদলে গেল CID, অর্থনৈতিক অপরাধ দমন শাখা, STF-সহ একাধিক গুরুত্বপূর্ণ পদ, সরানো হল বিধাননগরের পুলিশ কমিশনারকে
  • Home /
  • বাংলার রাজনীতি /
  • Bengal Assembly Expunged opposition speech : বিধানসভায় সেলস ট্যাক্স বিল বিতর্কে নজিরবিহীন সিদ্ধান্ত, বিজেপির বক্তব্য বিবরণী থেকে বাদ স্পিকারের

Bengal Assembly Expunged opposition speech : বিধানসভায় সেলস ট্যাক্স বিল বিতর্কে নজিরবিহীন সিদ্ধান্ত, বিজেপির বক্তব্য বিবরণী থেকে বাদ স্পিকারের

সুমন তরফদার। কলকাতা সারাদিন।   নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল রাজ্য বিধানসভা। নিজেদের বক্তব্য রেখে সভা কক্ষ থেকে বেরিয়ে যাওয়ায় বিজেপি বিধায়কদের বক্তব্য বাদ দেওয়ার নির্দেশ দিলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, “বিধানসভার কার্যপ্রণালীর নিয়ম মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”....

Bengal Assembly Expunged opposition speech : বিধানসভায় সেলস ট্যাক্স বিল বিতর্কে নজিরবিহীন সিদ্ধান্ত, বিজেপির বক্তব্য বিবরণী থেকে বাদ স্পিকারের

  • Home /
  • বাংলার রাজনীতি /
  • Bengal Assembly Expunged opposition speech : বিধানসভায় সেলস ট্যাক্স বিল বিতর্কে নজিরবিহীন সিদ্ধান্ত, বিজেপির বক্তব্য বিবরণী থেকে বাদ স্পিকারের

সুমন তরফদার। কলকাতা সারাদিন।   নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল রাজ্য বিধানসভা। নিজেদের বক্তব্য রেখে সভা কক্ষ....

Warning: Trying to access array offset on value of type bool in /home/kolkatas12857/public_html/wp-content/plugins/elementor-pro/modules/dynamic-tags/tags/post-featured-image.php on line 39
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

Warning: Trying to access array offset on value of type bool in /home/kolkatas12857/public_html/wp-content/plugins/elementor-pro/modules/dynamic-tags/tags/post-featured-image.php on line 39

আরও পড়ুন

সুমন তরফদার। কলকাতা সারাদিন।

নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল রাজ্য বিধানসভা। নিজেদের বক্তব্য রেখে সভা কক্ষ থেকে বেরিয়ে যাওয়ায় বিজেপি বিধায়কদের বক্তব্য বাদ দেওয়ার নির্দেশ দিলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, “বিধানসভার কার্যপ্রণালীর নিয়ম মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” এর আগে বিজেপি বিধায়কদের আপত্তিকর কিছু শব্দ বা বাক্য মুছে দেওয়া হয়েছে বিধানসভার কার্যবিবরণী থেকে। কিন্তু এই প্রথম আজ সারাদিনে বিজেপি বিধায়কদের সমস্ত বক্তব্য মোছা হল। স্পিকার জানালেন, ”বিলের উপর আলোচনায় বিজেপির শুধু আজকের গোটা পর্বের বক্তব্য এক্সপাঞ্জ (মুছে দেওয়া) করা হল।”

বৃহস্পতিবার বিধানসভায় সেল ট্যাক্স সংক্রান্ত একটি বিলের উপর আলোচনা চলছিল। তাতে নিজেদের বক্তব্য রাখেন বিজেপি বিধায়ক শংকর ঘোষ, অশোক লাহিড়ীরা। একগুচ্ছ প্রশ্ন তোলেন তাঁরা। কিন্তু এদিন নিজেদের বক্তব্য পেশ হয়ে যাওয়ার পরই অধিবেশন কক্ষ ছেড়ে বেরিয়ে যান বিজেপি বিধায়করা। তাতে ক্ষুব্ধ হয়ে ওঠেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে তিনি ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় আবেদন জানান, এখনই বিজেপির বক্তব্য এক্সপাঞ্জ করতে হবে। কারণ, এটা বারবারই হচ্ছে। পরিস্থিতি বুঝে স্পিকার বললেন, ”এই নিয়ে তো রুল আছেই। এরপর একই জিনিস হলে বিরোধীদের সব বক্তব্য এক্সপাঞ্জ করব। এটা অসৌজন্য।” স্পিকারের উদ্দেশে চন্দ্রিমা বলেন, “বিধানসভার রুলস অ্যান্ড রেগুলেশন স্ট্র্যাটেজি বদল করুন।” ক্ষোভ প্রকাশ করে ট্রেজারি বেঞ্চও। অধ্যক্ষ জানান, এরপর একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে বিরোধীদের সব বক্তব্য এক্সপাঞ্জ করা হবে। এটা অসৌজন্য।

এদিনও একই ঘটনা ঘটায় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় আজকের মতো বিজেপির সমস্ত বক্তব্য মুছে দিয়েছেন কার্যবিবরণী থেকে। এনিয়ে চন্দ্রিমা ভট্টাচার্য বললেন, ”বিরোধী দলের মুখ্যসচেতক শংকর ঘোষ আগেই বলেছিলেন যে ওঁরা বক্তব্য রাখবেন কিন্তু তারপরই অধিবেশন ছেড়ে বেরিয়ে যাবেন। এটা তো অসংসদীয়। আমাদের প্রতি অকারণ অসৌজন্য দেখানো, অপমান করা। ওঁরা প্রশ্ন করবেন, অভিযোগ তুলবেন, অথচ তার জবাব না শুনে বেরিয়ে যাবেন, তাহলে আমরাই বা কেন জবাব দেব? আমাদের জবাব দেওয়ার দায় নেই। আজও তাঁরা একই কাজ করলেন।”

পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের কথায়, ”বিজেপি এতদিন ধরে নানা অসৌজন্য দেখিয়েছে বিধানসভায়। দিনদিন তা বেড়ে যাচ্ছে। এবার তো তাঁরা নিজেদের বক্তব্য রাখার পর সরকারপক্ষের পালটা বক্তব্য রাখার আগেই বেরিয়ে গেল। তাই আমরা স্পিকারকে বলেছি, বিরোধীদের বক্তব্য এক্সপাঞ্জ করতে। উনি আজকের জন্য তা করেছেন।”

যদিও বিজেপি বিধায়কদের বক্তব্য, আলোচ্য বিলটি পড়ে দেখবার জন্য খুব কম সময় দেওয়া হয়েছে । তাই তাঁরা আগেই জানিয়েছিলেন, তাঁরা এই বিলের ওপর আলোচনা করবেন কিন্তু মন্ত্রীর বক্তব্য শুনবেন না ।

আজকের খবর