ব্রেকিং
Latest Posts
‘শুধু মসজিদ কেন?’ ৪২০৩ মসজিদের পাশাপাশি ১০৯৬ মন্দির থেকেও খুলেছে লাউডস্পিকার, হাইকোর্টের নির্দেশ তুলে বিতর্কের জবাব শুভেন্দুরপশ্চিমবঙ্গ আবাস যোজনায় বড় স্বস্তি! ১০ লক্ষের বেশি উপভোক্তার অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির টাকা, ঘোষণা শুভেন্দুরAnnapurna Yojana : এখনো পাননি অন্নপূর্ণা যোজনার টাকা? অগাষ্ট ও সেপ্টেম্বরে অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়ার তারিখ ঘোষণা শুভেন্দুর‘১২০০ টাকার পঞ্চায়েত ট্যাক্স’ নিয়ে তুমুল বিভ্রান্তি! বাংলায় প্রথম বিজ্ঞপ্তি জারি করে বড় বার্তা রাজ্যের, ভুয়ো খবর নিয়ে কড়া সতর্কতাAdhir against Mamata : ‘একসময় দিদির আঁকা ছবি কিনেছিল সব চোর, জোচ্ছোর আর চিটাররা’ বিষ্ফোরক অধীর রঞ্জন চৌধুরী
  • Home /
  • Featured News /
  • Lux Cozi Investment : বাংলায় বিপুল বিনিয়োগ লাক্স কোজির, হবে ৯০০০ কর্মসংস্থান, ডানকুনিতে লাক্স কোজির কারখানার দ্বিতীয় ইউনিটের শিলান্যাস শুভেন্দুর

Lux Cozi Investment : বাংলায় বিপুল বিনিয়োগ লাক্স কোজির, হবে ৯০০০ কর্মসংস্থান, ডানকুনিতে লাক্স কোজির কারখানার দ্বিতীয় ইউনিটের শিলান্যাস শুভেন্দুর

বাংলায় লাক্স কোজির বড় বিনিয়োগ, ডানকুনিতে দ্বিতীয় ইউনিটের শিলান্যাস; তৈরি হবে ৯,০০০ কর্মসংস্থানের সুযোগ সুষমা পাল মন্ডল। কলকাতা সারাদিন। ‘লাক্স কোজির এই বিনিয়োগের হাত ধরে বছরে ১ হাজার কোটি টাকা রাজস্ব আসবে রাজ্যের কোষাগারে। ৯০০০ হাজার কর্মসংস্থান হবে। বর্তমানে বাংলার....

Lux Cozi Investment : বাংলায় বিপুল বিনিয়োগ লাক্স কোজির, হবে ৯০০০ কর্মসংস্থান, ডানকুনিতে লাক্স কোজির কারখানার দ্বিতীয় ইউনিটের শিলান্যাস শুভেন্দুর

  • Home /
  • Featured News /
  • Lux Cozi Investment : বাংলায় বিপুল বিনিয়োগ লাক্স কোজির, হবে ৯০০০ কর্মসংস্থান, ডানকুনিতে লাক্স কোজির কারখানার দ্বিতীয় ইউনিটের শিলান্যাস শুভেন্দুর

বাংলায় লাক্স কোজির বড় বিনিয়োগ, ডানকুনিতে দ্বিতীয় ইউনিটের শিলান্যাস; তৈরি হবে ৯,০০০ কর্মসংস্থানের সুযোগ সুষমা পাল....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

বাংলায় লাক্স কোজির বড় বিনিয়োগ, ডানকুনিতে দ্বিতীয় ইউনিটের শিলান্যাস; তৈরি হবে ৯,০০০ কর্মসংস্থানের সুযোগ

সুষমা পাল মন্ডল। কলকাতা সারাদিন।

‘লাক্স কোজির এই বিনিয়োগের হাত ধরে বছরে ১ হাজার কোটি টাকা রাজস্ব আসবে রাজ্যের কোষাগারে। ৯০০০ হাজার কর্মসংস্থান হবে। বর্তমানে বাংলার ১ কোটি শ্রমিক পরিযায়ী। তাঁরাও ফেরার আশা করছে। ভরসা বেড়েছে মানুষের।’ শনিবার ডানকুনিতে লাক্স কোজির কারখানার দ্বিতীয় ইউনিটের শিলান্যাস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রায় ১২ লক্ষ স্কোয়ার ফিট এলাকায় জুড়ে গড়ে উঠবে এই দ্বিতীয় ইউনিট।

 

হুগলির ডানকুনিতে শিল্পী বিনিয়োগের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে গোমাতার সেবা করে অনুষ্ঠানস্থলে পৌঁছান মুখ্যমন্ত্রী। উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য সহ রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায়, স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় ও পরিবহন মন্ত্রী অর্জুন সিং।

 

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করেন, ‘বাংলা আবার বিনিয়োগে ভারত সেরা হবেই। শিল্পের খরা কাটিয়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্বপ্নপূরণে বাংলায় এবার নতুন জোয়ার। ডবল ইঞ্জিনের সুফল মানুষ পাবেনই। আইনশৃঙ্খলা থেকে বেকারত্ব সমস্যা, শিক্ষা থেকে স্বাস্থ্যক্ষেত্রে পরিবর্তন আসবে। বিজনেস ফ্রেন্ডলি পরিবেশ তখনই তৈরি হয়, যখন রাজ্যের আইনশৃঙ্খলা সঠিক হয়। বাম আমলে ২ লক্ষ কোটি টাকা ঋণের বোঝা, তৃণমূল জমানায় তা বেড়ে ৮ লক্ষ কোটি টাকা হয়েছে ঋণ। বিনিয়োগ বাড়িয়ে নিজেদের রাজস্ব বাড়াতে হবে। লাক্স কোজির এই বিনিয়োগের হাত ধরে বছরে ১ হাজার কোটি টাকা রাজস্ব আসবে রাজ্যের কোষাগারে। ৯০০০ হাজার কর্মসংস্থান হবে। বর্তমানে বাংলার ১ কোটি শ্রমিক পরিযায়ী। তাঁরাও ফেরার আশা করছে। ভরসা বেড়েছে মানুষের।’

Mitsubishi Investment in Bengal : শুভেন্দুর বাংলায় বিপুল বিনিয়োগ মিৎসুবিশির, বাংলায় হবে সেমিকন্ডাক্টর ইউনিট, সঙ্গে বিপুল কর্মসংস্থান

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্যের উপস্থিতিতে লাক্স কোজি ইন্ডাস্ট্রিজ এর প্রতিষ্ঠাতা অশোক টোডি শিলান্যাস অনুষ্ঠানের শুভ সূচনা করেন। বিরোধীরা প্রায় সেই অভিযোগ করে এই হুগলির সিঙ্গুর থেকেই টাটা দের কারখানার বিরোধিতা করে পশ্চিমবঙ্গ থেকে বিনিয়োগকারীদের তাড়ানোর কাজ শুরু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকারের প্রথম শিল্পায়ন অনুষ্ঠানের শুরু করা হলো হুগলির মাটি থেকেই।

Kolkata Tram : কলকাতায় ফিরছে ট্রামের সুদিন, দক্ষিণেশ্বর থেকে নিউটাউন পর্যন্ত সম্প্রসারণের ইঙ্গিত, বড় ঘোষণা পরিবহণ মন্ত্রীর

বিজেপির রাজ্য সভাপতি তথা রাজ্য সভার সাংসদ শমীক ভট্টাচার্য বলেন, ‘আমরা বিনিয়োগ চাই, শিল্প চাই। এমএসএমই-র স্বার্থে শ্রমিকের সংখ্যাও যাতে বৃদ্ধি হয়, তার জন্যও সরকার কাজ করে চলেছে। ৫০ বছর ধরে দল শাসন করেছে। বাম-তৃণমূল সরকার ছিল। শুভেন্দুর নেতৃত্বে আসলে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার গড়ে উঠুক। এবার বন্ধ কারখানার দরজা খুলতে চাবি হাতে নিয়ে আমাদের মুখ্যমন্ত্রী ও শিল্পমন্ত্রী।’

 

ডানকুনির অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে আগামী দিনে কি বিপুল পরিমাণ বিনিয়োগ আসতে চলেছে সেই সম্পর্কে বিস্তারিত রূপ রেখা তুলে ধরে রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায় বলেন, ‘বাংলায় এবার শিল্পের খরা কাটবে। নতুন করে শিল্পের জোয়ার ফিরবে বাংলায়। বহু শিল্পপতিরা বাংলা থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন। প্রয়োজনে তাদের হাতে পায়ে ধরে অনুরোধ করে বাংলায় ফিরিয়ে আনব। ঘাম-রক্ত এক করে মুখ্যমন্ত্রীর সঙ্গে কাজ করব। পরিযায়ী শ্রমিকরা আর বাইরে যাবেন না।’

রাজ্যের নতুন সরকারের প্রতি সম্পূর্ণ ভরসা রয়েছে বলে আস্থা জ্ঞাপন করে লাক্স কোজি ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা অশোক টোডি বলেন, ‘বর্তমানে বাংলায় ব্যবসায়িক পরিবেশ তৈরি হয়েছে। বহু ব্যবসায়ীরা এখন বাংলায় আসতে চাইছেন। আমার তিন প্রজন্মের স্বপ্নপূরণ হল আজ বিজেপি সরকারের হাত ধরে। বাংলার বিনিয়োগের ক্ষেত্রে একশো শতাংশ আশাবাদী।’

 

আজকের খবর