ব্রেকিং
Latest Posts
Asha ICDS Salary : আশা কর্মী ও আইসিডিএসের অঙ্গনওয়াড়ি কর্মী-সহায়িকাদের জন্য বড় সুখবর, বেতন বৃদ্ধির সরকারি বিজ্ঞপ্তি জারিAbhishek Highcourt : কণ্ঠস্বরের নমুনা না দিলে রক্ষাকবচ প্রত্যাহার করবে হাইকোর্ট, বিচারপতির ধমকে সিআইডির কাছে হাজিরা দিতে রাজি অভিষেকSuvendu Adhikari : ‘পদ্মফুল ফোটান, দু’হাত ভরে দেব’! রেজিনগর থেকে উপনির্বাচনের দামামা বাজালেন শুভেন্দু, নন্দীগ্রাম নিয়েও আত্মবিশ্বাসী হুঙ্কারMitsubishi Investment in Bengal : শুভেন্দুর বাংলায় বিপুল বিনিয়োগ মিৎসুবিশির, বাংলায় হবে সেমিকন্ডাক্টর ইউনিট, সঙ্গে বিপুল কর্মসংস্থানবিশ্বকাপে এমবাপের ২০তম গোল! মরক্কোকে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স, মেসির গোল্ডেন বুট দৌড়েও তীব্র চ্যালেঞ্জ
  • Home /
  • পশ্চিমবঙ্গ /
  • Asha ICDS Salary : আশা কর্মী ও আইসিডিএসের অঙ্গনওয়াড়ি কর্মী-সহায়িকাদের জন্য বড় সুখবর, বেতন বৃদ্ধির সরকারি বিজ্ঞপ্তি জারি

Asha ICDS Salary : আশা কর্মী ও আইসিডিএসের অঙ্গনওয়াড়ি কর্মী-সহায়িকাদের জন্য বড় সুখবর, বেতন বৃদ্ধির সরকারি বিজ্ঞপ্তি জারি

সরকারের বড় ঘোষণা! আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের বেতন বাড়ল, প্রকাশিত বিজ্ঞপ্তি সুষমা পাল মন্ডল। কলকাতা সারাদিন। পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে আশা কর্মী এবং আইসিডিএস প্রকল্পে অঙ্গনওয়াড়ি ও সহায়িকাদের ৫০০০ টাকা করে মাসিক বেতন বৃদ্ধির কথা....

Asha ICDS Salary : আশা কর্মী ও আইসিডিএসের অঙ্গনওয়াড়ি কর্মী-সহায়িকাদের জন্য বড় সুখবর, বেতন বৃদ্ধির সরকারি বিজ্ঞপ্তি জারি

  • Home /
  • পশ্চিমবঙ্গ /
  • Asha ICDS Salary : আশা কর্মী ও আইসিডিএসের অঙ্গনওয়াড়ি কর্মী-সহায়িকাদের জন্য বড় সুখবর, বেতন বৃদ্ধির সরকারি বিজ্ঞপ্তি জারি

সরকারের বড় ঘোষণা! আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের বেতন বাড়ল, প্রকাশিত বিজ্ঞপ্তি সুষমা পাল মন্ডল।....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

সরকারের বড় ঘোষণা! আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের বেতন বাড়ল, প্রকাশিত বিজ্ঞপ্তি

সুষমা পাল মন্ডল। কলকাতা সারাদিন।

পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে আশা কর্মী এবং আইসিডিএস প্রকল্পে অঙ্গনওয়াড়ি ও সহায়িকাদের ৫০০০ টাকা করে মাসিক বেতন বৃদ্ধির কথা ঘোষণা করেছিলেন রাজ্যের অর্থমন্ত্রী ডক্টর স্বপন দাশগুপ্ত।

 

এবারে সেই ঘোষণা যে শুধুমাত্র ঘোষণার মধ্যেই সীমাবদ্ধ থাকলো না তার প্রমাণ দিয়ে নবান্নে নারী ও শিশুকল্যাণ এবং সমাজকল্যাণ দফতরের পক্ষ থেকে জারি করা হলো বেতন বৃদ্ধির বিজ্ঞপ্তি। বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার পরেই দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ দিয়েছেন নিজের সোশ্যাল মিডিয়ায়।

 

নারী ও শিশুকল্যাণ এবং সমাজকল্যাণ দফতরের ৯ জুলাই, ২০২৬-এর নির্দেশিকা অনুসারে, আগামী ১ অগাস্ট, ২০২৬ থেকে এই বর্ধিত সাম্মানিক কার্যকর হতে চলেছে। নতুন এই সিদ্ধান্তের ফলে অঙ্গনওয়াড়ি কর্মীদের অতিরিক্ত সাম্মানিক এক ধাক্কায় বেড়ে দাঁড়াচ্ছে ৯,৫০০ টাকা (যেখানে আগের ৪৫০০ টাকার সঙ্গে অতিরিক্ত ৫,০০০ টাকা যোগ করা হয়েছে)।

 

এর সঙ্গে কেন্দ্রীয় প্রকল্পের অধীনে প্রাপ্য ৪৫০০ টাকা যুক্ত হলে তাঁদের সর্বমোট মাসিক সাম্মানিক গিয়ে দাঁড়াবে ১৪,০০০ টাকায়। একইভাবে আর্থিক সুবিধা পাবেন অঙ্গনওয়াড়ি সহায়িকারাও। তাঁদের অতিরিক্ত সাম্মানিক বাড়িয়ে ৯,৫৫০ টাকা করা হয়েছে (আগের ৪,৫৫০ টাকার সঙ্গে অতিরিক্ত ৫,০০০ টাকা যুক্ত করে)। এর সঙ্গে কেন্দ্রীয় অংশের ২,২৫০ টাকা যোগ করলে তাঁদের মোট মাসিক সাম্মানিক হবে ১১,৮০০ টাকা।

বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে যে, এই অতিরিক্ত সম্মানিকের সম্পূর্ণ খরচ রাজ্য সরকার নিজস্ব তহবিল থেকে বহন করবে। সরকারি এবং বেসরকারি— উভয় সংস্থা দ্বারা পরিচালিত আইসিডিএস প্রকল্পের অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারাই এই বর্ধিত আর্থিক সুবিধা পাবেন।

একই সঙ্গে বাজেটের ঘোষণা অনুযায়ী রাজ্যের আশাকর্মীদের মাসিক বেতনও এক লাফে অনেকটাই বাড়ানো হয়েছে। তাঁদের আগের ৬,২৫০ টাকা বেতনের সঙ্গে আরও ৫,০০০ টাকা বৃদ্ধি করেছে রাজ্য সরকার। এই বাম্পার বেতন বৃদ্ধির ফলে এখন থেকে আশাকর্মীদের মোট মাসিক সাম্মানিক দাঁড়াল ১১,২৫০ টাকা। রাজ্য সরকারের এই ঘোষণায় স্বাভাবিকভাবেই খুশির হাওয়া সংশ্লিষ্ট মহলগুলিতে।

 

 

আজকের খবর