ব্রেকিং
Latest Posts
হাওড়ায় আমূলের ৭০০ কোটি টাকার বিনিয়োগ, শিলান্যাসে মমতাকে কটাক্ষ শুভেন্দু অধিকারীরAbhishek Bulldozer : হাইকোর্টে বড় জয় অভিষেকের, অভিষেকের আমতলার পার্টি অফিস ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টেরAmit Shah : শিলিগুড়ির চিকেনস নেক সহ পশ্চিমবঙ্গের সীমান্ত সুরক্ষিত করে নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে দীর্ঘ বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দুরAbhishek Banerjee : ‘আমায় গালাগালি করে যারা দল ছেড়েছেন ফিরে আসুন এক ঘন্টার মধ্যে ইস্তফা দেব’ তৃণমূলের দলত্যাগী নেতা কর্মীদের উদ্দেশ্যে খোলা চ্যালেঞ্জ অভিষেকেরSonam Wangchuk : ‘যে সরকার বিরুদ্ধ স্বরকে গণতন্ত্রের অংশ হিসাবে না দেখে হুমকি হিসাবে দেখে, সেই সরকারকে অন্তত বিশ্বাস করা যায় না’ বিস্ফোরক মমতা
  • Home /
  • এন্টারটেইনমেন্ট /
  • টেলিভিশনের জনপ্রিয় মুখ সুশোভন সোনু রায়ের বড়পর্দায় অভিষেক, নতুন অধ্যায়ের অপেক্ষায় দর্শক

টেলিভিশনের জনপ্রিয় মুখ সুশোভন সোনু রায়ের বড়পর্দায় অভিষেক, নতুন অধ্যায়ের অপেক্ষায় দর্শক

টেলিভিশনের মুখ থেকে এবার বড়পর্দায় সুশোভন সোনু রায় বিনোদন ডেস্ক। কলকাতা সারাদিন। বাংলা টেলিভিশনের একাধিক ধারাবাহিকে অভিনয়ের পর এবার বড়পর্দায় দেখা যাবে অভিনেতা সুশোভন সোনু রায়কে। বাংলা ছবি ‘টেক কেয়ার ভালোবাসা’-য় এটি তাঁর প্রথম কাজ। সম্পর্ক, বন্ধুত্ব এবং আবেগের টানাপোড়েনকে....

টেলিভিশনের জনপ্রিয় মুখ সুশোভন সোনু রায়ের বড়পর্দায় অভিষেক, নতুন অধ্যায়ের অপেক্ষায় দর্শক

  • Home /
  • এন্টারটেইনমেন্ট /
  • টেলিভিশনের জনপ্রিয় মুখ সুশোভন সোনু রায়ের বড়পর্দায় অভিষেক, নতুন অধ্যায়ের অপেক্ষায় দর্শক

টেলিভিশনের মুখ থেকে এবার বড়পর্দায় সুশোভন সোনু রায় বিনোদন ডেস্ক। কলকাতা সারাদিন। বাংলা টেলিভিশনের একাধিক ধারাবাহিকে....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

টেলিভিশনের মুখ থেকে এবার বড়পর্দায় সুশোভন সোনু রায়

বিনোদন ডেস্ক। কলকাতা সারাদিন।

বাংলা টেলিভিশনের একাধিক ধারাবাহিকে অভিনয়ের পর এবার বড়পর্দায় দেখা যাবে অভিনেতা সুশোভন সোনু রায়কে। বাংলা ছবি ‘টেক কেয়ার ভালোবাসা’-য় এটি তাঁর প্রথম কাজ। সম্পর্ক, বন্ধুত্ব এবং আবেগের টানাপোড়েনকে ঘিরে নির্মিত এই ছবিতে তিনি অভিনয় করেছেন ‘জয়’ চরিত্রে।

 

‘টেক কেয়ার ভালোবাসা’ ছবিটি চার বন্ধুর সম্পর্ক এবং তাদের জীবনে ঘটে যাওয়া পরিবর্তনকে কেন্দ্র করে তৈরি। গল্পের বিভিন্ন পর্যায়ে ‘জয়’ চরিত্রটির উপস্থিতি দেখা যায়, যেখানে বন্ধুদের পারস্পরিক সম্পর্কের পরিবর্তন ধীরে ধীরে সামনে আসে। বড়পর্দায় এটিই সুশোভনের প্রথম কাজ হলেও অভিনয়ের সঙ্গে তাঁর পরিচয় নতুন নয়।

 

২০১৯ সালে আকাশ আটের ধারাবাহিক ‘আনন্দময়ী মা’-এর মাধ্যমে টেলিভিশনে অভিনয় শুরু করেন সুশোভন। প্রয়াত পরিচালক দেবীদাস ভট্টাচার্যের পরিচালনায় সেখানে তিনি এক বৈষ্ণব ভক্তের ভূমিকায় অভিনয় করেছিলেন। পরে ‘মোহর’, ‘কোড়াপাখি’, ‘তিতলি’, ‘খেলাঘর’ এবং ‘যমুনা ঢাকি’-র মতো ধারাবাহিকেও কাজ করেন। ‘কোড়াপাখি’-তে পার্নো মিত্রর বিপরীতে তিনি একটি নেতিবাচক চরিত্রে অভিনয় করেছিলেন।

 

টেলিভিশনের পাশাপাশি মডেল হিসেবেও কাজ করেন সুশোভন। কোভিডের সময় কিছুটা কাজের বিরতি ছিল। এরপর ২০২৩ সালে মডেলিং শুরু করেন তিনি এবং হোলিডে ইন, ডাবর, বিগ বাজার, স্পেন্সার্স-এর মতো সংস্থার সঙ্গে মডেল হিসেবে কাজ করেন।

 

হাওড়ায় জন্ম সুশোভনের। শৈশবের একটা সময় কেটেছে কলকাতা ও গৌহাটিতে। অভিনয়ের আগে তাঁর আগ্রহ ছিল নৃত্যে। প্রায় দু’বছর ওয়েস্টার্ন ডান্সের প্রশিক্ষণ নেওয়ার পাশাপাশি বিভিন্ন মঞ্চানুষ্ঠান ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেও অংশ নিয়েছিলেন তিনি। পরে দমদম মতিঝিল রবীন্দ্র মহাবিদ্যালয় থেকে বাণিজ্যে স্নাতক সম্পন্ন করার পর পরিচালক পীযূষ সাহার তত্ত্বাবধানে অভিনয়ের প্রশিক্ষণ নেন।

অভিনয় ও মডেলিংয়ের পাশাপাশি ২০২৫ সালে অনুষ্ঠিত ‘এথনিক এলিগেন্স ২০২৫’ সৌন্দর্য প্রতিযোগিতাতেও অংশ নিয়েছিলেন সুশোভন, যেখানে তিনি প্রথম রানার-আপ হন। বর্তমানে টেলিভিশন, মডেলিং এবং সিনেমা—তিনটি মাধ্যমেই কাজ চালিয়ে যাচ্ছেন তিনি।

আজকের খবর