ব্রেকিং
  • Home /
  • ভারত /
  • 100 days name change controversy : ১০০ দিনের কাজের নাম বদল বিতর্ক: গ্যারান্টি প্রকল্প থেকে মহাত্মা গান্ধীর নাম বাদ, ‘রাম’ নাম সংযোজনের অভিযোগে রাজনৈতিক তোলপাড়

100 days name change controversy : ১০০ দিনের কাজের নাম বদল বিতর্ক: গ্যারান্টি প্রকল্প থেকে মহাত্মা গান্ধীর নাম বাদ, ‘রাম’ নাম সংযোজনের অভিযোগে রাজনৈতিক তোলপাড়

সুমন তরফদার। কলকাতা সারাদিন। রাতারাতি পাল্টে যেতে চলেছে ১০০ দিনের কাজের প্রকল্পের নাম। মনরেগা বা মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট প্রকল্পের নাম বদলে হবে বিকশিত ভারত-রোজগার এবং অজীবিকা মিশন (গ্রামীণ): ভিবি-জি রাম জি৷ এই নতুন নামকরণ নিয়ে সংসদে....

100 days name change controversy : ১০০ দিনের কাজের নাম বদল বিতর্ক: গ্যারান্টি প্রকল্প থেকে মহাত্মা গান্ধীর নাম বাদ, ‘রাম’ নাম সংযোজনের অভিযোগে রাজনৈতিক তোলপাড়

  • Home /
  • ভারত /
  • 100 days name change controversy : ১০০ দিনের কাজের নাম বদল বিতর্ক: গ্যারান্টি প্রকল্প থেকে মহাত্মা গান্ধীর নাম বাদ, ‘রাম’ নাম সংযোজনের অভিযোগে রাজনৈতিক তোলপাড়

সুমন তরফদার। কলকাতা সারাদিন। রাতারাতি পাল্টে যেতে চলেছে ১০০ দিনের কাজের প্রকল্পের নাম। মনরেগা বা মহাত্মা....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

সুমন তরফদার। কলকাতা সারাদিন।

রাতারাতি পাল্টে যেতে চলেছে ১০০ দিনের কাজের প্রকল্পের নাম। মনরেগা বা মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট প্রকল্পের নাম বদলে হবে বিকশিত ভারত-রোজগার এবং অজীবিকা মিশন (গ্রামীণ): ভিবি-জি রাম জি৷ এই নতুন নামকরণ নিয়ে সংসদে বিল আনতে চলেছে সরকার৷ ১০০ দিনের পরিবর্তে ১২৫ দিনের কাজের নিশ্চয়তা দিতে চলেছে কেন্দ্র সরকার৷ আর এইভাবে মহাত্মা গান্ধীর নামাঙ্কিত কেন্দ্রীয় প্রকল্পের নাম পরিবর্তন করে রাম নাম ঢুকানোর মধ্যে মোদি সরকারের বিরুদ্ধে কেন্দ্রীয় প্রকল্পকে গেরুয়াকরণের অভিযোগ তুলল তৃণমূল সহ দেশের সমস্ত বিরোধী রাজনৈতিক দল। এর আগে এই প্রকল্পের নাম ‘পুজ্য বাপু গ্রামীণ রোজগার গ্যারান্টি’ হবে বলে শোনা গিয়েছিল। কিন্তু সংসদে পেশ হওয়া বিলের সূচি অনুযায়ী ‘পুজ্য বাপু’-এর কোনও উল্লেখ নেই।

মনরেগা প্রকল্পের অধীনে শ্রমিকদের বেতনের সম্পূর্ণ ভারই ছিল কেন্দ্রের উপর৷ লেবার কস্ট পুরোপুরি এবং টেরিয়াল কস্টে ৭৫ শতাংশ দায়িত্ব কেন্দ্রের ছিল৷ কিন্তু নতুন এই বিলে পেমেন্টের বোঝা রাজ্যগুলির ওপর চাপাতে চলেছে কেন্দ্র সরকার৷ নতুন বিল অনুযায়ী এই প্রকল্পের টাকার জোগানের ৪০ শতাংশ দিতে হবে রাজ্যকে৷ কেন্দ্র দেবে বাকি ৬০ শতাংশ৷

সূত্রের খবর অনুযায়ী,এই প্রকল্প বিকশিত ভারত ২০৪৭–এর জাতীয় ভিশনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি গ্রামীণ উন্নয়ন কাঠামো, যার মাধ্যমে প্রতিটি আর্থিক বছরে স্বেচ্ছায় অদক্ষ ম্যানুয়াল কাজ করতে ইচ্ছুক প্রত্যেক গ্রামীণ পরিবারের প্রাপ্তবয়স্ক সদস্যদের জন্য একশো পঁচিশ দিনের মজুরি ভিত্তিক কর্মসংস্থানের আইনগত নিশ্চয়তা প্রদান করা হয়৷ ক্ষমতায়ন, প্রবৃদ্ধি, সমন্বয় এবং সর্বজনীন পরিপূর্ণতার মাধ্যমে একটি সমৃদ্ধ ও সহনশীল গ্রামীণ ভারত গড়ে তোলার লক্ষ্য নিয়ে এগোচ্ছে এই প্রকল্প৷

অন্যদিকে, মনরেগা প্রকল্পে পরিবর্তন আনার মধ্যে বড়সড় রাজনৈতিক চক্রান্তের গন্ধ পাচ্ছেন বিরোধীরা। তাদের বক্তব্য, মহাত্মা গান্ধীর নাম মুছে দেওয়ার প্রচেষ্টা এটি। শুধু তাই নয়, কার্যত বাতিল হতে চলেছে মনরেগা। নয়া আইনে নিজের কাঁধ থেকে দায় ঝেড়ে রাজ্যের অংশীদারিত্ব বাড়াতে চাইছে কেন্দ্র।

মনরেগা প্রকল্পের নাম পরিবর্তন নিয়ে গর্জে উঠলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন। মহাত্মা গান্ধীর নাম সরানোর তীব্র প্রতিবাদ জানিয়েছে তৃণমূল শিবির। তিনি এক্স পোস্টে লিখেছেন, ‘কেন্দ্র সরকারের মনরেগা-র নাম বদলানোর পরিকল্পনা করছে। মহাত্মা গান্ধীর নাম সরিয়ে দেওয়া আসলে গান্ধীজির প্রতি চরম অপমান। তবে এতে কী আর আশ্চর্য হওয়ার কিছু আছে! এরা সেই মানুষ, যাঁরা মহাত্মা গান্ধীর হত্যাকারীকে বীর বলে বন্দনা করে। ওঁরা গান্ধীজিকে অপমান করতে চায়। আমরা কখনওই এটা হতে দেব না।’

সিপিএম সাংসদ জন ব্রিটাস এক্স পোস্টে লিখেছেন,‘১২৫ দিনের কাজ শুধু শিরোনাম। কিন্তু আসল কথা লুকিয়ে আছে ৬০:৪০ অনুপাতে। মনরেগা-তে অদক্ষ শ্রমের মজুরি পুরোপুরি কেন্দ্রের পাঠানো অর্থে দিত সরকার। ‘জি রাম জি’-এ তা নামিয়ে এনে ৪০ শতাংশের বোঝা রাজ্যগুলোর ঘাড়ে চাপানো হয়েছে। ফলে রাজ্যগুলিকে বছরে প্রায় ৫০,০০০ কোটি টাকারও বেশি অতিরিক্ত খরচ বহন করতে হবে। শুধু কেরালাকেই দিতে হবে আরও ২,০০০–২,৫০০ কোটি টাকা। এটা সংস্কার নয়—চুপিসারে খরচের বোঝা চাপিয়ে দেওয়া। এটাই নতুন ফেডারালিজম। রাজ্য টাকা দেবে, কেন্দ্র সরে যাবে, অথচ কৃতিত্ব দাবি করবে।’ সাংসদের কথায়, ‘জি রাম জি’ মানে কেন্দ্রের নিয়ন্ত্রণ, রাজ্যের টাকা ও শর্তসাপেক্ষ অধিকার। রাম-এর নামে রাজ্য ও গরিব মানুষকে দণ্ডিত করা হচ্ছে, বঞ্চিত করা হচ্ছে এবং আর্থিকভাবে বলি দেওয়া হচ্ছে।’

আজকের খবর