ব্রেকিং
Latest Posts
নবান্নে ফ্লিপকার্টের শীর্ষকর্তাদের সঙ্গে শুভেন্দুর বৈঠক, বাংলার ই-কমার্সে বড় বিনিয়োগের ইঙ্গিত, শিল্প ও কর্মসংস্থানে নতুন বার্তাUK India Free Trade : ঐতিহাসিক ভারত-ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তি কার্যকর! আজ থেকেই সস্তা হবে বহু পণ্য, খুলছে বিনিয়োগ ও ব্যবসার নতুন দিগন্তSuvendu Janatar Darbar : শুভেন্দুর জনতার দরবারে কামদুনি মামলার পুনর্তদন্তের দাবি, বরুণ বিশ্বাস কাণ্ডের পর ফের নড়াচড়া ‘কামদুনি ফাইল’?২১ জুলাইয়ে ধর্মতলায় ‘না’, শেষমেশ বিড়লা প্ল্যানেটরিয়ামের সামনে শর্তসাপেক্ষে অনুমতি! কালীঘাট তৃণমূলকে বড় স্বস্তি, কড়া নির্দেশ হাইকোর্টেররাজ্য পুলিশের শীর্ষস্তরে বড় রদবদল! বদলে গেল CID, অর্থনৈতিক অপরাধ দমন শাখা, STF-সহ একাধিক গুরুত্বপূর্ণ পদ, সরানো হল বিধাননগরের পুলিশ কমিশনারকে
  • Home /
  • স্পোর্টস কর্ণার /
  • Cricket Special Local Train: আজ ইডেনে মহারণ, আর নেই রাতে বাড়ি ফেরার চিন্তা, চলবে অতিরিক্ত লোকাল ট্রেন

Cricket Special Local Train: আজ ইডেনে মহারণ, আর নেই রাতে বাড়ি ফেরার চিন্তা, চলবে অতিরিক্ত লোকাল ট্রেন

শৌভিক তালুকদার। কলকাতা সারাদিন। আজ ইডেনে মহারণ। সম্মুখ-সমরে ভারত-ইংল্যান্ড। ২২ জানুয়ারির ম্য়াচ নিয়ে উত্তেজনার পারদ চড়তে না চড়তেই এবার বড় ঘোষণা করে দিল পূর্ব রেল। ক্রিকেটপ্রেমীদের সুবিধার কথা মাথায় রেখে চলবে অতিরিক্ত ট্রেন। এদিন রেলের তরফে বিজ্ঞপ্তি জারি করে এ....

Cricket Special Local Train: আজ ইডেনে মহারণ, আর নেই রাতে বাড়ি ফেরার চিন্তা, চলবে অতিরিক্ত লোকাল ট্রেন

  • Home /
  • স্পোর্টস কর্ণার /
  • Cricket Special Local Train: আজ ইডেনে মহারণ, আর নেই রাতে বাড়ি ফেরার চিন্তা, চলবে অতিরিক্ত লোকাল ট্রেন

শৌভিক তালুকদার। কলকাতা সারাদিন। আজ ইডেনে মহারণ। সম্মুখ-সমরে ভারত-ইংল্যান্ড। ২২ জানুয়ারির ম্য়াচ নিয়ে উত্তেজনার পারদ চড়তে....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

শৌভিক তালুকদার। কলকাতা সারাদিন।

আজ ইডেনে মহারণ। সম্মুখ-সমরে ভারত-ইংল্যান্ড। ২২ জানুয়ারির ম্য়াচ নিয়ে উত্তেজনার পারদ চড়তে না চড়তেই এবার বড় ঘোষণা করে দিল পূর্ব রেল। ক্রিকেটপ্রেমীদের সুবিধার কথা মাথায় রেখে চলবে অতিরিক্ত ট্রেন। এদিন রেলের তরফে বিজ্ঞপ্তি জারি করে এ কথা জানানো হয়েছে। চলবে দু’টি অতিরিক্ত লোকাল।

প্রিন্সেপ ঘাট ও বারাসত, বিবাদী বাগ ও বারুইপুরের মধ্যেও চলবে এই অতিরিক্ত ট্রেন।

২২ তারিখ রাত ১১টা ৫০ মিনিটে প্রিন্সেপ ঘাট থেকে বারাসতের উদ্দেশ্যে যাবে একটি স্পেশ্যাল লোকাল। ১টায় পৌঁছাবে বারসতে। অন্যদিকে ২৩ তারিখ রাত ১২টা বেজে ২ মিনিটে বিবাদী বাগ থেকে একটি লোকাল ট্রেন ছেড়ে যাবে বারুইপুরের উদ্দেশ্যে। বারুইপুরে পৌঁছাবে ১টা বেজে ৩২ মিনিটে। রেল বলছে ম্যাচ দেখতে আসা ক্রিকেটপ্রেমীদের বাড়ি ফিরতে যাতে কোনও অসুবিধা না হয় সে কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইংল্যান্ডের বিরুদ্ধে টিম ইন্ডিয়া খেলতে চলেছে ৫ ম্যাচের টি-২০ সিরিজ। বুধবার সন্ধ্যা ৭টায় ইডেনে রয়েছে ম্যাচ। নতুন বছরে এই প্রথম টিম ইন্ডিয়ার ম্যাচ ক্রিকেটের নন্দনকাননে। থাকছে একগুচ্ছ চমক। ২২ জানুয়ারির ম্যাচ দিয়ে দীর্ঘদিন পর নীল জার্সিতে ফিরতে চলেছেন মহম্মদ সামি। ২০২৩ সালের ওডিআই বিশ্বকাপের পর থেকে চোটের কারণে ছিলেন মাঠের বাইরে। গত বছর বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেটে ফেরেন সামি।
এ বার ভারতের জার্সিতে তাঁর কামব্যাক হচ্ছে ঘরের মাঠে। একইসঙ্গে গৌতম গম্ভীরের কোচিংয়ে এই টি-২০ সিরিজে টিম ইন্ডিয়া কেমন পারফর্ম করে সেদিকে যে বিশেষ নজর থাকবে তা বলাই বাহুল্য। পাশাপাশি সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা টি-২০ সিরিজ শুরুর আগে জোরকদমে শুরু করে দিয়েছেন অনুশীলন।

আজকের খবর