u09acu09cdu09b0u09c7u0995u09bfu0982
Latest Posts
Suvendu Nandigram : “চন্দ্রনাথ খুনের নেপথ্যে রয়েছে ভাইপো গ্যাং, শার্প শুটারদের ২ কোটি টাকার সুপারি দেওয়া হয়েছিল” বিস্ফোরক শুভেন্দুSamik against NCPI : “ওঁরা যে বিজেপিতে যোগদান করতে চাইছেন, সেটা হয়তো মঙ্গল গ্রহের বিজেপি” জগদীশ বসুনিয়ার ১৭ সাংসদ সহ বিজেপিতে যোগদানের দাবিতে তীব্র ব্যঙ্গ শমীক ভট্টাচার্যেরSuvendu Bengal Industry : বাংলায় বিপুল বিনিয়োগ, আম্বানি আদানি থেকে শুরু করে Style Baazar-এর বিনিয়োগ শুভেন্দুর বাংলায়কলকাতায় বেআইনি বহুতল নির্মাণে কোটি কোটি কালো টাকার অভিযোগ, সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের৩৫০০ বছরের রহস্য ফাঁস! সিনাই মরুভূমির বালির নিচে মিলল মিশরের হারানো সামরিক দুর্গ, চাঞ্চল্য প্রত্নতত্ত্ব মহলে
  • Home /
  • কলকাতা /
  • Ritabrata on TMC : ‘আমরাই আসল তৃণমূল, আদালত স্পষ্ট রায় দিয়ে জানিয়ে দিয়েছে’ আলিপুর আদালতের রায়ের কপি হাতে নিয়ে দাবি ঋতব্রতর

Ritabrata on TMC : ‘আমরাই আসল তৃণমূল, আদালত স্পষ্ট রায় দিয়ে জানিয়ে দিয়েছে’ আলিপুর আদালতের রায়ের কপি হাতে নিয়ে দাবি ঋতব্রতর

আলিপুর আদালতের রায়ের কপি হাতে ঋতব্রতের দাবি, ‘আমরাই আসল তৃণমূল’ ঘিরে নতুন রাজনৈতিক বিতর্ক সুষমা পাল মন্ডল। কলকাতা সারাদিন। ‘আমরাই আসল তৃণমূল। অন্য কেউ যদি নিজেদের প্রকৃত তৃণমূলে বলে দাবি করতে চান তার আগে আলিপুর আদালতের এই রায় পড়ে তারপরে....

Ritabrata on TMC : ‘আমরাই আসল তৃণমূল, আদালত স্পষ্ট রায় দিয়ে জানিয়ে দিয়েছে’ আলিপুর আদালতের রায়ের কপি হাতে নিয়ে দাবি ঋতব্রতর

  • Home /
  • কলকাতা /
  • Ritabrata on TMC : ‘আমরাই আসল তৃণমূল, আদালত স্পষ্ট রায় দিয়ে জানিয়ে দিয়েছে’ আলিপুর আদালতের রায়ের কপি হাতে নিয়ে দাবি ঋতব্রতর

আলিপুর আদালতের রায়ের কপি হাতে ঋতব্রতের দাবি, ‘আমরাই আসল তৃণমূল’ ঘিরে নতুন রাজনৈতিক বিতর্ক সুষমা পাল....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

আলিপুর আদালতের রায়ের কপি হাতে ঋতব্রতের দাবি, ‘আমরাই আসল তৃণমূল’ ঘিরে নতুন রাজনৈতিক বিতর্ক

সুষমা পাল মন্ডল। কলকাতা সারাদিন।

‘আমরাই আসল তৃণমূল। অন্য কেউ যদি নিজেদের প্রকৃত তৃণমূলে বলে দাবি করতে চান তার আগে আলিপুর আদালতের এই রায় পড়ে তারপরে কথা বলা উচিত।’ রবিবার এভাবেই আলিপুর আদালতের রায়ের নথি হাতে নিয়ে নিজেদের আসল তৃণমূল বলে দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা ঋতব্রত বন্দোপাধ্যায়।

 

রবিবার দুপুরে আলিপুর কোর্টের রায়ের কপি হাতে নিয়ে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আদালত জানিয়েছে, অরূপ রায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসই একমাত্র তৃণমূল কংগ্রেস। শহরের বহুল পরিচিত হোটেলে ২২ জুন যে ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তৈরি হয়েছিল, সেটাই একমাত্র আইনগতভাবে স্বীকৃত বডি।

 

অরূপ রায়ের নেতৃত্বাধীন যে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস এছাড়া অন্য কেউ তৃণমূল কংগ্রেস বলে দাবি করেন, সেটা অবৈধ। এই তৃণমূল কংগ্রেস একমাত্র। আদালতের রায় পড়ে বোঝালেন, অন্য কেউ আর চাইলেই নিজেদের তৃণমূল কংগ্রেস বলে দাবি করতে পারবেন না, দলীয় কার্যালয়-তহবিল সংক্রান্ত কোনও কিছুই করতে পারবেন না অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের নামে।’ সেই সঙ্গে ঋতব্রতর সাফ হুঁশিয়ারি, ‘মগের মুলুক চলবে না।’

https://youtu.be/1I7Bca8jtqE?si=NUp-jDLInZGPQYpu

ঋতব্রত এদিন বলেন, ‘রায়ে পরিষ্কারভাবে বলেছে, গত ২২ জুন জাতীয় কর্মসমিতির বৈঠকের ভিত্তিতে যে ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তৈরি হয়েছিল, সেটাই একমাত্র আইনগত স্বীকৃত বডি।’ সঙ্গেই বলেন, ‘কেউ যদি দাবি করেন, তিনি তৃণমূল কংগ্রেস, আমি আসল-নকল বিতর্কের মধ্যে না গিয়ে, আদালতের এই রায় দেখে নিতে বলব।’

তাঁর সংযোজন, ‘এই কমিটি বাইরে অন্য কেউ নিজেদের তৃণমূল বলে দাবি করলে সেটা অবৈধ। এই তৃণমূল কংগ্রেসই হচ্ছে একমাত্র।’ শুধু এটুকুই নয়। ঋতব্রত বলেন, ‘এই কমিটি বাদে আর কেউ যদি তাদের নিজেদের কমিটি মেম্বার বলে দাবি করেন তাহলে একাধিক বিষয় থেকে দূরে থাকতে বলা হচ্ছে, যেমন- দল চালানোর জন্য কোনও মতামত প্রকাশ, দলের নাম করে কোনও নির্দেশ প্রদান করতে পারবেন না।’

 

আজকের খবর