ব্রেকিং
Latest Posts
Suvendu DA meeting : আজ রাজভবনে মন্ত্রিসভার শপথ গ্রহণের পর নবান্নে সরকারি কর্মচারীদের সংগঠনগুলিকে নিয়ে ডিএ বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকলকাতার ট্রাম কি ফিরবে পুরনো ছন্দে? নতুন সরকারের কাছে জোরালো দাবি, রাস্তায় ফের ট্রামের ঘণ্টা শোনার অপেক্ষায় শহরIndia Alliance beside Abhishek : অভিষেকের উপর হামলায় সরব INDIA জোট! খাড়গে-কেজরিওয়াল-অখিলেশের তীব্র প্রতিবাদে চড়ল রাজনৈতিক পারদAbhishek Banerjee : সোনারপুরে অভিষেককে ঘিরে তুমুল বিক্ষোভ! ডিম-জুতো-পাথর ছোড়া, ভাঙল চশমা, হেলমেট পরে পৌঁছালেন নিহত কর্মীর বাড়িতেরাস্তায় ময়লা ফেললেই কড়া অ্যাকশন! আজ থেকেই বাংলায় চালু ‘স্বচ্ছ অ্যাপ’, বড় ঘোষণা অগ্নিমিত্রার
  • Home /
  • রাজনীতি /
  • Akhilesh Yadav meets Mamata : “এবারও বাংলায় মমতা দিদির কাছে হারবে বিজেপি” নবান্নে মমতার সঙ্গে বৈঠকের পরে হুংকার অখিলেশের

Akhilesh Yadav meets Mamata : “এবারও বাংলায় মমতা দিদির কাছে হারবে বিজেপি” নবান্নে মমতার সঙ্গে বৈঠকের পরে হুংকার অখিলেশের

সুমন তরফদার। কলকাতা সারাদিন। ‘গোটা দেশের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ই একমাত্র, যিনি বিজেপির সঙ্গে লড়াই করার ক্ষমতা রাখেন। আর সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে সমস্যায় ফেলার জন্যই এসআইআর হচ্ছে পশ্চিমবঙ্গে।’ কলকাতায় এসে নবান্নে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একান্ত বৈঠকের পর এভাবেই বিজেপির....

Akhilesh Yadav meets Mamata : “এবারও বাংলায় মমতা দিদির কাছে হারবে বিজেপি” নবান্নে মমতার সঙ্গে বৈঠকের পরে হুংকার অখিলেশের

  • Home /
  • রাজনীতি /
  • Akhilesh Yadav meets Mamata : “এবারও বাংলায় মমতা দিদির কাছে হারবে বিজেপি” নবান্নে মমতার সঙ্গে বৈঠকের পরে হুংকার অখিলেশের

সুমন তরফদার। কলকাতা সারাদিন। ‘গোটা দেশের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ই একমাত্র, যিনি বিজেপির সঙ্গে লড়াই করার ক্ষমতা....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

সুমন তরফদার। কলকাতা সারাদিন।

‘গোটা দেশের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ই একমাত্র, যিনি বিজেপির সঙ্গে লড়াই করার ক্ষমতা রাখেন। আর সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে সমস্যায় ফেলার জন্যই এসআইআর হচ্ছে পশ্চিমবঙ্গে।’ কলকাতায় এসে নবান্নে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একান্ত বৈঠকের পর এভাবেই বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব।‌

 

লোকসভা নির্বাচনের আগে বিরোধী জোট ‘ইন্ডিয়া’র সলতে পাকানোর মধ্যেই আজ নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে বিজেপিকে সম্মুখ সমরে আহ্বান জানালেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। মঙ্গলবার নবান্নে এক যৌথ সাংবাদিক সম্মেলনে তিনি দাবি করেন, গোটা দেশে যদি কেউ সাহস করে বিজেপির বিরুদ্ধে লড়াই করে থাকেন, তবে তিনি হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার মানুষের সঙ্গে মমতার আত্মিক যোগ রয়েছে উল্লেখ করে অখিলেশ বলেন, ‘মমতা দিদিকে বিভিন্ন অজুহাতে হেনস্থা করা হচ্ছে। কিন্তু আমরা নিশ্চিত, বাংলার মানুষ তাঁদের নেত্রীর পাশেই আছেন এবং তাঁকেই পুনরায় মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত করবেন। বিজেপি এখানে লড়াই করছে ঠিকই, কিন্তু তারা কেবল একটি ‘সম্মানজনক হারের’ জন্য লড়ছে। বাংলার মানুষ তাদের যোগ্য জবাব দেবে।’ দেশের ধর্মনিরপেক্ষ কাঠামো নিয়ে বিজেপি খেলা করছে বলে অভিযোগ করেন সপা প্রধান। উত্তরপ্রদেশের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বাংলার থেকেও বেশি সংখ্যক নাম উত্তরপ্রদেশের ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে পূর্ণ সমর্থন করার কথাও বলেছেন অখিলেশ। পশ্চিমবঙ্গ সহ মোট ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর চলছে। এর আগে বিহারে এসআইআর সম্পন্ন হয়েছে। এই বিশেষ নিবিড় পরিমার্জন চলছে উত্তর প্রদেশেও। কিন্তু উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব মনে করছেন, শুধুমাত্র পশ্চিমবঙ্গের জন্যই এসআইআর প্রক্রিয়া আনা হয়েছে। বাংলার ভোটার তালিকায় স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর ইস্যুতেও কেন্দ্র এবং নির্বাচন কমিশনকে কড়া ভাষায় আক্রমণ করেন সমাজবাদী পার্টি প্রধান। তাঁর দাবি, পশ্চিমবঙ্গে যা ঘটছে, তার থেকেও গুরুতর পরিস্থিতি তৈরি হয়েছে উত্তরপ্রদেশে। সেখানে আরও বেশি সংখ্যক ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে বলে অভিযোগ করেন তিনি। অখিলেশের বক্তব্য অনুযায়ী, বাংলায় যদি প্রায় এক কোটি নাম বাদ পড়ে থাকে, তবে উত্তরপ্রদেশে সেই সংখ্যা চার কোটির কাছাকাছি।

সোমবার সস্ত্রীক কলকাতায় পৌঁছেছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। কলকাতা বিমানবন্দরে নামার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে অখিলেশ যাদব চিরাচরিত ভঙ্গিতেই বিজেপি ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান। সাম্প্রতিক রাজনৈতিক বিতর্ক টেনে তিনি কটাক্ষ করেন কেন্দ্রীয় শাসক দলকে। তাঁর বক্তব্যে উঠে আসে আইপ্যাক-ইডি অভিযানের পেনড্রাইভ বিতর্ক থেকে শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকা। অখিলেশের মন্তব্য, বিজেপি এখনও পেনড্রাইভের ‘পেইন’ ভুলতে পারেনি; আর বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইডিকে পরাস্ত করেছেন – এই বাস্তবতা মেনে নিতে পারছে না বিজেপি।

এই প্রসঙ্গ টেনেই তিনি বাংলার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নিজের মত স্পষ্ট করে দেন। অখিলেশ যাদবের দাবি, পশ্চিমবঙ্গে বিজেপির পরাজয় এখন সময়ের অপেক্ষা মাত্র। তাঁর কথায়, বিজেপি নিজেই জানে যে তারা এই রাজ্যে জিততে পারবে না। তাই এখন তাদের একমাত্র লক্ষ্য, সম্মানের সঙ্গে হার স্বীকার করা। অখিলেশের মন্তব্যে স্পষ্ট, বাংলার ভোটের অঙ্কে বিজেপির ভবিষ্যৎ নিয়ে তিনি কোনও সংশয় দেখছেন না। এদিন শুধু বাংলার রাজনীতি নয়, নির্বাচন সংক্রান্ত এসআইআর ইস্যুতেও কেন্দ্র এবং নির্বাচন কমিশনকে কড়া ভাষায় আক্রমণ করেন সমাজবাদী পার্টি প্রধান।

 

 

 

আজকের খবর