ব্রেকিং
Latest Posts
Roopa Ganguly: কোটি কোটি টাকার সম্পত্তি, একাধিক মামলা, সোনারপুর দক্ষিণের বিজেপি প্রার্থী রূপা গঙ্গোপাধ্যায়ের হলফনামায় চমকTCS Shutdown: ‘তোমার বউকে রাতে পাঠিয়ে দিও’ বলে অফিসের মধ্যেই যৌন হেনস্থা, মহিলা কর্মীদের উপর অফিসেই যৌনাচার, বন্ধ হয়ে গেল TCS-র অফিসMamata against Modi Shah : ‘যাঁদের হাতে রক্ত মিশে, তাঁরা বাংলার মানুষকে অনুপ্রবেশকারী বলে অসম্মান করেন’ মোদি-শাহকে তীব্র আক্রমণ মমতারsupreme court Bengal : সংবিধানের ১৪২ ধারা প্রয়োগে ঐতিহাসিক রায়, ভোটের দুদিন আগেও নাম সংশোধনে মিলবে ভোটাধিকার, সুপ্রিম কোর্টের বড় নির্দেশSuvendu against Mamata: ‘মমতার মাথার চিকিৎসা করাতে হবে, ওঁকে বলুন মাথার চিকিৎসা করাতে’ বিষ্ফোরক শুভেন্দু
  • Home /
  • History Revisited /
  • Rajshahi MP Accused : রাজশাহীর সাবেক এমপি মনসুরের বিরুদ্ধে দুদকের মামলা

Rajshahi MP Accused : রাজশাহীর সাবেক এমপি মনসুরের বিরুদ্ধে দুদকের মামলা

ডা: মো:হাফিজুর রহমান (পান্না), রাজশাহী, বাংলাদেশ। জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে রাজশাহী – ৫ (পুঠিয়া-দূর্গাপুর) আসনের সাবেক সংসদ সদস্য ডা. মো. মনসুর রহমানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুদকের সমম্বিত জেলা কার্যালয় রাজশাহীর সহকারী পরিচালক....

Rajshahi MP Accused : রাজশাহীর সাবেক এমপি মনসুরের বিরুদ্ধে দুদকের মামলা

  • Home /
  • History Revisited /
  • Rajshahi MP Accused : রাজশাহীর সাবেক এমপি মনসুরের বিরুদ্ধে দুদকের মামলা

ডা: মো:হাফিজুর রহমান (পান্না), রাজশাহী, বাংলাদেশ। জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে রাজশাহী – ৫ (পুঠিয়া-দূর্গাপুর) আসনের....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

ডা: মো:হাফিজুর রহমান (পান্না), রাজশাহী, বাংলাদেশ।

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে রাজশাহী – ৫ (পুঠিয়া-দূর্গাপুর) আসনের সাবেক সংসদ সদস্য ডা. মো. মনসুর রহমানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুদকের সমম্বিত জেলা কার্যালয় রাজশাহীর সহকারী পরিচালক মো. মাইনউদ্দিন ডা: মো: মনসুরের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।

মামলার এজাহারে বলা হয়, আসামির নামে ৩ কোটি ৬০ লাখ ৩৪ হাজার ৪৯২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। তার নামীয় ৩টি ব্যাংক হিসাবে মোট ২৭টি জমা ভাউচারের মাধ্যমে তার জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণভাবে ১০ লাখ বা ততোধিক টাকা করে মোট ৬ কোটি ১০ লাখ টাকা জমা ও পরে স্থানান্তর ও হস্তান্তর করেন।

এসব অভিযোগে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭ (১) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪ (২) ও ৪ (৩) ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫ (২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

দুদক রাজশাহীর সহকারী পরিচালক মো: মাইনউদ্দিন জানান, প্রাথমিক তদন্তে অবৈধ সম্পদ অর্জনের তথ্য পাওয়ায় সাবেক এমপি মনসুরের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পুনঃতদন্ত করে পরবর্তি ব্যবস্থা নেওয়া হবে।

আজকের খবর