RN Ravi West Bengal Governor: বাংলার নতুন রাজ্যপাল আরএন রবির শপথ, লোকভবনে সৌজন্যের নজির গড়লেন মমতা

সুমন তরফদার। কলকাতা সারাদিন। পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদ থেকে রহস্যজনকভাবে সিভি আনন্দ বোসের পদত্যাগের পর বাংলার ২২তম রাজ্যপাল হিসেবে শপথ নিলেন রবীন্দ্র নায়ারণ রবি। বৃহস্পতিবার সকালে লোকভবনে তাঁকে শপথবাক্য পাঠ করালেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল। হিন্দিতে শপথবাক্য পাঠ করেন নয়া রাজ্যপাল। শপথ শেষেই তাঁকে বাংলার সংস্কৃতি, বাংলার উৎসবের কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। […]
CV Ananda Bose letter : সিভি আনন্দ বোসের খোলা চিঠি: বাংলার মানুষের উদ্দেশে রাজ্যপালের আবেগঘন বার্তা, জানালেন মনের সব কথা

সুমন তরফদার। কলকাতা সারাদিন। ‘বাংলা আমার দ্বিতীয় বাড়ি, ভবিষ্যতেও এই রাজ্যের সঙ্গে যুক্ত থাকব।’ এভাবেই বাংলার রাজ্যপাল পথ থেকে রহস্যজনকভাবে অপসারিত হওয়ার পরে বাংলা ছাড়ার আগে বাংলার মানুষের উদ্দেশ্যে খোলা চিঠি দিলেন প্রাক্তন রাজ্যপাল সিভি আনন্দ বোস। একইসঙ্গে তিনি বাংলার মানুষকে তাঁর খোলা চিঠিতে জানিয়েছেন রাজভবনের দায়িত্ব শেষ হলেও পশ্চিমবঙ্গের সঙ্গে তাঁর সম্পর্ক শেষ […]
Mamata Meets Ananda Bose : ‘ওঁর সঙ্গে অবিচার হয়েছে, আমি বলে এসেছি আপনি বাংলায় ফিরে আসুন’ আনন্দ বোসের সঙ্গে সাক্ষাতের পর বললেন মমতা

সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন। ধর্মতলার ধর্না প্রত্যাহারের পরই রাজ্যের প্রাক্তন রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে, আলিপুরের সরকারি অতিথি ভবনে রয়েছেন প্রাক্তন রাজ্যপাল। এদিন বৈঠক শেষে বেরিয়ে মুখ্যমন্ত্রীর দাবি, ভোটের আগে প্রাক্তন রাজ্যপাল আনন্দ বোসের সঙ্গে অবিচার হয়েছে। এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘উনি কালকে চলে যাচ্ছেন, দীর্ঘদিন ওনার […]
President’s Rule West Bengal : বাংলায় কি রাষ্ট্রপতি শাসনের ছায়া? আচমকা রাজ্যপাল বদলে বাড়ছে রাজনৈতিক জল্পনা, সরব তৃণমূল

শৌভিক তালুকদার। কলকাতা সারাদিন। পশ্চিমবঙ্গের রাজনীতিতে আবারও শুরু হয়েছে নতুন জল্পনা। আচমকা রাজ্যপাল পরিবর্তনের ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক মহলে উঠছে বড় প্রশ্ন—বাংলায় কি রাষ্ট্রপতি শাসনের সম্ভাবনা তৈরি হচ্ছে? বিধানসভা ভোটের আগে এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, রাজ্যপাল পদে হঠাৎ পরিবর্তন সাধারণ প্রশাসনিক সিদ্ধান্ত হলেও বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে […]
WB Governor Resignation : বিধানসভা ভোটের আগে আচমকা পদত্যাগ রাজ্যপাল সি ভি আনন্দ বোসের, কেন্দ্রকে নিশানা মমতার

সুষমা পাল মন্ডল। কলকাতা সারাদিন। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গের রাজনীতিতে হঠাৎই এক বড় নাটকীয় মোড়। আচমকা রাজ্যপালের পদ থেকে ইস্তফা দিলেন সি ভি আনন্দ বোস। বৃহস্পতিবার বিকেলে দিল্লিতে পৌঁছে রাষ্ট্রপতির কাছে নিজের পদত্যাগপত্র পাঠান তিনি। সূত্রের খবর, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সেই ইস্তফাপত্র গ্রহণও করেছেন। এই ঘটনার পরই রাজ্য রাজনীতিতে নতুন করে শুরু হয়েছে […]
Governor visits Anandapur : ‘প্রশাসনের খামতি ছিল, নয়তো এই ধরনের ঘটনা বারবার হয় না’ অগ্নিকাণ্ডে বিধ্বস্ত আনন্দপুরে গিয়ে রাজ্য প্রশাসনকে নিশানা রাজ্যপালের
শোভন গায়েন। কলকাতা সারাদিন। ‘আমি কাউকে দোষ দিচ্ছিনা, কিন্তু প্রশাসনের খামতি ছিল, নয়তো এই ধরনের ঘটনা বারবার হয় না।’ এভাবেই অগ্নিকাণ্ডে বিধ্বস্ত আনন্দপুরের নাজিরাবাদে গিয়ে রাজ্য প্রশাসনকে নিশানা করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আজ আনন্দপুরে পৌঁছনোর আগে ব্যারাকপুর গান্ধিঘাটে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস। জাতির জনক মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবস উপলক্ষে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা […]
Suvendu on Bangladeshi Rohingya : ‘বাংলায় ডিটেনশন ক্যাম্পের কোনো প্রয়োজন নেই, আমরা বাংলাদেশী মুসলিম অনুপ্রবেশকারীদের তাড়িয়ে দেব’ মমতার বক্তব্যের পাল্টা হুঁশিয়ারি শুভেন্দুর

শোভন গায়েন। কলকাতা সারাদিন। ‘বাংলায় ডিটেনশন ক্যাম্পের কোনো প্রয়োজন হবে না। আমরা বাংলাদেশী মুসলিম অনুপ্রবেশকারীদের তাড়িয়ে দেব।’ নদীয়ার কৃষ্ণনগর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় কোন ডিটেনশন সেন্টার তৈরি করা হবে না বলে যে ঘোষণা করেছিলেন তার পাল্টা হুঁশিয়ারি দিয়ে অনুপ্রবেশকারীদের বাংলা থেকে তাড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার নদীয়ার কৃষ্ণনগরের সভা […]
Governor becomes Bengal voter : ‘বাংলার দত্তক সন্তান হতে চাই’ শেষ দিনে এনুমারেশন ফর্ম জমা দিয়ে দাবি রাজ্যপালের

সুমনা মিশ্র। কলকাতা সারাদিন। ‘এই বাংলার দত্তক সন্তান হতে চাই।’ জন্মসূত্রে দক্ষিণ ভারতীয় হলেও বাংলায় ভোটার তালিকায় স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর প্রক্রিয়ায় এনুমারেশন ফর্ম জমা দেওয়ার শেষ দিনে ফর্ম ফিলাপ করে এমন দাবি জানালেন বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোস। পশ্চিমবঙ্গের রাজ্যপাল হওয়ার পরেই নিয়েছিলেন হাতেখড়ি। বাংলা, বাংলা ভাষার প্রতি আগ্রহ-ভালবাসা দেখিয়েছিলেন। কিন্তু প্রথমে বাংলার […]
Brigade Gita Path : ব্রিগেডে ৫ লক্ষ কণ্ঠে গীতা পাঠ, ‘মহাকুম্ভ’র আবহ দাবি বাগেশ্বর ধাম সরকারের, উপস্থিত রাজ্যপাল—উচ্ছ্বসিত শুভেন্দু
সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন। পঞ্চলক্ষ মানুষ একযোগে ভগবত গীতা পাঠ করলেন-এমন দৃশ্য দেখে কলকাতায় যেন মহাকুম্ভ মেলার পরিবেশ তৈরি হয়েছে বলে দাবি করলেন বাগেশ্বর ধাম সরকার আচার্য ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী। শহরে অনুষ্ঠিত গীতাপাঠ অনুষ্ঠানে বিপুল জনসমাগমের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘পশ্চিমবঙ্গ ও কলকাতার মানুষের ভক্তি ও উচ্ছ্বাস দেখে হৃদয় ভরে গেছে। সনাতন ঐক্যই এই […]
Raj Bhavan becomes Lok Bhawan : মোদি সরকারের মাস্টারস্ট্রোক, কেন্দ্রীয় মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী রাজভবনের নাম বদলে হলো লোক ভবন

সুমন তরফদার। কলকাতা সারাদিন। বছর ঘুরলেই বাংলার পাশাপাশি দেশের আরও চার রাজ্যে রয়েছে বিধানসভা নির্বাচন। আর এই পাঁচ রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গ তামিলনাড়ু এবং কেরালা তিন রাজ্যেই রয়েছে বিজেপির বিরোধী রাজনৈতিক দল। আর প্রত্যেকটিতেই গত কয়েক বছর ধরে বারে বারে কেন্দ্রীয় সরকারের সঙ্গে রাজ্য সরকারের বিরোধ বেধেছে রাজ্যপাল এবং রাজভবনের ক্ষমতাকে কেন্দ্র করে। কিন্তু নির্বাচিত সরকার […]