Mamata Shyambazar Protest: হালিশহরের পর শ্যামবাজারেও প্রতিবাদের মুখে মমতা, উঠল ‘চোর চোর’ স্লোগান

Mamata Hackled : হালিশহরের পরে এবারে শ্যামবাজারে প্রতিবাদ জানাতে গিয়ে ফের চোর চোর স্লোগানের মুখে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা সুমন তরফদার। কলকাতা সারাদিন। মাত্র ৪৮ ঘন্টাও হয়নি উত্তর চব্বিশ পরগনার হালিশহরের নিহত তৃণমূল কর্মীর বাড়িতে যাওয়ার পথে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে চোর চোর স্লোগান দিয়ে কাঁদা গোবর এবং ইট ছুঁড়েছিল কিছু দুষ্কৃতী। এবারে খাস কলকাতা […]
গদ্দার টিম ১ মোদীর কাছে, টিম ২ মুখ্যমন্ত্রীর কাছে! দিল্লি-নবান্নের দুই বৈঠক ঘিরে বিস্ফোরক কুনালের তোপ

প্রধানমন্ত্রী [Narendra Modi], নবান্নের বৈঠক ও [Kolkata]-র রাজনৈতিক সমীকরণ—একদিনেই দুই বৈঠককে ঘিরে তুঙ্গে রাজনৈতিক তরজা সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন। একদিনে দুই শহর, দুই বৈঠক, আর তারপরই বাংলার রাজনীতিতে শুরু তীব্র বাকযুদ্ধ। দিল্লিতে প্রধানমন্ত্রী [Narendra Modi]-র সঙ্গে এনসিপিআই-তে যোগ দেওয়া সাংসদদের ব্রেকফাস্ট বৈঠক এবং [Nabanna] (Kolkata)-এ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন বিধায়কদের মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর বিস্ফোরক মন্তব্য […]
কুণাল ঘোষের বিরুদ্ধে স্বাধিকারভঙ্গের নোটিস! বিধানসভায় ফের তুমুল সংঘাত, ‘আমার বিধায়ক পদ কেড়ে নিন, তবু মুখ বন্ধ করাতে পারবেন না’

পরপর দু’দিনের উত্তপ্ত পরিস্থিতির পর নতুন মোড়। বিজেপির পরিষদীয় মন্ত্রী শঙ্কর ঘোষ আনলেন স্বাধিকারভঙ্গের নোটিস। পাল্টা বিস্ফোরক বার্তা কুণাল ঘোষের—”আমাকে বলতে দেওয়া হচ্ছে না, এ লড়াই থামবে না।” সুমন তরফদার। কলকাতা সারাদিন। কলকাতা (বিধানসভা) যেন টানা দু’দিন ধরে রাজনৈতিক সংঘাতের কেন্দ্রবিন্দু। বুধবারের নাটকীয় সাসপেনশন, মার্শালদের হস্তক্ষেপের পর বৃহস্পতিবার আরও এক ধাপ এগোল বিতর্ক। এবার […]
Assembly : ঐতিহাসিক সিদ্ধান্ত বিধানসভার অধ্যক্ষের, রিপোর্ট কার্ডের ভিত্তিতে সেরা বিধায়ক পুরস্কার চালু হচ্ছে বাংলায়

বিধানসভায় ঐতিহাসিক উদ্যোগ, রিপোর্ট কার্ডের ভিত্তিতে এবার বাংলায় চালু হচ্ছে ‘সেরা বিধায়ক’ পুরস্কার সুমন তরফদার। কলকাতা সারাদিন। পারফরম্যান্সের ভিত্তিতে এবারে বাংলার বিধানসভায় চালু হচ্ছে সেরা বিধায়ক পুরস্কার। সমাজের বিভিন্ন ক্ষেত্রে সেরা পুরস্কার তুলে দেওয়া হলেও এতদিন বিধানসভায় সেরা বিধায়ক অথবা সেরা মন্ত্রী ক্যাটেগরিতে কখনো পুরস্কার দেওয়া হয়েছে বলে জানা নেই। কিন্তু শুভেন্দু অধিকারী নেতৃত্বাধীন […]
বিধানসভায় উত্তপ্ত বচসা, তৃণমূল বিধায়কের সঙ্গে বিতর্কের পর সাসপেন্ড কুনাল ঘোষ

বিধানসভায় হইচই! তৃণমূল বিধায়কের সঙ্গে তুমুল বচসার পর সাসপেন্ড কুনাল ঘোষ শোভন গায়েন। কলকাতা সারাদিন। নজিরবিহীন ঘটনা বিধানসভার অন্দরে। তপ্ত হয়ে উঠল বিধানসভার চত্বর। কালীঘাটপন্থী তথা বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ-কে বের করে দেওয়া হল হাউসের ভিতর থেকে। একাধিকবার বারণ করা হয়েছিল হাউসের অন্দরে বিশঙ্খলা তৈরি না করার। তবে কুণাল তা শোনেননি। এরপরই অধ্যক্ষ […]
“চুরির অভিযোগ থাকলে ব্যবস্থা নিন!” বিধানসভায় শুভেন্দুর দ্বারস্থ কুণাল, ঋতব্রতকে ঘিরে বিস্ফোরক অভিযোগে তোলপাড় রাজনীতি

বিক্ষুব্ধ তৃণমূল বিধায়কদের বিরুদ্ধে তদন্তের দাবি কুণালের, তথ্য-প্রমাণ দিলে পদক্ষেপের আশ্বাস মুখ্যমন্ত্রী শুভেন্দু; উত্তপ্ত বিধানসভায় চরম নাটক শোভন গায়েন। কলকাতা সারাদিন। রাজ্য বিধানসভার (West Bengal Assembly) অধিবেশন মঙ্গলবার এমন এক রাজনৈতিক নাটকের সাক্ষী থাকল, যা আগামী কয়েকদিন বঙ্গ রাজনীতির আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে থাকতে পারে। একদিকে তৃণমূলের (Trinamool Congress) মমতা-ঘনিষ্ঠ শিবির, অন্যদিকে বিদ্রোহী বিধায়করা। আর সেই […]
Mamata against Modi on Ramkrishna : বঙ্কিমচন্দ্রকে বঙ্কিম দা বলার পরে রামকৃষ্ণ পরমহংসদেবকে স্বামীজি বানিয়ে ফেললেন মোদি, ‘বাংলার মনীষীদের এভাবে অপমান করা বন্ধ করুন’ দাবি ক্ষুব্ধ মমতার

সুমন তরফদার। কলকাতা সারাদিন। কয়েকদিন আগেই সংসদের বাজেট অধিবেশনে বন্দেমাতরম গানের ১৫০ বছর পূর্তি উপলক্ষে বক্তব্য রাখতে গিয়ে বাঙালি লেখক তথা সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিমদা বলে সম্বোধন করে দেশজুড়ে তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার রেশ কাটতে না কাটতেই এবারে বাংলা তথা বাঙালির সাংস্কৃতি এবং ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে থাকা শ্রী শ্রী রামকৃষ্ণ […]
Amit Shah Mayapur : ‘আমি এখানে স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে নয়, বরং চৈতন্য মহাপ্রভুর ভক্ত হিসাবে এসেছি’ ভোটের আগে মায়াপুরে দাঁড়িয়ে দাবি অমিত শাহের, ‘ভোট আছে বলেই ইস্কনে অমিত শাহ’ দাবি তৃণমূলের

শোভন গায়েন। কলকাতা সারাদিন। বাংলায় একুশের বিধানসভার নির্বাচনের আগে বিজেপির নেতাদের মুখে শ্লোগান উঠেছিল জয় শ্রীরাম। তবে বাংলার মানুষ যে জয় শ্রীরাম স্লোগান আত্মস্থ করতে পারেননি বলেই বিজেপিকে প্রত্যাখ্যান করেছে তা বোঝার পরেই ২০২৬ সালের বাংলার বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে কয়েক মাস আগে দুর্গাপুরে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখে শোনা গিয়েছিল জয় মা দূর্গা এবং […]
Kunal against Amit Shah : আইপ্যাকে তল্লাশিতে নেপথ্যে শাহের মন্ত্রক? ‘দাদা’র মেসেজ ফাঁস করে বিস্ফোরক কুণাল
সুমন তরফদার। কলকাতা সারাদিন। তৃণমূলের রাজনৈতিক উপদেষ্টা সংস্থা আইপ্যাক-এ ইডি-র হানা কি নিছকই তদন্ত, নাকি এর পিছনে রয়েছে গভীর রাজনৈতিক ষড়যন্ত্র? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশেই কি বিরোধীদের প্রচারের তথ্য হাতিয়ে নিতে চাইছে তদন্তকারী সংস্থা? এমনই বিস্ফোরক অভিযোগ তুললেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। একটি হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট (যার সত্যতা যাচাই করেনি কলকাতা সারাদিন) সোশ্যাল […]
TMC against ECI SIR : ‘বিজেপির খেলাটা হল জাতীয় নির্বাচন কমিশনকে দিয়ে বৈধ নাগরিকদের নাম বাদ দেওয়ানো’ অনন্ত মহারাজের বিতর্কিত বক্তব্যকে সামনে রেখে অভিযোগ তৃণমূলের
সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন। ‘বিজেপির এই খেলাটা হল জাতীয় নির্বাচন কমিশনকে দিয়ে বৈধ নাগরিকদের নাম বাদ দেওয়ানো। যাতে একদিকে ডিটেনশন ক্যাম্পের হাতছানি থাকে, আর অন্যদিকে মানুষ সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হন।’ বিজেপির রাজ্য সভাপতি বিতর্কিত মন্তব্যকে সামনে রেখে এভাবেই বিজেপি এবং জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে আক্রমণ শানালো তৃণমূল। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর […]