u09acu09cdu09b0u09c7u0995u09bfu0982
Latest Posts
TMC Logo freezed : তৃণমূলের জোড়া ফুল প্রতীক ফ্রিজ করল নির্বাচন কমিশন, তৃণমূল নাম ও জোড়া ফুল প্রতীক ব্যবহার করতে পারবেন না মমতা ও ঋতব্রত কেউTMC Logo বিতর্ক: ‘সিপিএম থেকে এসে কীভাবে পার্টির জনক?’ ঋতব্রতকে নিশানা কল্যাণের, তৃণমূলের প্রতীক freeze কমিশনেরSuvendu Annapurna : ‘প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ির মালিক হবেন মহিলারাই, প্রত্যেক বছর ১৭ সেপ্টেম্বর অন্নপূর্ণা দিবস’ ঐতিহাসিক ঘোষণা শুভেন্দুরModi on Annapurna : ‘বিজেপির মূলমন্ত্র ছিল কথা কম, কাজ বেশি, অন্নপূর্ণা যোজনার সূচনা সেই ভাবনাচিন্তা থেকেই’ জন্মদিনে বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরনবান্নে ইতি? মহালয়ার আগেই মহাকরণে ফিরছেন শুভেন্দু, প্রথম দফায় সঙ্গে ৫ মন্ত্রী
  • Home /
  • বাংলার রাজনীতি /
  • Ritabrata DVC Rajyasabha : “জল ছাড়ার তথ্য গোপন, বাংলায় বিজেপির সলিলসমাধি অনিবার্য” ডিভিসি নিয়ে রাজ্যসভায় বিস্ফোরক ঋতব্রত

Ritabrata DVC Rajyasabha : “জল ছাড়ার তথ্য গোপন, বাংলায় বিজেপির সলিলসমাধি অনিবার্য” ডিভিসি নিয়ে রাজ্যসভায় বিস্ফোরক ঋতব্রত

সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন।   “এই জলছাড়ার জন্য ২০২৬ সালের বিধানসভা ভোটে বাংলার মানুষের জলের তোড়ে বিজেপির রাজনৈতিক সলিলসমাধি অনিবার্য।” এভাবেই আজ রাজ্যসভায় কেন্দ্রীয় সরকারের দেওয়া তথ্য তুলে ধরে বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। লাগাতার....

Ritabrata DVC Rajyasabha : “জল ছাড়ার তথ্য গোপন, বাংলায় বিজেপির সলিলসমাধি অনিবার্য” ডিভিসি নিয়ে রাজ্যসভায় বিস্ফোরক ঋতব্রত

  • Home /
  • বাংলার রাজনীতি /
  • Ritabrata DVC Rajyasabha : “জল ছাড়ার তথ্য গোপন, বাংলায় বিজেপির সলিলসমাধি অনিবার্য” ডিভিসি নিয়ে রাজ্যসভায় বিস্ফোরক ঋতব্রত

সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন।   “এই জলছাড়ার জন্য ২০২৬ সালের বিধানসভা ভোটে বাংলার মানুষের জলের তোড়ে....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন।

 

“এই জলছাড়ার জন্য ২০২৬ সালের বিধানসভা ভোটে বাংলার মানুষের জলের তোড়ে বিজেপির রাজনৈতিক সলিলসমাধি অনিবার্য।” এভাবেই আজ রাজ্যসভায় কেন্দ্রীয় সরকারের দেওয়া তথ্য তুলে ধরে বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।

লাগাতার বৃষ্টির পাশাপাশি দামোদর ভ্যালি কর্পোরেশন (ডিভিসি)-র ছাড়া জলে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। ঘাটাল, আরামবাগ, হুগলি সহ একাধিক এলাকা জলে ডুবে যাওয়ায় ক্ষোভে ফুঁসছে মানুষ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিদর্শনে গিয়ে সরাসরি ডিভিসি-কে দায়ী করেন। তাঁর অভিযোগ, ডিভিসি ইচ্ছাকৃতভাবে জল ছেড়ে বন্যা পরিস্থিতি তৈরি করেছে।

এই ঘটনার জেরে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে নতুন করে সংঘাতের আবহ তৈরি হয়েছে। তৃণমূলের অভিযোগ: তথ্য গোপন করছে মোদী সরকার।

রাজ্যসভায় ডিভিসি-র জলছাড়ার বিষয়ে তথ্য জানতে চান তৃণমূল সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তাঁর চারটি প্রশ্নের জবাব দেওয়ার কথা ছিল কেন্দ্রের।

 

ঋতব্রতের প্রশ্নগুলো ছিল:

 

1. ১৮ জুন থেকে ২৮ জুলাই পর্যন্ত কি ডিভিসি ২৭ হাজার লক্ষ কিউবিক মিটার জল পশ্চিমবঙ্গে ছেড়েছে?

2. জল ছাড়ার আগে কি রাজ্যের সঙ্গে আলোচনা করা হয়েছিল?

3. যদি আলোচনা হয়ে থাকে, তার বিস্তারিত তথ্য কী?

4. যদি আলোচনা না হয়, কেন তা করা হয়নি?

 

কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রক এই প্রশ্নের লিখিত জবাব দিয়েছে। কিন্তু সেই জবাবে স্পষ্ট করে আলোচনা হয়েছে কি না, তা উল্লেখ করা হয়নি। কেন্দ্রের জবাব: নিয়ম মেনে বৈজ্ঞানিকভাবে কাজ করেছে ডিভিসি। জলশক্তি মন্ত্রক জানায়, ১৮ জুন থেকে ১৫ জুলাই পর্যন্ত মাইথন এবং পাঞ্চেত জলাধার থেকে মোট ২৭,৯৮৭ লক্ষ কিউবিক মিটার জল ছাড়া হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী সি আর পাতিল জানান, ডিভিসি ‘ডিভিআরআরসি’র নির্দেশ মেনে, বিজ্ঞানসম্মত উপায়ে এবং পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড সরকারের প্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করেই কাজ করেছে। কেন্দ্র দাবি করেছে, বন্যা নিয়ন্ত্রণের পাশাপাশি পানীয় জল, সেচ, নৌ-পরিবহন ও শিল্পক্ষেত্রের সুবিধা নিশ্চিত করার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

তৃণমূলের পাল্টা দাবি: ‘ম্যান মেড ডিজ়াস্টার’

 

কেন্দ্রের উত্তরে সন্তুষ্ট নয় তৃণমূল। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, “কৌশলে তথ্য গোপন করেছে বিজেপি সরকার।” তিনি দাবি করেন, “জুন-জুলাই দুই মাসে ডিভিসি ৫০,২৮৭ লক্ষ কিউবিক মিটার জল ছেড়েছে। ২০২৩ সালের তুলনায় জল ছাড়ার পরিমাণ ৩০ গুণ বেশি। ২০২৪ সালের তুলনায় ১১ গুণ বেশি। জল ছাড়ার তথ্য ইচ্ছাকৃতভাবে আড়াল করা হয়েছে। দক্ষিণবঙ্গের ফসল ধ্বংস, মানুষ গৃহহীন। এটা নিছক প্রাকৃতিক বন্যা নয়, এটা ‘ম্যান মেড ডিজ়াস্টার।’”

কেন্দ্র জানিয়েছে, জলছাড়ার সিদ্ধান্ত ‘রিভার ম্যানেজমেন্ট কমিটি’-র নির্দেশ অনুযায়ী নেওয়া হয়, যেখানে ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ সরকারের প্রতিনিধিও থাকেন। কিন্তু ঋতব্রতের বক্তব্য, “কমিটি থাকলেই কি আলোচনা হয়? কেন্দ্র ‘হ্যাঁ’ বা ‘না’ কিছুই বলেনি।” এই বিতর্কের পরিপ্রেক্ষিতে রাজনৈতিক উত্তেজনা চরমে পৌঁছেছে।

তৃণমূলের অভিযোগ, বিজেপি ডিভিসি-কে দিয়ে জল ছেড়েছে বাংলাকে ডুবিয়ে দেওয়ার জন্য। ঋতব্রতের কটাক্ষ, “এই জলছাড়ার জন্য ২০২৬ সালের বিধানসভা ভোটে বাংলার মানুষের জলের তোড়ে বিজেপির রাজনৈতিক সলিলসমাধি অনিবার্য।”

আজকের খবর