ব্রেকিং
  • Home /
  • পশ্চিমবঙ্গ /
  • Rural Medical Practitioners : গ্রামীণ চিকিৎসক হিসাবে সরকারী স্বীকৃতির দাবি গ্রামীণ চিকিৎসকদের

Rural Medical Practitioners : গ্রামীণ চিকিৎসক হিসাবে সরকারী স্বীকৃতির দাবি গ্রামীণ চিকিৎসকদের

গ্রামীণ চিকিৎসকদের সরকারী স্বীকৃতি দেওয়ার দাবি জানালো রুরাল মেডিকেল প্র্যাকটিশনার্স এ্যাসোসিয়েশনের ষষ্ঠ রাজ্য কমিটি। বৃহস্পতিবার বাগনানের মুর্গাবেড়িয়ায় সংগঠনের তৃতীয় জনসংযোগ কর্মসূচী থেকে এই দাবি তুললেন সংগঠনের কর্তারা। সংগঠন সূত্রে খবর এদিনের এই কর্মসূচীতে হাওড়া জেলা ছাড়াও কলকাতা, হুগলী, দুই ২৪....

Rural Medical Practitioners : গ্রামীণ চিকিৎসক হিসাবে সরকারী স্বীকৃতির দাবি গ্রামীণ চিকিৎসকদের

  • Home /
  • পশ্চিমবঙ্গ /
  • Rural Medical Practitioners : গ্রামীণ চিকিৎসক হিসাবে সরকারী স্বীকৃতির দাবি গ্রামীণ চিকিৎসকদের

গ্রামীণ চিকিৎসকদের সরকারী স্বীকৃতি দেওয়ার দাবি জানালো রুরাল মেডিকেল প্র্যাকটিশনার্স এ্যাসোসিয়েশনের ষষ্ঠ রাজ্য কমিটি। বৃহস্পতিবার বাগনানের....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

গ্রামীণ চিকিৎসকদের সরকারী স্বীকৃতি দেওয়ার দাবি জানালো রুরাল মেডিকেল প্র্যাকটিশনার্স এ্যাসোসিয়েশনের ষষ্ঠ রাজ্য কমিটি। বৃহস্পতিবার বাগনানের মুর্গাবেড়িয়ায় সংগঠনের তৃতীয় জনসংযোগ কর্মসূচী থেকে এই দাবি তুললেন সংগঠনের কর্তারা।

সংগঠন সূত্রে খবর এদিনের এই কর্মসূচীতে হাওড়া জেলা ছাড়াও কলকাতা, হুগলী, দুই ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরের গ্রামীণ চিকিৎসকেরা অংশ নেয়।

সংগঠন সূত্রে খবর এদিন হাওড়া জেলা সহ চারটি জায়গার কর্মসূচীতে আট হাজার গ্রামীণ চিকিৎসক অংশ নিয়েছেন। সংগঠনের রাজ্য সহ সাধারন সম্পাদক বিপ্লব মল্লিক বলেন আমাদের দাবি গ্রামীণ চিকিৎসক হিসাবে স্বীকৃতি দেওয়া হোক। আমাদের কোন রেজিস্ট্রেশন বা চাকরির দাবি নেই। আমরা আমাদের পেশার স্বীকৃতি চাই।

এদিন বিপ্লব মল্লিক বলেন ১৯৮৫ সাল থেকে এই নিয়ে আন্দোলন করলেও কোন কাজ না হওয়ায় জনগনকে নিয়ে আমরা জনসংযোগ কর্মসূচীতে নেমেছি। ২০২১ সালে প্রথম জনসংযোগ কর্মসূচী, ২০২৩ সালে দ্বিতীয় জনসংযোগ কর্মসূচীর পর ২০২৫ সালে আমাদের তৃতীয় কর্মসূচী পালন করা হল বলে জানান বিপ্লব মল্লিক।

আজকের খবর