u09acu09cdu09b0u09c7u0995u09bfu0982
Latest Posts
TMC Logo freezed : তৃণমূলের জোড়া ফুল প্রতীক ফ্রিজ করল নির্বাচন কমিশন, তৃণমূল নাম ও জোড়া ফুল প্রতীক ব্যবহার করতে পারবেন না মমতা ও ঋতব্রত কেউTMC Logo বিতর্ক: ‘সিপিএম থেকে এসে কীভাবে পার্টির জনক?’ ঋতব্রতকে নিশানা কল্যাণের, তৃণমূলের প্রতীক freeze কমিশনেরSuvendu Annapurna : ‘প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ির মালিক হবেন মহিলারাই, প্রত্যেক বছর ১৭ সেপ্টেম্বর অন্নপূর্ণা দিবস’ ঐতিহাসিক ঘোষণা শুভেন্দুরModi on Annapurna : ‘বিজেপির মূলমন্ত্র ছিল কথা কম, কাজ বেশি, অন্নপূর্ণা যোজনার সূচনা সেই ভাবনাচিন্তা থেকেই’ জন্মদিনে বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরনবান্নে ইতি? মহালয়ার আগেই মহাকরণে ফিরছেন শুভেন্দু, প্রথম দফায় সঙ্গে ৫ মন্ত্রী
  • Home /
  • বাংলার রাজনীতি /
  • Suvendu against Nirmal Ghosh : বিপুল পরিমানে বেআইনি অস্ত্র উদ্ধারের ঘটনায় তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে নিয়ে বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর

Suvendu against Nirmal Ghosh : বিপুল পরিমানে বেআইনি অস্ত্র উদ্ধারের ঘটনায় তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে নিয়ে বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর

শোভন গায়েন। কলকাতা সারাদিন। “তৃণমূল বিধায়কের ঘনিষ্ঠ বেআইনি আগ্নেয়াস্ত্র কারবারি পলাতক!” রীতিমতো ছবি পোস্ট করে এমন বিস্ফোরক করলেন বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। উত্তর ২৪ পরগনার পানিহাটি থেকে গতকাল রাতে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধারকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন করে....

Suvendu against Nirmal Ghosh : বিপুল পরিমানে বেআইনি অস্ত্র উদ্ধারের ঘটনায় তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে নিয়ে বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর

  • Home /
  • বাংলার রাজনীতি /
  • Suvendu against Nirmal Ghosh : বিপুল পরিমানে বেআইনি অস্ত্র উদ্ধারের ঘটনায় তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে নিয়ে বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর

শোভন গায়েন। কলকাতা সারাদিন। “তৃণমূল বিধায়কের ঘনিষ্ঠ বেআইনি আগ্নেয়াস্ত্র কারবারি পলাতক!” রীতিমতো ছবি পোস্ট করে এমন....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

শোভন গায়েন। কলকাতা সারাদিন।

“তৃণমূল বিধায়কের ঘনিষ্ঠ বেআইনি আগ্নেয়াস্ত্র কারবারি পলাতক!” রীতিমতো ছবি পোস্ট করে এমন বিস্ফোরক করলেন বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। উত্তর ২৪ পরগনার পানিহাটি থেকে গতকাল রাতে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধারকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন করে শোরগোল শুরু হয়েছে।

মঙ্গলবার রাতে পানিহাটির বাসিন্দা নইম আনসারি ওরফে নেপালির বাড়ি থেকে পুলিশ পাইপ গান, স্টেন গান এবং সেনার ব্যবহৃত কার্তুজ উদ্ধার করেছে। এই ঘটনার পর থেকেই রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ তুলেছেন যে, নইম স্থানীয় তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের ঘনিষ্ঠ এবং বর্তমানে পলাতক।

শুভেন্দু অধিকারী মঙ্গলবার বিকেলে নিজের সমাজমাধ্যমে একটি পোস্ট করে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে উদ্দেশ্য করে ‘বড় পরামর্শ’ দিয়ে ফেসবুক পোস্টে লিখেছেন, “তৃণমূল বিধায়কের ঘনিষ্ঠ বেআইনি আগ্নেয়াস্ত্র কারবারি পলাতক! উত্তর ২৪ পরগণার পানিহাটি বিধানসভার বাসিন্দা নঈম আনসারীর বাড়ি থেকে বিপুল পরিমাণ অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। বিধায়ক নির্মল ঘোষের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এই নঈম আনসারীকে প্রায়শয়ই নির্মল ঘোষের সঙ্গে দেখা গিয়েছে। বহুবার ওনাদের একত্রে ফ্রেমবন্দি হওয়ার ছবি, ভিডিও উপলব্ধ রয়েছে।” যদিও এই ছবির সত্যতা যাচাই করেনি কলকাতা সারাদিন।

কাউন্সিলরের ‘ডানহাত’ এবং শুভবুদ্ধির ‘পরামর্শ’

বিজেপি বিধায়ক আরও দাবি করেছেন, পানিহাটি পুরসভার ৭ নং ওয়ার্ড নিবাসী নইম আবার ৫ নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিশ্বনাথ দে-র ডানহাত হিসেবে এলাকায় পরিচিত। নিজের পোস্টের সঙ্গে শুভেন্দু দুটি ছবিও শেয়ার করেছেন, যেখানে নইমকে তৃণমূল নেতাদের সঙ্গে দেখা যাচ্ছে।

নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী লিখেছেন, বেআইনি অস্ত্রশস্ত্র উদ্ধারের পর নইম পলাতক। এই বিষয়ে স্থানীয় তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ খোঁজ দিতে পারবেন বলেও তিনি দাবি করেছেন। রাজ্য পুলিশের ডিজি-কে তাঁর ‘পরামর্শ’, “পানিহাটির বিধায়কের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি নিশ্চিত বিধায়ক নির্মল ঘোষ আপনাদের নঈম আনসারী কোথায় আছে তার খোঁজ দিতে পারবেন। যুব নেতা মনীশ শুক্লা খুনের আসামীও তো নাকি ওনার আশ্রয়েই ছিলেন।”

এর পাশাপাশি শুভেন্দু অধিকারীর চাঞ্চল্যকর অভিযোগ শাসক দলের বিরুদ্ধে। তিনি একটি পোস্টে বলেছেন ধুপগুড়ি ট্রাক টার্মিনাস প্রথম উদ্বোধন হয় ২০০৯ সালে। এর পর চলতি বছরে পর পর দুবার ওই একই ট্রাক টার্মিনাসের উদ্বোধন করা হয়েছে জনগণকে অন্ধকারে রেখে। জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতে ট্রাক টার্মিনাসের বারবার উদ্বোধন নিয়ে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। বিরোধী দলনেতার অভিযোগ ২০০৯ সালে প্রথমবার এই ট্রাক টার্মিনাসের উদ্বোধন হয়েছিল। কিন্তু ২০২৫ সালে এসে, এই বছরের ২০ মে ধূপগুড়ির বিধায়ক আবারও একই টার্মিনাসের উদ্বোধন করেন। এরপর, গত ২ জুন, ২০২৫-এ ধূপগুড়ির বিধায়ক ফের একবার এই ট্রাক টার্মিনাসের উদ্বোধন করেছেন। একই প্রকল্পের তিনবার উদ্বোধন নিয়ে বিরোধীদের মধ্যে ক্ষোভ এবং সরকারের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠেছে।

 

আজকের খবর