ব্রেকিং
  • Home /
  • রাজনীতি /
  • Abhishek Nandigram Sebaashray : নন্দীগ্রামে সেবাশ্রয়ের বিপুল সাড়া, শুভেন্দুর ঘাঁটিতে কর্মসূচিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি ঘিরে চর্চা

Abhishek Nandigram Sebaashray : নন্দীগ্রামে সেবাশ্রয়ের বিপুল সাড়া, শুভেন্দুর ঘাঁটিতে কর্মসূচিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি ঘিরে চর্চা

সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নির্বাচনী কেন্দ্র নন্দীগ্রামে বিপুল সাফল্য তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় শিবিরের। সম্পূর্ণ বিনামূল্যে ছানি অপারেশন করিয়ে নতুন জীবন দেওয়া হলো ২৩ জন স্থানীয় বাসিন্দাকে। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই সাফল্যের....

Abhishek Nandigram Sebaashray : নন্দীগ্রামে সেবাশ্রয়ের বিপুল সাড়া, শুভেন্দুর ঘাঁটিতে কর্মসূচিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি ঘিরে চর্চা

  • Home /
  • রাজনীতি /
  • Abhishek Nandigram Sebaashray : নন্দীগ্রামে সেবাশ্রয়ের বিপুল সাড়া, শুভেন্দুর ঘাঁটিতে কর্মসূচিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি ঘিরে চর্চা

সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নির্বাচনী কেন্দ্র নন্দীগ্রামে বিপুল সাফল্য তৃণমূলের সর্বভারতীয় সাধারণ....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন 

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নির্বাচনী কেন্দ্র নন্দীগ্রামে বিপুল সাফল্য তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় শিবিরের। সম্পূর্ণ বিনামূল্যে ছানি অপারেশন করিয়ে নতুন জীবন দেওয়া হলো ২৩ জন স্থানীয় বাসিন্দাকে। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই সাফল্যের কথা বিস্তারিতভাবে শেয়ার করেছেন সাংসদ নিজেই। তাঁর ঐকান্তিক প্রচেষ্টায় নন্দীগ্রামে শুরু হওয়া ‘সেবাশ্রয়’ স্বাস্থ্য শিবির ঘিরে এলাকায় ব্যাপক উদ্দীপনা তৈরি হয়েছে।

 

দীর্ঘদিন ধরে দৃষ্টিশক্তির সমস্যায় ভোগা এই মানুষগুলোর কাছে জীবন হয়ে উঠেছিল সীমাবদ্ধ। কাজ করার ক্ষমতা হারিয়ে বা অন্যের ওপর নির্ভরশীল হয়ে তাঁরা কার্যত গৃহবন্দী হয়ে পড়েছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথায়, এই অস্ত্রোপচার কেবল একটি চিকিৎসা পদ্ধতি নয়, বরং ওই মানুষগুলোর স্বাধীনতা, আত্মবিশ্বাস এবং সামাজিক মর্যাদা পুনরুদ্ধারের একটি মাধ্যম।

 

গান্ধীজির আদর্শকে উদ্ধৃত করে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর পোস্টে লিখেছেন, ‘একটি সমাজের নৈতিক মূল্য প্রকাশ পায় সে যেভাবে তার সবচেয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ায়।’ তিনি আরও স্পষ্ট করে দিয়েছেন যে, স্বাস্থ্যসেবা কেবল রোগ নির্ণয় বা ঘোষণার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলে না। রোগীকে শনাক্ত করা থেকে শুরু করে তাঁর সম্পূর্ণ সুস্থ হওয়া পর্যন্ত পাশে থাকাই প্রকৃত পরিষেবা। সাংসদ আরও লিখেছেন, ‘সেবাশ্রয়’ এমন এক নিরবচ্ছিন্ন ধারার কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে, যাতে কোনো নাগরিক অসুস্থতা এবং সঠিক চিকিৎসার মাঝপথে আটকে না পড়েন। এই মানবিক দায়বদ্ধতা আগামী দিনেও সমান গুরুত্ব ও দৃঢ়তার সাথে পালন করার অঙ্গীকার করেছেন তিনি।

TMC draft candidate list : ছন্নছাড়া বিজেপি সিপিএম, ২৯৪ আসনে প্রার্থী প্রায় চূড়ান্ত! দেখুন ২০২৬-এ তৃণমূলের সম্ভাব্য প্রার্থী তালিকা

অন্যদিকে, বিশ্বজুড়ে গণতান্ত্রিক সম্পর্ক সুদৃঢ় করতে বড়সড় পদক্ষেপ নিল ভারত। বিশ্বের ৬০টিরও বেশি দেশের সঙ্গে ‘সংসদীয় বন্ধু গোষ্ঠী’ গঠন করেছে লোকসভা। স্পিকার ওম বিড়লার অনুমোদিত এই তালিকায় সরকার পক্ষের পাশাপাশি বিরোধীদেরও বড় দায়িত্ব দেওয়া হয়েছে।

BJP Leaders Join TMC in nandigram : নন্দীগ্রামে বিজেপিতে বড় ভাঙ্গন, শুভেন্দুর নেতৃত্বে অনাস্থা প্রকাশ করে তৃণমূলে যোগদান নন্দীগ্রামের বিজেপি নেতাকর্মীদের

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একটি গুরুত্বপূর্ণ দেশের সংসদীয় দলের নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়েছে। প্রকাশিত তালিকায় দেখা যাচ্ছে, রাজনৈতিক মতপার্থক্য সরিয়ে রেখে বিভিন্ন অভিজ্ঞ বিরোধী সাংসদকে বেছে নেওয়া হয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতৃত্ব দেবেন আলজেরিয়া গ্রুপকে।

এছাড়া কাকলি ঘোষদস্তিদার বুলগেরিয়া এবং ডেরেক ও’ব্রায়েন চিলির দায়িত্ব সামলাবেন। শমীক ভট্টাচার্যকে নিউজিল্যান্ড গ্রুপের নেতৃত্ব দেওয়া হয়েছে। সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব সামলাবেন জাপান গ্রুপ। কংগ্রেসের পি চিদম্বরমকে ইতালির এবং প্রমোদ তিওয়ারিকে মেক্সিকোর দায়িত্ব দেওয়া হয়েছে। শিবসেনার একনাথ শিন্ডে সামলাবেন ইন্দোনেশিয়া গ্রুপ।

 

আজকের খবর