Warning: Trying to access array offset on value of type bool in /home/kolkatas12857/public_html/wp-content/plugins/elementor-pro/modules/dynamic-tags/tags/post-featured-image.php on line 39

Mahalaya 2024 : মহালয়ায় গঙ্গার ঘাটে নিরাপত্তা খতিয়ে দেখতে এসে তর্পণ করলেন DGP রাজীব কুমার - Kolkata Saradin : Bengali News, Latest Bengali News Headlines, Bangla Khabar, বাংলা খবর, Today Breaking News in Bengali
ব্রেকিং
Latest Posts
হাওড়ায় আমূলের ৭০০ কোটি টাকার বিনিয়োগ, শিলান্যাসে মমতাকে কটাক্ষ শুভেন্দু অধিকারীরAbhishek Bulldozer : হাইকোর্টে বড় জয় অভিষেকের, অভিষেকের আমতলার পার্টি অফিস ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টেরAmit Shah : শিলিগুড়ির চিকেনস নেক সহ পশ্চিমবঙ্গের সীমান্ত সুরক্ষিত করে নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে দীর্ঘ বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দুরAbhishek Banerjee : ‘আমায় গালাগালি করে যারা দল ছেড়েছেন ফিরে আসুন এক ঘন্টার মধ্যে ইস্তফা দেব’ তৃণমূলের দলত্যাগী নেতা কর্মীদের উদ্দেশ্যে খোলা চ্যালেঞ্জ অভিষেকেরSonam Wangchuk : ‘যে সরকার বিরুদ্ধ স্বরকে গণতন্ত্রের অংশ হিসাবে না দেখে হুমকি হিসাবে দেখে, সেই সরকারকে অন্তত বিশ্বাস করা যায় না’ বিস্ফোরক মমতা
  • Home /
  • কলকাতা /
  • Mahalaya 2024 : মহালয়ায় গঙ্গার ঘাটে নিরাপত্তা খতিয়ে দেখতে এসে তর্পণ করলেন DGP রাজীব কুমার

Mahalaya 2024 : মহালয়ায় গঙ্গার ঘাটে নিরাপত্তা খতিয়ে দেখতে এসে তর্পণ করলেন DGP রাজীব কুমার

সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন। আজ মহালয়া (Mahalaya)। পিতৃপক্ষের অবসান ও দেবীপক্ষের সূচনা। পিতৃপুরুষকে তর্পণের দিন। ভোর থেকে গঙ্গার বিভিন্ন ঘাটে চলছে তর্পণ। পূর্বপুরুষদের উদ্দেশে চলছে শ্রদ্ধা নিবেদন। বুধবার হাওড়ার রামকৃষ্ণপুর ঘাটে সাধারণ পুণ্যার্থীদের সঙ্গে তর্পণ করলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব....

Mahalaya 2024 : মহালয়ায় গঙ্গার ঘাটে নিরাপত্তা খতিয়ে দেখতে এসে তর্পণ করলেন DGP রাজীব কুমার

  • Home /
  • কলকাতা /
  • Mahalaya 2024 : মহালয়ায় গঙ্গার ঘাটে নিরাপত্তা খতিয়ে দেখতে এসে তর্পণ করলেন DGP রাজীব কুমার

সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন। আজ মহালয়া (Mahalaya)। পিতৃপক্ষের অবসান ও দেবীপক্ষের সূচনা। পিতৃপুরুষকে তর্পণের দিন। ভোর....

Warning: Trying to access array offset on value of type bool in /home/kolkatas12857/public_html/wp-content/plugins/elementor-pro/modules/dynamic-tags/tags/post-featured-image.php on line 39
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

Warning: Trying to access array offset on value of type bool in /home/kolkatas12857/public_html/wp-content/plugins/elementor-pro/modules/dynamic-tags/tags/post-featured-image.php on line 39

আরও পড়ুন

সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন।

আজ মহালয়া (Mahalaya)। পিতৃপক্ষের অবসান ও দেবীপক্ষের সূচনা। পিতৃপুরুষকে তর্পণের দিন। ভোর থেকে গঙ্গার বিভিন্ন ঘাটে চলছে তর্পণ। পূর্বপুরুষদের উদ্দেশে চলছে শ্রদ্ধা নিবেদন।

বুধবার হাওড়ার রামকৃষ্ণপুর ঘাটে সাধারণ পুণ্যার্থীদের সঙ্গে তর্পণ করলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার (Rajiv Kumar)।

আজ সকাল সাড়ে দশটা নাগাদ তিনি রামকৃষ্ণপুর ঘাটে আসেন। হাওড়া সিটি পুলিশের কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠীকে সঙ্গে নিয়ে ঘাটের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন। এরপর তিনি লঞ্চে চেপে রামকৃষ্ণপুর ঘাট, তেলকল ঘাট এবং জেটিয়া ঘাট পরিদর্শন করেন।

এরপর গাড়িতে ওঠার আগে তিনি গঙ্গায় তর্পণ করার ইচ্ছা প্রকাশ করেন। হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে সঙ্গে সঙ্গে গঙ্গার ধারের এক মন্দির থেকে পুরোহিতকে ডেকে আনা হয়। সেই সময় ডিজি সাধারণ পুণ্যার্থীদের সঙ্গে গঙ্গায় নেমে যান। গঙ্গার এক বুক জলে প্রায় কুড়ি মিনিট ধরে পুরোহিত তাঁকে তর্পণ করান। তিনি পিতৃপুরুষের উদ্দেশে জল দেন।

ঘাটের নিরাপত্তার জন্য হাওড়া সিটি পুলিশ আগে থেকেই ড্রোন, স্পিডবোট, পুলিশের ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের লঞ্চ এবং দুটি নৌকা টহল দিচ্ছিল। রাজীব কুমারের তর্পণের সময় নদীতে ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের কর্মীদের কাছাকাছি ঘিরে থাকতে দেখা যায়।

ঘটনাস্থলে উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার সহ হাওড়া সিটি পুলিশের পদস্থ কর্তারা। প্রায় কুড়ি মিনিট ধরে তর্পণ শেষে সাঁতার কেটে গঙ্গা থেকে উঠে আসেন রাজীব কুমার। বেলা ১১টা ১০ মিনিট নাগাদ তিনি রামকৃষ্ণপুর ঘাট ছেড়ে কলকাতার উদ্দেশে রওনা হন।

আজকের খবর