u09acu09cdu09b0u09c7u0995u09bfu0982
Latest Posts
Nandigram Congress: মমতার সমর্থন ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেফতার কংগ্রেস প্রার্থী মিলন প্রধান, পুরনো মামলায় পদক্ষেপTMC Logo freezed : তৃণমূলের জোড়া ফুল প্রতীক ফ্রিজ করল নির্বাচন কমিশন, তৃণমূল নাম ও জোড়া ফুল প্রতীক ব্যবহার করতে পারবেন না মমতা ও ঋতব্রত কেউTMC Logo বিতর্ক: ‘সিপিএম থেকে এসে কীভাবে পার্টির জনক?’ ঋতব্রতকে নিশানা কল্যাণের, তৃণমূলের প্রতীক freeze কমিশনেরSuvendu Annapurna : ‘প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ির মালিক হবেন মহিলারাই, প্রত্যেক বছর ১৭ সেপ্টেম্বর অন্নপূর্ণা দিবস’ ঐতিহাসিক ঘোষণা শুভেন্দুরModi on Annapurna : ‘বিজেপির মূলমন্ত্র ছিল কথা কম, কাজ বেশি, অন্নপূর্ণা যোজনার সূচনা সেই ভাবনাচিন্তা থেকেই’ জন্মদিনে বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির
  • Home /
  • কলকাতা /
  • Baguihati Trolley Murder : কলকাতায় ফের ট্রলিতে যুবতীর ‘টেপ মোড়া’ দেহ, এবার বাগুইআটি

Baguihati Trolley Murder : কলকাতায় ফের ট্রলিতে যুবতীর ‘টেপ মোড়া’ দেহ, এবার বাগুইআটি

সুমনা মিশ্র। কলকাতা সারাদিন। ফের স্যুটকেসবন্দি দেহ উদ্ধার। এবার বাগুইআটি থানার ঢিল ছোড়া দূরত্বে স্যুটকেসের মধ্যে উদ্ধার দেহ। এদিন সকাল ৮টা নাগাদ একজন খবর কাগজ বিক্রেতা রাস্তার পাশে নালার মধ্যে একটি স্যুটকেস দেখতে পান। খবর পেয়ে আশেপাশের লোকজন জড়ো হয়।....

Baguihati Trolley Murder : কলকাতায় ফের ট্রলিতে যুবতীর ‘টেপ মোড়া’ দেহ, এবার বাগুইআটি

  • Home /
  • কলকাতা /
  • Baguihati Trolley Murder : কলকাতায় ফের ট্রলিতে যুবতীর ‘টেপ মোড়া’ দেহ, এবার বাগুইআটি

সুমনা মিশ্র। কলকাতা সারাদিন। ফের স্যুটকেসবন্দি দেহ উদ্ধার। এবার বাগুইআটি থানার ঢিল ছোড়া দূরত্বে স্যুটকেসের মধ্যে....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

সুমনা মিশ্র। কলকাতা সারাদিন।

ফের স্যুটকেসবন্দি দেহ উদ্ধার। এবার বাগুইআটি থানার ঢিল ছোড়া দূরত্বে স্যুটকেসের মধ্যে উদ্ধার দেহ। এদিন সকাল ৮টা নাগাদ একজন খবর কাগজ বিক্রেতা রাস্তার পাশে নালার মধ্যে একটি স্যুটকেস দেখতে পান। খবর পেয়ে আশেপাশের লোকজন জড়ো হয়। খবর দেওয়া হয় থানাতেও। খবর পেয়ে আসে পুলিস।

পুলিস এসে স্যুটকেস খুলতেই চক্ষু থ! দেখা যায়, ওই স্যুটকেসের মধ্যে এক অজ্ঞাত পরিচয় যুবতীর দেহ!

ইতিমধ্যেই এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিস। দেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। নর্দমায় আবর্জনার সঙ্গেই পড়েছিল ট্রলি ব্যাগটি। পুলিস সূত্রে খবর, মৃতা ওই যুবতীর বয়স ২৫ থেকে ৩০-এর মধ্যে। ওই যুবতীর পরনে ছিল সালোয়ার কামিজ। খোলা চুল। তবে ওই যুবতীর মুখ ব্রাউন টেপ দিয়ে বাঁধা অবস্থায় ছিল বলে জানা গিয়েছে।

পুলিসের প্রাথমিকভাবে অনুমান, খুন করে দেহ লোপাটের চেষ্টা করা হয়। কে বা কারা এই খুনের ঘটনার সঙ্গে জড়িত, এলাকায় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তার সূত্র খুঁজছে পুলিস।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসেই আহিরীটোলায় এরকমই একটি ট্রলিব্যাগের ভিতর থেকে উদ্ধার হয়েছিল এক মহিলার দেহ। সেই নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। এবার বাগুইআটিতে উদ্ধার স্যুটকেসবন্দি দেহ।

আজকের খবর