ব্রেকিং
  • Home /
  • আন্তর্জাতিক /
  • Bomb Threat in Kolkata Airport : কলকাতা বিমানবন্দরে ইন্ডিগো বিমানে বোমাতঙ্কে চাঞ্চল্য, যাত্রী আটকের পর নিবিড় তল্লাশি

Bomb Threat in Kolkata Airport : কলকাতা বিমানবন্দরে ইন্ডিগো বিমানে বোমাতঙ্কে চাঞ্চল্য, যাত্রী আটকের পর নিবিড় তল্লাশি

শোভন গায়েন। কলকাতা সারাদিন। এক যাত্রীর সন্দেহজনক আচরণ এবং মন্তব্যে বোমা আতঙ্ক ছড়ালো কলকাতা বিমানবন্দরে। কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে মুম্বইগামী একটি ইন্ডিগো বিমানে বোমাতঙ্কের জেরে মঙ্গলবার তীব্র চাঞ্চল্য ছড়ায়। ইন্ডিগোর ৬ই৫২২৭ বিমানটি যখন ওড়ার প্রস্তুতি নিচ্ছিল, সেই....

Bomb Threat in Kolkata Airport : কলকাতা বিমানবন্দরে ইন্ডিগো বিমানে বোমাতঙ্কে চাঞ্চল্য, যাত্রী আটকের পর নিবিড় তল্লাশি

  • Home /
  • আন্তর্জাতিক /
  • Bomb Threat in Kolkata Airport : কলকাতা বিমানবন্দরে ইন্ডিগো বিমানে বোমাতঙ্কে চাঞ্চল্য, যাত্রী আটকের পর নিবিড় তল্লাশি

শোভন গায়েন। কলকাতা সারাদিন। এক যাত্রীর সন্দেহজনক আচরণ এবং মন্তব্যে বোমা আতঙ্ক ছড়ালো কলকাতা বিমানবন্দরে। কলকাতার....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

শোভন গায়েন। কলকাতা সারাদিন।

এক যাত্রীর সন্দেহজনক আচরণ এবং মন্তব্যে বোমা আতঙ্ক ছড়ালো কলকাতা বিমানবন্দরে। কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে মুম্বইগামী একটি ইন্ডিগো বিমানে বোমাতঙ্কের জেরে মঙ্গলবার তীব্র চাঞ্চল্য ছড়ায়।

ইন্ডিগোর ৬ই৫২২৭ বিমানটি যখন ওড়ার প্রস্তুতি নিচ্ছিল, সেই সময় এক যাত্রীর মন্তব্যে এই জরুরি পরিস্থিতি তৈরি হয়। দুপুর ১:৩০ মিনিটে মুম্বইয়ের উদ্দেশ্যে বিমানটির রওনা হওয়ার কথা ছিল।

জানা গেছে, চেক-ইন প্রক্রিয়া চলাকালীন এক ২৬ বছর বয়সী যুবক যাত্রী মজা করে বলে ওঠেন, "আমার কাছে কি বোমা আছে নাকি?" তার এই মন্তব্য শোনা মাত্রই বিমানবন্দরে কর্তব্যরত নিরাপত্তা কর্মীরা তাকে আটক করেন। যুবকের এই অসংবেদনশীল মন্তব্যের জেরে দ্রুত গোটা বিমানবন্দর জুড়ে উচ্চ সতর্কতা জারি করা হয়।

PM Narendra Modi: “ঘর মে ঘুসকে মারেঙ্গে, বাঁচার কোনও সুযোগও দেব না” জঙ্গিদের উদ্দেশ্যে ফের হুঙ্কার প্রধানমন্ত্রীর

ইন্ডিগোর তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, কলকাতা থেকে মুম্বইগামী ৬ই৫২২৭ বিমানটিতে বোমাতঙ্কের খবর আসার সময় ১৮৬ জন যাত্রীর মধ্যে ১৭৯ জন যাত্রী বিমানে উঠে পড়েছিলেন। নিরাপত্তা প্রোটোকল মেনে তাৎক্ষণিকভাবে সমস্ত যাত্রীকে বিমান থেকে নামিয়ে আনা হয়। এরপর বোম স্কোয়াড এবং নিরাপত্তা কর্মীরা যাত্রীদের লাগেজ ও পুরো বিমানটি পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি শুরু করেন। বিমানটিকে নিরাপদ দূরত্বে নিয়ে গিয়ে এই তল্লাশি অভিযান চালানো হয়।

অভিযুক্ত যুবককে ইতোমধ্যে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। উল্লেখ্য, ভারত-পাকিস্তান সংঘাতের পর থেকে দেশের সমস্ত বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা এমনিতেই জোরদার করা হয়েছে, যার ফলে এই ধরনের ঘটনাকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। এই ঘটনার জেরে বিমানটির উড়ান বিলম্বিত হয় এবং যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আজকের খবর