ব্রেকিং
Latest Posts
মেজিয়ায় ১৫ হাজার কোটির শিল্প প্রকল্পের সূচনা, বিনিয়োগ নিয়ে মমতাকে কটাক্ষ শুভেন্দুর; রেল দুর্ঘটনায় কড়া বার্তাও মুখ্যমন্ত্রীরRitabrata Banerjee : কালীঘাট তৃণমূলে ভাঙ্গন অব্যাহত, কালীঘাট তৃণমূল ছেড়ে ঋতব্রত শিবিরে যোগ দিলেন বিশ্বজিৎ দাস ও তাপস চট্টোপাধ্যায়মুর্শিদাবাদে মর্মান্তিক রেল দুর্ঘটনা: গেটম্যানের গাফিলতির অভিযোগে ট্রেনের ধাক্কায় ৫ জনের মৃত্যু, ক্ষতিপূরণ ঘোষণা রেল ও মুখ্যমন্ত্রীরBangla Sahayata Kendra : ‘বাংলা সহায়তা কেন্দ্রগুলির কাজকর্ম স্বচ্ছভাবে তদন্ত করে পুনরায় বাছাই করা উচিত’ দাবি পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষেরNewtown BJP Leader Arrested : নিউটাউনে বৃদ্ধার ফ্ল্যাট দখলের অভিযোগে গ্রেফতার বিজেপি নেতা! পুলিশের সামনে ডিমবৃষ্টি, তুমুল বিক্ষোভে উত্তপ্ত এলাকা
  • Home /
  • Featured News /
  • কালিম্পং BJMC-র সাধারণ সম্পাদক পদে শুভম পোদ্দার, উত্তরবঙ্গে পর্যটন উন্নয়নে নতুন উদ্যোগের সূচনা

কালিম্পং BJMC-র সাধারণ সম্পাদক পদে শুভম পোদ্দার, উত্তরবঙ্গে পর্যটন উন্নয়নে নতুন উদ্যোগের সূচনা

উত্তরবঙ্গে পর্যটন বিকাশে সক্রিয় BJMC, গুরুত্বপূর্ণ দায়িত্বে শুভম পোদ্দার সুষমা পাল মন্ডল। কলকাতা সারাদিন। পাহাড় থেকে সমুদ্র। প্রাকৃতিকভাবে বাংলায় পর্যটনের বিপুল সম্ভাবনা থাকা সত্ত্বেও দার্জিলিং কালিম্পং থেকে শুরু করে দক্ষিণবঙ্গের সুন্দরবন পর্যন্ত পর্যটনের অধিকাংশ ক্ষেত্রেই বিপুল সম্ভাবনা থাকা সত্ত্বেও প্রায়....

কালিম্পং BJMC-র সাধারণ সম্পাদক পদে শুভম পোদ্দার, উত্তরবঙ্গে পর্যটন উন্নয়নে নতুন উদ্যোগের সূচনা

  • Home /
  • Featured News /
  • কালিম্পং BJMC-র সাধারণ সম্পাদক পদে শুভম পোদ্দার, উত্তরবঙ্গে পর্যটন উন্নয়নে নতুন উদ্যোগের সূচনা

উত্তরবঙ্গে পর্যটন বিকাশে সক্রিয় BJMC, গুরুত্বপূর্ণ দায়িত্বে শুভম পোদ্দার সুষমা পাল মন্ডল। কলকাতা সারাদিন। পাহাড় থেকে....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

উত্তরবঙ্গে পর্যটন বিকাশে সক্রিয় BJMC, গুরুত্বপূর্ণ দায়িত্বে শুভম পোদ্দার

সুষমা পাল মন্ডল। কলকাতা সারাদিন। 

পাহাড় থেকে সমুদ্র। প্রাকৃতিকভাবে বাংলায় পর্যটনের বিপুল সম্ভাবনা থাকা সত্ত্বেও দার্জিলিং কালিম্পং থেকে শুরু করে দক্ষিণবঙ্গের সুন্দরবন পর্যন্ত পর্যটনের অধিকাংশ ক্ষেত্রেই বিপুল সম্ভাবনা থাকা সত্ত্বেও প্রায় কিছুই বাস্তবায়িত হয়নি।

 

বাংলায় শুভেন্দু অধিকারীর নেতৃত্বে প্রথম বিজেপি সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই তাই এবারে নজর দিয়েছে এমন সম্ভাবনার খনি গুলিতে। আর তার জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পাহাড় সফরের ঠিক পরেই কালিম্পং জেলায় ভারতীয় জনতা মজদুর সেল-এর জেলা সাধারণ সম্পাদক পদে দায়িত্ব দেওয়া হল দীর্ঘদিন ধরে উত্তরবঙ্গের পর্যটনের উন্নয়নের সঙ্গে যুক্ত শুভম পোদ্দারকে। (Tourism Promotion in North Bengal)

 

দার্জিলিং থেকে শুরু করে উত্তরবঙ্গের চারদিকে ছড়িয়ে থাকা অসংখ্য হোমস্টে থেকে শুরু করে হোটেল মালিকদের সংগঠন গুলির সঙ্গে দীর্ঘদিন ধরেই সমন্বয় সাধন করে আসছেন শুভম। এছাড়াও শুভমের হাত ধরে দক্ষিণবঙ্গের পর্যটকদের সঙ্গে উত্তরবঙ্গের Offbeat পর্যটন গন্তব্যগুলির পরিচয় ঘটে চলেছে দীর্ঘদিন ধরেই। (Kalimpong Tourism Development)

https://kolkatasaradin.com/2026/04/07/cityflo-kolkata-bus-service-launch/

সম্প্রতি শিলিগুড়িতে BJMC National President অর্ণব চ্যাটার্জীর নেতৃত্বে দলীয় সাংগঠনিক সভা অনুষ্ঠিত হওয়ার পর কালিম্পং জেলার কার্যকর্তারা আলোচনার ভিত্তিতে জেলা কমিটি গঠন করেন। এই বৈঠকে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ BJMC সাধারণ সম্পাদক শুভম পোদ্দার, জেলা অবজার্ভার প্রীতম ভট্টাচাৰ্য, নর্থবেঙ্গল যুগ্ম সম্পাদক সুমিত কর্মকার, জেলা convenor বিনয় রাই, সক্রিয় রাজনৈতিক যোদ্ধা স্বরূপ লিম্বু, রোশন গুরুং। জেলা সহ-সভাপতি কৌশিক মহুড়ি এবং আরও অনেকে।

 

নতুন জেলা কমিটি গঠন হওয়ার পরে জেলা সাধারণ সম্পাদক শুভম পোদ্দার বলেন, ‘কালিম্পং সহ উত্তরবঙ্গের পর্যটন গন্তব্য গুলি গোটা পৃথিবীর মানুষের কাছে আরও বেশি করে পৌঁছে দেওয়ার জন্যই আমরা কাজ করব। হোটেল মালিক, হোমস্টে মালিক থেকে শুরু করে গাড়ির চালক ভাই ও নির্মাণ কর্মী এবং পর্যটনের সঙ্গে যুক্ত সমস্ত কর্মীদের যাবতীয় সুযোগ-সুবিধে থেকে নজর রেখে কাজ করবো আমরা। আমাদের উদ্দেশ্য একটাই শ্রমিকের অধিকার ও ন্যায্য সুরক্ষিত তাদের ভবিষ্যত।”

প্রসঙ্গত শুভম পোদ্দারকে জেলা সাধারণ সম্পাদক পদে নিযুক্ত করার পাশাপাশি দায়িত্ব দেওয়া হয়েছে দলের কালিম্পং জেলা সোশ্যাল মিডিয়া ইনচার্জ হিসেবেও।

আজকের খবর