u09acu09cdu09b0u09c7u0995u09bfu0982
Latest Posts
Suvendu Nandigram : “চন্দ্রনাথ খুনের নেপথ্যে রয়েছে ভাইপো গ্যাং, শার্প শুটারদের ২ কোটি টাকার সুপারি দেওয়া হয়েছিল” বিস্ফোরক শুভেন্দুSamik against NCPI : “ওঁরা যে বিজেপিতে যোগদান করতে চাইছেন, সেটা হয়তো মঙ্গল গ্রহের বিজেপি” জগদীশ বসুনিয়ার ১৭ সাংসদ সহ বিজেপিতে যোগদানের দাবিতে তীব্র ব্যঙ্গ শমীক ভট্টাচার্যেরSuvendu Bengal Industry : বাংলায় বিপুল বিনিয়োগ, আম্বানি আদানি থেকে শুরু করে Style Baazar-এর বিনিয়োগ শুভেন্দুর বাংলায়কলকাতায় বেআইনি বহুতল নির্মাণে কোটি কোটি কালো টাকার অভিযোগ, সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের৩৫০০ বছরের রহস্য ফাঁস! সিনাই মরুভূমির বালির নিচে মিলল মিশরের হারানো সামরিক দুর্গ, চাঞ্চল্য প্রত্নতত্ত্ব মহলে
  • Home /
  • কলকাতা /
  • Corona Positive in Kolkata: বাংলায় করোনার থাবা, কলকাতায় ও দক্ষিণ 24 পরগনায় খোঁজ মিলল ৪ করোনা পজিটিভ আক্রান্তের

Corona Positive in Kolkata: বাংলায় করোনার থাবা, কলকাতায় ও দক্ষিণ 24 পরগনায় খোঁজ মিলল ৪ করোনা পজিটিভ আক্রান্তের

বিতস্তা সেন। কলকাতা সারাদিন। ভারতে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে। গুজরাট, উত্তরপ্রদেশ, হরিয়ানা, বেঙ্গালুরুতে আক্রান্তের সংখ্যা বেড়েছে। এরই মধ্যে এবার কলকাতায় নতুন করে খোঁজ মিলল করোনা আক্রান্তের। তিন সপ্তাহের ব্যবধানে ফের কলকাতায় কোভিড পজিটিভ। আলিপুরে একটি বেসরকারি....

Corona Positive in Kolkata: বাংলায় করোনার থাবা, কলকাতায় ও দক্ষিণ 24 পরগনায় খোঁজ মিলল ৪ করোনা পজিটিভ আক্রান্তের

  • Home /
  • কলকাতা /
  • Corona Positive in Kolkata: বাংলায় করোনার থাবা, কলকাতায় ও দক্ষিণ 24 পরগনায় খোঁজ মিলল ৪ করোনা পজিটিভ আক্রান্তের

বিতস্তা সেন। কলকাতা সারাদিন। ভারতে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে। গুজরাট, উত্তরপ্রদেশ, হরিয়ানা,....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

বিতস্তা সেন। কলকাতা সারাদিন। 

ভারতে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে। গুজরাট, উত্তরপ্রদেশ, হরিয়ানা, বেঙ্গালুরুতে আক্রান্তের সংখ্যা বেড়েছে। এরই মধ্যে এবার কলকাতায় নতুন করে খোঁজ মিলল করোনা আক্রান্তের।

তিন সপ্তাহের ব্যবধানে ফের কলকাতায় কোভিড পজিটিভ। আলিপুরে একটি বেসরকারি নার্সিংহোমের পর এবার কাঁকুরগাছির একটি নার্সিংহোমে মিলল করোনা আক্রান্তের খোঁজ।

দেশের একাধিক জায়গা থেকে করোনা আক্রান্তের খোঁজ মিলছে। ইতিমধ্যেই রাজধানী দিল্লিতে করোনা পরিস্থিতি নিয়ে গাইডলাইন জারি করা হয়েছে। প্রতিটি হাসপাতালগুলিকে পরিস্থিতির জন্য তৈরি থাকতে বলেছে দিল্লির সরকার। প্রস্তুত রাখা হচ্ছে অক্সিজেন, ওষুধ, ভ্যাকসিনও।

 

করোনার নমুনা পরীক্ষা করার ক্ষেত্রেও গুরুত্ব দেওয়া হচ্ছে দিল্লিতে। সব হাসপাতালগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে সব আক্রান্তদের নমুনা সংগ্রহ করে জেনোম সিকোয়েন্সিং-এর জন্য পাঠানো হয় লোকনায়ক হাসপাতালে। নির্দিষ্ট পোর্টালে প্রকাশ করতে হবে সব তথ্য।

 

এই আবহের মধ্যেই জানা গেল, কলকাতায় আলিপুরের একটি বেসরকারি নার্সিংহোমে এক মহিলা চিকিৎসাধীন ছিলেন। মে-মাসের প্রথম সপ্তাহে তিনি নার্সিংহোমে ভর্তি হন।এরপর শনিবার কাঁকুরগাছির একটি নার্সিংহোমে এক প্রসূতির দেহে মিলেছে ভাইরাসের অস্তিত্ব বলে জানতে ওই নার্সিংহোম সূত্রে জানা গিয়েছে।

 

অন্যদিকে, এবার বাংলার মগরাহাটে মিলল আক্রান্তের হদিশ। ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলা সূত্রে জানা গিয়েছে, মাঝেমধ্যেই জেলার বিভিন্ন ব্লকে সাধারণ মানুষের থেকে নমুনা নিয়ে পরীক্ষা করা হয়। সেই নমুনা পরীক্ষাতেই প্রায় সপ্তাহখানেক আগে মগরাহাটের ২নম্বর ব্লকের ওই দু’জনের কোভিড পজিটিভ ধরা পড়ে।

স্বাস্থ্যজেলার এক আধিকারিকের কথায়, “এনিয়ে এখনও আতঙ্কের তেমন কিছু নেই। ওই দু’জন বর্তমানে তাঁদের বাড়িতেই রয়েছেন, সুস্থই রয়েছেন। তবে ডায়মন্ড হারবার জেলা স্বাস্থ্যদপ্তর সতর্ক রয়েছে। কোভিড আক্রান্ত এই দু’জনের স্বাস্থ্য নিয়ে নিয়মিত খোঁজখবর রাখা হচ্ছে। ব্লক স্বাস্থ্যদপ্তরকেও এ বিষয়ে সতর্ক করা হয়েছে।”

 

 

আজকের খবর