u09acu09cdu09b0u09c7u0995u09bfu0982
Latest Posts
Suvendu Nandigram : “চন্দ্রনাথ খুনের নেপথ্যে রয়েছে ভাইপো গ্যাং, শার্প শুটারদের ২ কোটি টাকার সুপারি দেওয়া হয়েছিল” বিস্ফোরক শুভেন্দুSamik against NCPI : “ওঁরা যে বিজেপিতে যোগদান করতে চাইছেন, সেটা হয়তো মঙ্গল গ্রহের বিজেপি” জগদীশ বসুনিয়ার ১৭ সাংসদ সহ বিজেপিতে যোগদানের দাবিতে তীব্র ব্যঙ্গ শমীক ভট্টাচার্যেরSuvendu Bengal Industry : বাংলায় বিপুল বিনিয়োগ, আম্বানি আদানি থেকে শুরু করে Style Baazar-এর বিনিয়োগ শুভেন্দুর বাংলায়কলকাতায় বেআইনি বহুতল নির্মাণে কোটি কোটি কালো টাকার অভিযোগ, সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের৩৫০০ বছরের রহস্য ফাঁস! সিনাই মরুভূমির বালির নিচে মিলল মিশরের হারানো সামরিক দুর্গ, চাঞ্চল্য প্রত্নতত্ত্ব মহলে
  • Home /
  • পশ্চিমবঙ্গ /
  • গ্রেফতার অদিতি মুন্সির স্বামী তথা অভিষেকের ছায়াসঙ্গী তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী

গ্রেফতার অদিতি মুন্সির স্বামী তথা অভিষেকের ছায়াসঙ্গী তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী

সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন।   দীর্ঘ টালবাহানার পরে অবশেষে দেবরাজ চক্রবর্তীকে গ্রেফতার করলো পুলিশ। তৃণমূলে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ তথা ছায়া সঙ্গী বলে পরিচিত বাগুইআটির তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী এর আগে হাইকোর্টে ছড়িয়ে ছিলেন রক্ষাকবচের জন্য। তবে....

গ্রেফতার অদিতি মুন্সির স্বামী তথা অভিষেকের ছায়াসঙ্গী তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী

  • Home /
  • পশ্চিমবঙ্গ /
  • গ্রেফতার অদিতি মুন্সির স্বামী তথা অভিষেকের ছায়াসঙ্গী তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী

সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন।   দীর্ঘ টালবাহানার পরে অবশেষে দেবরাজ চক্রবর্তীকে গ্রেফতার করলো পুলিশ। তৃণমূলে সর্বভারতীয়....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন।

 

দীর্ঘ টালবাহানার পরে অবশেষে দেবরাজ চক্রবর্তীকে গ্রেফতার করলো পুলিশ। তৃণমূলে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ তথা ছায়া সঙ্গী বলে পরিচিত বাগুইআটির তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী এর আগে হাইকোর্টে ছড়িয়ে ছিলেন রক্ষাকবচের জন্য। তবে হাইকোর্ট তাকে রক্ষাকবচ দেয়নি। প্রসঙ্গত বিধান নগর মিউনিসিপ্যালিটির তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর স্ত্রী অদিতি মুন্সি ছিলেন তৃণমূলের বিধায়ক।

 

সূত্রের খবর, বাগুইআটি থানায় মামলা ছিল। ওই পুরোনো মামলায় গ্রেপ্তার হয়েছেন দেবরাজ চক্রবর্তী। বিধাননগর থানার পুলিশ গ্রেপ্তার করেছে দেবরাজকে।

দেবরাজের বিরুদ্ধে এলাকায় ব্যাপক তোলাবাজি ও দুর্নীতির অভিযোগ উঠেছিল। তাঁর বিরুদ্ধে মামলা করেছিলেন বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি। সম্প্রতি কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেছিলেন দেবরাজ এবং তাঁর স্ত্রী অদিতি মুন্সি। দেবরাজের আগাম জামিনের আবেদন খারিজ করে দেয় আদালত। কিন্তু আগাম জামিন পেয়েছিলেন অদিতি মু্ন্সি।

বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারির অভিযোগ, গত পাঁচ বছরে বেআইনি ভাবে বিপুল সম্পত্তি বানিয়েছেন দেবরাজ এবং তাঁর স্ত্রী (গায়িকা ও প্রাক্তন বিধায়ক) অদিতি মুন্সি। আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি রয়েছে বলে অভিযোগরয়েছে।

 

আজকের খবর