u09acu09cdu09b0u09c7u0995u09bfu0982
Latest Posts
TMC Logo freezed : তৃণমূলের জোড়া ফুল প্রতীক ফ্রিজ করল নির্বাচন কমিশন, তৃণমূল নাম ও জোড়া ফুল প্রতীক ব্যবহার করতে পারবেন না মমতা ও ঋতব্রত কেউTMC Logo বিতর্ক: ‘সিপিএম থেকে এসে কীভাবে পার্টির জনক?’ ঋতব্রতকে নিশানা কল্যাণের, তৃণমূলের প্রতীক freeze কমিশনেরSuvendu Annapurna : ‘প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ির মালিক হবেন মহিলারাই, প্রত্যেক বছর ১৭ সেপ্টেম্বর অন্নপূর্ণা দিবস’ ঐতিহাসিক ঘোষণা শুভেন্দুরModi on Annapurna : ‘বিজেপির মূলমন্ত্র ছিল কথা কম, কাজ বেশি, অন্নপূর্ণা যোজনার সূচনা সেই ভাবনাচিন্তা থেকেই’ জন্মদিনে বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরনবান্নে ইতি? মহালয়ার আগেই মহাকরণে ফিরছেন শুভেন্দু, প্রথম দফায় সঙ্গে ৫ মন্ত্রী
  • Home /
  • বাংলার রাজনীতি /
  • jobless teachers movement : চাকরিহারাদের প্রতিবাদে অর্ধনগ্ন মিছিল, পুলিশি ঘেরাটোপে ছত্রভঙ্গ মিছিল

jobless teachers movement : চাকরিহারাদের প্রতিবাদে অর্ধনগ্ন মিছিল, পুলিশি ঘেরাটোপে ছত্রভঙ্গ মিছিল

সুমনা মিশ্র। কলকাতা সারাদিন। চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের অর্ধনগ্ন মিছিল শুরুর আগেই ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হলো কলকাতায়।‌ পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী চাকরিপ্রার্থীরা জমায়েত শুরু করতেই পুলিশ ব্যাপক ধরপাকড় শুরু করে। আন্দোলনকারীদের টেনে-হিঁচড়ে প্রিজন ভ্যানে তোলা হয়, যা ঘিরে এলাকায় উত্তেজনা ছড়ায়। যোগ্য শিক্ষক-শিক্ষিকাদের....

jobless teachers movement : চাকরিহারাদের প্রতিবাদে অর্ধনগ্ন মিছিল, পুলিশি ঘেরাটোপে ছত্রভঙ্গ মিছিল

  • Home /
  • বাংলার রাজনীতি /
  • jobless teachers movement : চাকরিহারাদের প্রতিবাদে অর্ধনগ্ন মিছিল, পুলিশি ঘেরাটোপে ছত্রভঙ্গ মিছিল

সুমনা মিশ্র। কলকাতা সারাদিন। চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের অর্ধনগ্ন মিছিল শুরুর আগেই ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হলো কলকাতায়।‌ পূর্বঘোষিত....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

সুমনা মিশ্র। কলকাতা সারাদিন।

চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের অর্ধনগ্ন মিছিল শুরুর আগেই ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হলো কলকাতায়।‌ পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী চাকরিপ্রার্থীরা জমায়েত শুরু করতেই পুলিশ ব্যাপক ধরপাকড় শুরু করে। আন্দোলনকারীদের টেনে-হিঁচড়ে প্রিজন ভ্যানে তোলা হয়, যা ঘিরে এলাকায় উত্তেজনা ছড়ায়।
যোগ্য শিক্ষক-শিক্ষিকাদের অধিকার মঞ্চে’র চাকরিহারা শিক্ষকরা আজ শুক্রবার আন্দোলনের ডাক দিয়েছিলেন। শিয়ালদা থেকে ধর্মতলা এবং পরে সেখান থেকে নবান্নে একটি প্রতিনিধি দল গিয়ে মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন জমা দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছিলেন। তবে জমায়েতের আগেই শিক্ষকদের আটক করল পুলিশ।

এদিন শিয়ালদা রেল স্টেশন এবং মেট্রো স্টেশন থেকে বের হতেই একে একে শিক্ষক শিক্ষিকাদের প্রিজন ভ্যানে তুলতে থাকে পুলিশ। চাকরিহারাদের কর্মসূতি ঠেকাতে শিয়ালদা চত্বরে কলকাতা পুলিশের তরফে ৪ জন ডেপুটি কমিশনারকে মোতায়েন করা হয়। চাকরিহারা শিক্ষকরা জানিয়ে দেন, তাঁরা পরীক্ষায় বসতে চান না। তাঁরা চাকরি ফিরে পাওয়ার দাবি জানান। সেই দাবিতেই এদিন শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত অর্ধনগ্ন মিছিলের ডাক দিয়েছিলেন চাকরিহারা শিক্ষকরা। কিন্তু, জমায়েতের আগেই শিয়ালদা স্টেশন চত্বর থেকেই তাঁদের একে একে আটক করে প্রিজন ভ্যানে তুলতে থাকে পুলিশ।
আন্দোলনকারী এক শিক্ষিকা পুলিশের এই পদক্ষেপের তীব্র নিন্দা করে বলেন, “আমাদের শান্তিপূর্ণ আন্দোলনকে রুখে দেওয়ার চেষ্টা চলছে। আমরা কোনও রকম বিশৃঙ্খলা তৈরি না করা সত্ত্বেও আমাদের জোর করে তুলে নিয়ে যাওয়া হয়েছে।” চাকরিহারাদের অভিযোগ, তাদের গণতান্ত্রিক অধিকার খর্ব করা হচ্ছে এবং সরকার তাদের দাবি শুনতে নারাজ। এই ধরপাকড়ের ফলে আন্দোলন আরও জোরালো হতে পারে বলে মনে করা হচ্ছে।

আজকের খবর