u09acu09cdu09b0u09c7u0995u09bfu0982
Latest Posts
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটের অফিস মামলায় হাইকোর্টে স্বস্তি অভিষেকের, দমকলের নোটিশ খারিজSonarpur : ৮টি চেম্বার, ৮০০ টাকা ফি! সোনারপুরে ‘ভুয়ো চিকিৎসক’ গ্রেফতার, প্রেসক্রিপশনে একাধিক বড় ডিগ্রির উল্লেখSuvendu Nandigram : “চন্দ্রনাথ খুনের নেপথ্যে রয়েছে ভাইপো গ্যাং, শার্প শুটারদের ২ কোটি টাকার সুপারি দেওয়া হয়েছিল” বিস্ফোরক শুভেন্দুSamik against NCPI : “ওঁরা যে বিজেপিতে যোগদান করতে চাইছেন, সেটা হয়তো মঙ্গল গ্রহের বিজেপি” জগদীশ বসুনিয়ার ১৭ সাংসদ সহ বিজেপিতে যোগদানের দাবিতে তীব্র ব্যঙ্গ শমীক ভট্টাচার্যেরSuvendu Bengal Industry : বাংলায় বিপুল বিনিয়োগ, আম্বানি আদানি থেকে শুরু করে Style Baazar-এর বিনিয়োগ শুভেন্দুর বাংলায়
  • Home /
  • আন্তর্জাতিক /
  • Iran War Update : “বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বাড়লে ভারতের পেট্রোলিয়াম বাজারে আসতে পারে বিপর্যয়: বিশেষ সতর্কতা”

Iran War Update : “বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বাড়লে ভারতের পেট্রোলিয়াম বাজারে আসতে পারে বিপর্যয়: বিশেষ সতর্কতা”

যুদ্ধের আবহে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়লে এর প্রভাব পড়তে পারে ভারতের বাজারেও। আশঙ্কা প্রকাশ ওয়েস্ট বেঙ্গল পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশনের। ইরান এবং ইসরাইলের যুদ্ধের পরিপ্রেক্ষিতে ইরানের পার্লামেন্ট হরমুজ প্রণালী বন্ধের সিদ্ধান্তে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়তে পারে বলে....

Iran War Update : “বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বাড়লে ভারতের পেট্রোলিয়াম বাজারে আসতে পারে বিপর্যয়: বিশেষ সতর্কতা”

  • Home /
  • আন্তর্জাতিক /
  • Iran War Update : “বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বাড়লে ভারতের পেট্রোলিয়াম বাজারে আসতে পারে বিপর্যয়: বিশেষ সতর্কতা”

যুদ্ধের আবহে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়লে এর প্রভাব পড়তে পারে ভারতের বাজারেও। আশঙ্কা প্রকাশ....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

যুদ্ধের আবহে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়লে এর প্রভাব পড়তে পারে ভারতের বাজারেও। আশঙ্কা প্রকাশ ওয়েস্ট বেঙ্গল পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশনের।

ইরান এবং ইসরাইলের যুদ্ধের পরিপ্রেক্ষিতে ইরানের পার্লামেন্ট হরমুজ প্রণালী বন্ধের সিদ্ধান্তে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়তে পারে বলে ওই আশঙ্কা করা হচ্ছে। যার প্রভাব পড়তে পারে ভারতের বাজারেও।

ওয়েস্ট বেঙ্গল পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশনের মতে, আমেরিকার আক্রমণে যুদ্ধ পরিস্থিতি জটিল চেহারা নিয়েছে। তাতে তেল সরবরাহে বড়সড় প্রভাব পড়তে পারে। ইরান এবং ইজরায়েলের যুদ্ধ দশ দিনে পড়েছে। ইরানের হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ অপরিশোধিত তেল এবং প্রাকৃতিক গ্যাস ট্যাংকারের মাধ্যমে যাতায়াত করে।

এই যুদ্ধের কারণে হরমুজ প্রণালী বন্ধের চিন্তা ভাবনা শুরু করেছে ইরান। আর এতেই সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছে ভারতের তেল কোম্পানিগুলি।

এর প্রেক্ষিতে যদি ঘুরপথে ভারতকে তেল আমদানি করতে হয় তাহলে বাড়তে পারে তেলের দাম। এমনটাই জানিয়েছে ওয়েস্ট বেঙ্গল পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশন। সংস্থার ওয়ার্কিং প্রেসিডেন্ট প্রসেনজিৎ সেন বলেন, আমেরিকা যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করায় ইরান-ইসরাইল যুদ্ধ আরও জটিল চেহারা নিয়েছে।

এর ফলে হরমুজ প্রণালী যদি বন্ধ হয়ে যায় তাহলে ভারতে তেল আমদানি ব্যাহত হতে পারে। গত কয়েকদিনে ব্যারেল পিছু তেলের দাম ৬০ ডলার থেকে ৭৫ ডলারে পৌঁছে গেছে। যদি আন্তর্জাতিক বাজারে ব্যারেল পিছু তেলের দাম ৭৫ ডলারের বেশি হয় তাহলে ভারতের বাজারে প্রভাব পড়তে বাধ্য।

আজকের খবর