ব্রেকিং
  • Home /
  • West Bengal Assembly Election 2026 /
  • Central Force in Bengal : বাংলা যেন রণক্ষেত্র, বিধানসভার ভোট ঘোষণার‌ আগেই অতীতের যাবতীয় রেকর্ড ভেঙে বাংলায় ঢুকছে প্রায় ৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

Central Force in Bengal : বাংলা যেন রণক্ষেত্র, বিধানসভার ভোট ঘোষণার‌ আগেই অতীতের যাবতীয় রেকর্ড ভেঙে বাংলায় ঢুকছে প্রায় ৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

সুমন তরফদার। কলকাতা সারাদিন। বাংলা যেন রণক্ষেত্র! ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট এখনো ঘোষণা করেনি জাতীয় নির্বাচন কমিশন। মার্চের প্রথম সপ্তাহ নাগাদ বাংলায় নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করতে পারে নির্বাচন কমিশন। তবে তার আগেই বাংলায় এযাবতকালের যাবতীয় রেকর্ড ভেঙে প্রায় ৫০০....

Central Force in Bengal : বাংলা যেন রণক্ষেত্র, বিধানসভার ভোট ঘোষণার‌ আগেই অতীতের যাবতীয় রেকর্ড ভেঙে বাংলায় ঢুকছে প্রায় ৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

  • Home /
  • West Bengal Assembly Election 2026 /
  • Central Force in Bengal : বাংলা যেন রণক্ষেত্র, বিধানসভার ভোট ঘোষণার‌ আগেই অতীতের যাবতীয় রেকর্ড ভেঙে বাংলায় ঢুকছে প্রায় ৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

সুমন তরফদার। কলকাতা সারাদিন। বাংলা যেন রণক্ষেত্র! ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট এখনো ঘোষণা করেনি জাতীয়....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

সুমন তরফদার। কলকাতা সারাদিন।

বাংলা যেন রণক্ষেত্র! ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট এখনো ঘোষণা করেনি জাতীয় নির্বাচন কমিশন। মার্চের প্রথম সপ্তাহ নাগাদ বাংলায় নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করতে পারে নির্বাচন কমিশন। তবে তার আগেই বাংলায় এযাবতকালের যাবতীয় রেকর্ড ভেঙে প্রায় ৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠানোর সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নিয়ন্ত্রণাধীন স্বরাষ্ট্র মন্ত্রক। এখনো পর্যন্ত ঘোষিত সূচি অনুযায়ী জাতীয় নির্বাচন কমিশন বাংলায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে আগামী 28 ফেব্রুয়ারি। তা ঠিক পরের দিন অর্থাৎ ১ মার্চ থেকেই বাংলায় চলে আসছে কেন্দ্রীয় বাহিনী। ১০ মার্চ দ্বিতীয় দফায় আরও কেন্দ্রীয় বাহিনী আসবে। সবমিলিয়ে আপাতত ৪৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী বাংলায় মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে শাহের মন্ত্রক। কেন্দ্রের এই সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।

 

বাংলায় কবে কত কেন্দ্রীয় বাহিনী

বিধানসভা ভোট ঘোষণার আগেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করছে নির্বাচন কমিশন। দু’দফায় ওই বাহিনী মোতায়েন করা হবে। আগামী ১ মার্চ প্রথমে ২৪০ কোম্পানি বাহিনী রাজ্যে আসবে। পরে ১০ মার্চ বাকি বাহিনী মোতায়েন হবে রাজ্যে। কমিশনের নির্দেশ মেনে ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে রাজ্য প্রশাসনকে চিঠি পাঠিয়ে ভোটের আগেই প্রাথমিক ভাবে রাজ্যে ৪৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের কথা জানানো হয়েছে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব এবং রাজ্য পুলিশের ডিজিকে ৪৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের বিষয়ে যে চিঠি পাঠিয়েছেন তাতে দেখা যাচ্ছে, ১ মার্চের মধ্যে ১১০ কোম্পানি সিআরপিএফ, ৫৫ কোম্পানি বিএসএফ, ২৭ কোম্পানি আইটিবিপি, ২৭ কোম্পানি এসএসবি এবং ২১ কোম্পানি সিআইএসএফ অর্খাৎ মোট ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পৌঁছবে রাজ্যে। দ্বিতীয় দফায় ১০ মার্চের মধ্যে পৌঁছবে আরও ২৮০ কোম্পানি— ১২০ কোম্পানি সিআরপিএফ, ৬৫ কোম্পানি বিএসএফ, ২০ কোম্পানি আইটিবিপি, ১৯ কোম্পানি এসএসবি এবং ১৬ কোম্পানি।

রাজ্যের কোথায় কত কোম্পানি বাহিনী মোতায়েন করা হবে, তা নিয়ে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে আলোচনার জন্য রাজ্যকে অনুরোধ করা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে। জানা গিয়েছে, আপাতত বিভিন্ন এলাকায় টহলদারি শুরু করবে কেন্দ্রীয় বাহিনী।

Mamata Banerjee Mother Language: “যে কোনো ভাষার ওপর যদি আক্রমণ আসে – আমরা সবাই মিলে তার বিরুদ্ধে রুখে দাঁড়াবো” মাতৃভাষা দিবসে অঙ্গীকার মমতার

৭ জেলায় বিশেষ নজর

অতীতের হিংসার ইতিহাস মাথায় রেখে রাজ্যের সাতটি জেলাকে ‘অতি স্পর্শকাতর’ হিসেবে চিহ্নিত করেছে কমিশন। এই তালিকায় রয়েছে: কোচবিহার, উত্তর দিনাজপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, মালদা, মুর্শিদাবাদ এবং বীরভূম। মূলত ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচন থেকে শুরু করে ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচন 2021 সালের বিধানসভা নির্বাচনে এবং ২০১৯ ও ২০২৪ সালের লোকসভা নির্বাচনে জাতীয় নির্বাচন কমিশনের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী এবং রাজ্য বিজেপির নেতাদের কাছ থেকে পাওয়া রিপোর্ট মিলিয়ে এই স্পর্শকাতর এলাকা গুলি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক করেছে বলে জানা গিয়েছে।

ভাঙতে পারে মোতায়েনের রেকর্ড

২০২১ সালের বিধানসভা নির্বাচনে রাজ্যে প্রায় ১১০০ কোম্পানি বাহিনী মোতায়েন করা হয়েছিল। ওয়াকিবহাল মহলের ধারণা, ২০২৬-এ সেই সংখ্যা দ্বিগুণ হতে পারে। বাহিনীর প্রাপ্যতার ওপর ভিত্তি করেই স্থির করা হবে কত দফায় ভোট গ্রহণ করা হবে। আপাতত ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই এই বিপুল পরিমাণ বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত রাজনৈতিক মহলে ব্যাপক শোরগোল ফেলে দিয়েছে।

আজকের খবর