ব্রেকিং
  • Home /
  • West Bengal Assembly Election 2026 /
  • Ipac Controversy : ‘বাংলায় আইপ্যাকের কাজ বন্ধ হয়ে যাওয়ার খবর সম্পূর্ণ ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর’ বিবৃতি জারি তৃণমূলের

Ipac Controversy : ‘বাংলায় আইপ্যাকের কাজ বন্ধ হয়ে যাওয়ার খবর সম্পূর্ণ ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর’ বিবৃতি জারি তৃণমূলের

সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন।   বাংলায় বিধানসভা নির্বাচনের প্রথম দফা ভোটগ্রহণ এর আগেই আগামী ২০ দিনের জন্য তৃণমূলের রাজনৈতিক উপদেষ্টা সংস্থা আই প্যাকের কার্যকলাপ বন্ধ হয়ে যাচ্ছে বলে জল্পনার মধ্যেই দলের অবস্থান স্পষ্ট করে বিবৃতি জারি করল তৃণমূল। রবিবার একটি....

Ipac Controversy : ‘বাংলায় আইপ্যাকের কাজ বন্ধ হয়ে যাওয়ার খবর সম্পূর্ণ ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর’ বিবৃতি জারি তৃণমূলের

  • Home /
  • West Bengal Assembly Election 2026 /
  • Ipac Controversy : ‘বাংলায় আইপ্যাকের কাজ বন্ধ হয়ে যাওয়ার খবর সম্পূর্ণ ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর’ বিবৃতি জারি তৃণমূলের

সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন।   বাংলায় বিধানসভা নির্বাচনের প্রথম দফা ভোটগ্রহণ এর আগেই আগামী ২০ দিনের....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন।

 

বাংলায় বিধানসভা নির্বাচনের প্রথম দফা ভোটগ্রহণ এর আগেই আগামী ২০ দিনের জন্য তৃণমূলের রাজনৈতিক উপদেষ্টা সংস্থা আই প্যাকের কার্যকলাপ বন্ধ হয়ে যাচ্ছে বলে জল্পনার মধ্যেই দলের অবস্থান স্পষ্ট করে বিবৃতি জারি করল তৃণমূল। রবিবার একটি সংবাদ মাধ্যমে প্রকাশিত হয় একের পর এক কেন্দ্রীয় এজেন্সির তল্লাশি এবং গ্রেফতারি অভিযানের প্রেক্ষিতে বাংলায় বন্ধ হয়ে যাচ্ছে আইপ্যাকের যাবতীয় কর্মসূচি।

তবে রবিবার বিকেলে তৃণমূলের পক্ষ থেকে লিখিত বিবৃতি জারি করে জানিয়ে দেওয়া হলো এই খবর সম্পূর্ণ ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর। তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্বের তরফে জারি করা এই বিবৃতিতে জানানো হয়েছে, ‘আমাদের নজরে একটি সংবাদ প্রতিবেদন এসেছে, যেখানে দাবি করা হয়েছে যে আইপ্যাক আগামী ২০ দিনের জন্য পশ্চিমবঙ্গে তাদের কার্যক্রম স্থগিত করেছে। এই দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং এটি গ্রাউন্ড লেভেলে বিভ্রান্তি সৃষ্টির একটি সুপরিকল্পিত অপচেষ্টা বলে প্রতীয়মান হয়। আইপ্যাকের পশ্চিমবঙ্গ শাখা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাথে পূর্ণোদ্যমে যুক্ত রয়েছে এবং পরিকল্পনা অনুযায়ী রাজ্যজুড়ে নির্বাচনী প্রচার কার্যক্রম অব্যাহত আছে। এই ধরনের প্রচারণামূলক বয়ানগুলো মূলত গ্রাউন্ড লেভেলে স্পষ্ট জনমতের দিক থেকে দৃষ্টি সরানোর একটি উদ্দেশ্যপ্রণোদিত প্রচেষ্টা। বাংলার মানুষ এই অপচেষ্টাগুলো সহজেই অনুধাবন করতে সক্ষম এবং তারা গণতান্ত্রিক পন্থায় এর সমুচিত জবাব দেবে।

পশ্চিমবঙ্গ ভুল তথ্য বা ভয়ভীতির কাছে নতি স্বীকার করবে না। তারা ২৩শে এবং ২৯শে তারিখে অত্যন্ত দৃঢ়তার সাথে তাদের জবাব দেবে এবং ৪ঠা মে প্রকাশিত ফলাফলেই তাদের সেই রায় প্রতিফলিত হবে।’

 

আজকের খবর